বিশ্ব অর্থনীতি ট্যাগের খবর
এই ট্যাগের খবর

কমলো জ্বালানি তেলের দাম
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর উদ্যোগ এবং তেহরানে কূটনৈতিক আলোচনা শুরুর খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে।
২৬ অক্টোবর ২০২৬, ২০:০৪ | বিস্তারিত

তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনভিত্তিক হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলা, বাব আল-মান্দেব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালিতে দীর্ঘদিনের অবরোধ ঘিরে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে।
২৪ অক্টোবর ২০২৬, ২১:০৮ | বিস্তারিত

টানা চতুর্থ দফায় বাড়ল তেলের দাম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। ফলে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম টানা চতুর্থ দিনের মতো বেড়েছে।
১৯ আগস্ট ২০২৬, ১১:৪৬ | বিস্তারিত

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে ধাক্কা, দেশে ভরি যত
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে আবারও অস্থিরতা বাড়ছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে কেন্দ্র করে একদিকে যেমন জ্বালানি তেলের দাম বাড়ছে, অন্যদিকে শক্তিশালী হচ্ছে মার্কিন ডলার। এর প্রভাব সরাসরি পড়েছে মূল্যবান ধাতুর বাজারে। নতুন সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারে বড় ধাক্কা খেল সোনা।
১ জুন ২০২৬, ১৮:৪৭ | বিস্তারিত

তেলের দামে বড় পতন, স্বস্তির বার্তা জ্বালানি খাতে
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে চলতে থাকা উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থান ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তিচুক্তির সম্ভাবনা জোরালো হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। সম্ভাব্য সমঝোতার খবর সামনে আসতেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন নেমে এসেছে। এতে বিশ্ব অর্থনীতিতে স্বস্তির বার্তা ছড়িয়ে পড়েছে এবং জ্বালানিনির্ভর দেশগুলো নতুন করে আশাবাদী হয়ে উঠেছে।
২৫ মে ২০২৬, ১৫:৪০ | বিস্তারিত

যুদ্ধ পরিস্থিতির মাঝেই শেয়ারবাজার নিয়ে ইরানের নতুন বার্তা
নিজস্ব প্রতিবেদক: অর্থনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থার পর ইরানের শেয়ারবাজারকে আবারও স্বাভাবিক ধারায় ফেরানোর উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এতদিন জরুরি নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় পরিচালিত হওয়া বাজার এখন ধাপে ধাপে আরও নিয়ন্ত্রিত ও স্থিতিশীল পরিবেশে নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন মধ্যপ্রাচ্যের অর্থনীতি বিশ্লেষক মোহাম্মাদ রেজা ফারজানেগান।
১৯ মে ২০২৬, ১৮:২৩ | বিস্তারিত

দেড় মাসে সর্বনিম্ন স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। সপ্তাহের শুরুতেই একদিকে যেমন স্বর্ণের দাম দেড় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়, অন্যদিকে পরবর্তীতে কিছুটা ঘুরে দাঁড়িয়ে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখায় মূল্যবান এই ধাতু। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, উচ্চ সুদের হার এবং বৈশ্বিক মূল্যস্ফীতির আশঙ্কা বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।
১৮ মে ২০২৬, ১৮:০৭ | বিস্তারিত

অর্থনীতিতে নতুন উদ্বেগ, জ্বালানি তেলের দামে বড় লাফ
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মতবিরোধ তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। এতে বিশ্ব অর্থনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
১২ মে ২০২৬, ২০:২৪ | বিস্তারিত

২৪ এপ্রিল তেলের দামে নতুন চমক
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের দামে, যা আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে গেছে।
২৪ এপ্রিল ২০২৬, ১১:৫১ | বিস্তারিত

হরমুজে টোল বসিয়ে প্রথম যত আয় পেল ইরান, বিশ্বজুড়ে উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোর একটি হরমুজ প্রণালিতে এবার নতুন অধ্যায় শুরু হলো। ইরান জানিয়েছে, এই কৌশলগত জলপথে আরোপিত টোল থেকে প্রথমবারের মতো আয় পাওয়া গেছে।
২৩ এপ্রিল ২০২৬, ১৮:০২ | বিস্তারিত

হরমুজ প্রণালী এবং জ্বালানি তেল: যা আছে কুরআনে
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের অন্যতম কৌশলগত সামুদ্রিক পথ হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির কেন্দ্রবিন্দু। মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এই প্রণালী দিয়েই বিশ্ববাজারে প্রবেশ করে।
১৯ এপ্রিল ২০২৬, ০২:২৯ | বিস্তারিত

হরমুজ প্রণালি অচল: জানুন যুদ্ধের ৫০ দিনে ক্ষতির পরিমাণ কত ?
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা ও ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে শুরু হওয়া সংঘাত এখন বৈশ্বিক জ্বালানি বাজারে গভীর সংকট তৈরি করেছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে টানাপোড়েন বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে।
১৮ এপ্রিল ২০২৬, ২১:২৯ | বিস্তারিত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: তবে কি হরমুজ প্রণালি ট্রাম্পের দখলে যাচ্ছে?
নিজস্ব প্রতিবেদক: সাকিব: মধ্যপ্রাচ্যে ভূ-রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত ঘোষণা নিয়ে। তিনি সম্প্রতি হরমুজ প্রণালির ওপর সরাসরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেছেন, যা বিশ্ববাজারের জ্বালানি সরবরাহকে সরাসরি প্রভাবিত করতে পারে।
১০ মার্চ ২০২৬, ১৪:১৯ | বিস্তারিত
