Bangladesh meteorological department ট্যাগের খবর
এই ট্যাগের খবর

আবহাওয়া নিয়ে বড় দুঃসংবাদ: বন্যার আশঙ্কা ১২ জেলায়
নিজস্ব প্রতিবেদক: টানা ভারী বর্ষণ এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ের উজানে অব্যাহত তীব্র বৃষ্টির প্রভাবে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও উত্তর-মধ্যাঞ্চলের প্রায় ১২টি জেলায় আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা তীব্র হয়ে উঠেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের যৌথ পূর্বাভাসে এই আশঙ্কার কথা জানানো হয়েছে।
৬ আগস্ট ২০২৬, ১৩:২৭ | বিস্তারিত

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের টানা ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: মৌসুমী বায়ুর সক্রিয়তা এবং দেশের ওপর দিয়ে বয়ে চলা আবহাওয়ার বিভিন্ন সিস্টেমের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েক দিন দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
৫ আগস্ট ২০২৬, ১৩:৫৭ | বিস্তারিত

তাপপ্রবাহ নিয়ে নতুন যে খবর দিল আবহাওয়া অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে চলমান তীব্র তাপদাহের মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, যদিও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১৯ এপ্রিল ২০২৬, ০২:১৪ | বিস্তারিত
