সরকারি চাকরিজীবী ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নবম জাতীয় বেতন স্কেলে বড় অগ্রগতি: জানুয়ারিতেই সর্বনিম্ন বেতন নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলে বড় অগ্রগতি ঘটেছে। জাতীয় বেতন কমিশন সব প্রশাসনিক জটিলতা এড়াতে গ্রেড সংখ্যা আগের মতো ২০টি ধাপই বজায় রাখার সুপারিশ করেছে। তবে সর্বনিম্ন বেতন কত হবে, তা চূড়ান্ত করতে কমিশন আগামী ২১ জানুয়ারি পুনরায় বৈঠকে বসবে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে পে-কমিশনের অস্থায়ী কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিশনের পূর্ণ ও খণ্ডকালীন সদস্যরা অংশ নেন। দীর্ঘ আলোচনা শেষে ...
১৬ জানুয়ারি ২০২৬, ২১:১৪ | বিস্তারিত

গ্রেড কমছে না নবম পে-স্কেলে, বেতন বাড়ল কত?
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের বহু প্রত্যাশিত নবম পে-স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় পে-কমিশন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কমিশনের পূর্ণাঙ্গ সভায় সিদ্ধান্ত হয়েছে—বর্তমান ২০টি গ্রেড কাঠামো অপরিবর্তিত থাকবে। প্রশাসনিক জটিলতা ও নতুন বিন্যাসের দীর্ঘসূত্রতা এড়াতেই এই পথ বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে। গ্রেড কাঠামো অপরিবর্তিত কমিশনের বৈঠকে গ্রেড সংখ্যা কমানো বা পুনর্বিন্যাসের প্রস্তাব থাকলেও তা শেষ পর্যন্ত গ্রহণ করা হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগের মতো ২০ ধাপের গ্রেড রেখেই নতুন বেতন কাঠামোর সুপারিশ ...
১৬ জানুয়ারি ২০২৬, ১৩:৪৭ | বিস্তারিত

নবম জাতীয় পে স্কেল : ফের আন্দোলনে নামছে সরকারি কর্মচারীরা
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে স্কেল দ্রুত কার্যকর করার দাবিতে ফের আন্দোলনে যাচ্ছে সরকারি কর্মচারীরা। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জানুয়ারি মাসের মধ্যেই পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) দেশব্যাপী প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষিত সূচি অনুযায়ী, রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এই অনশন পালন করা হবে। একই সময় কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে দেশের সব ...
১১ জানুয়ারি ২০২৬, ০১:১০ | বিস্তারিত

নবম পে-স্কেল নিয়ে সরকারি চাকরীদের জরুরি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ১৩ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে নতুন পে-স্কেল ঘোষণা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। এর মধ্যেই আন্দোলনের কর্মসূচি কঠোর করার ঘোষণা দিয়েছে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন। চলতি জানুয়ারি থেকেই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী প্রতীকী অনশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। শনিবার বিকেলে ১২টি সরকারি কর্মচারী সংগঠনের শীর্ষ নেতাদের এক জরুরি বৈঠক শেষে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। জোটের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী জানান, আগামী ১৬ জানুয়ারি ...
১০ জানুয়ারি ২০২৬, ২০:১১ | বিস্তারিত

নবম পে-স্কেল: সবশেষ যে ইঙ্গিত দিল অর্থ মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর করার বিষয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। পে কমিশনের গঠন ও সময়সীমা শেষ হলেও বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে এই বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা এখন কম বলে জানাচ্ছে অর্থ মন্ত্রণালয়। পে কমিশন গঠন ও বিলম্ব গত জুলাইয়ে নবম পে স্কেলের জন্য জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল। কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশ থাকলেও নির্ধারিত সময় অতিক্রম করার পরও চূড়ান্ত প্রস্তাব ...
২৯ ডিসেম্বর ২০২৫, ১৭:১১ | বিস্তারিত

নবম পে-স্কেল: আল্টিমেটামের মেয়াদ শেষ-যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পরও সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা পূরণ হয়নি। নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা যে নির্দিষ্ট সময়সীমা ১৫ ডিসেম্বর বেঁধে দিয়েছিলেন, তা ইতোমধ্যেই পার হয়ে গেছে। প্রায় ১৮ লাখ সরকারি চাকরিজীবীর আল্টিমেটামের মেয়াদ শেষ হলেও সরকার এখনো নতুন বেতন কাঠামো ঘোষণার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। এই প্রেক্ষাপটে দ্রুত পে-স্কেল কার্যকরের দাবিতে কর্মচারী সংগঠনগুলোর প্রতিনিধিরা এখন অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের অপেক্ষায় রয়েছেন। সাক্ষাতের আবেদন, তবে মিলেনি উপদেষ্টার দেখা আল্টিমেটামের ...
১৬ ডিসেম্বর ২০২৫, ২৪:২৭ | বিস্তারিত

পে-স্কেল নিয়ে সবশেষ যে ঘোষণা: জানুন সর্বশেষ অপডেট
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীরা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন। যদি নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হয়, তবে ১৭ ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচি নেওয়ার ঘোষণা রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে দ্রুত ঘোষণার সম্ভাবনা অনিশ্চিত থাকায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, সময় খুব কম থাকায় পে-স্কেল ঘোষণা করা সহজ নয়। ড. সালেহউদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, পে-স্কেল বাস্তবায়ন সহজ কাজ নয়। এতে অর্থনৈতিক পরিস্থিতি, বাজেট সক্ষমতা সহ ...
১২ ডিসেম্বর ২০২৫, ২০:৪৩ | বিস্তারিত
