
রিপোর্টার

বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। সপ্তাহের শুরুতেই একদিকে যেমন স্বর্ণের দাম দেড় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়, অন্যদিকে পরবর্তীতে কিছুটা ঘুরে দাঁড়িয়ে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখায় মূল্যবান এই ধাতু। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, উচ্চ সুদের হার এবং বৈশ্বিক মূল্যস্ফীতির আশঙ্কা বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।
সোমবার (১৮ মে) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৪৬ দশমিক ০৪ ডলারে পৌঁছেছে।
যদিও দিনের শুরুতে দাম কমে গত ৩০ মার্চের পর সর্বনিম্ন অবস্থানে নেমে গিয়েছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার বাজারে আগামী মাসের সরবরাহ চুক্তির দর ০.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৪৯ দশমিক ৭০ ডলারে।
বাজার বিশ্লেষকদের মতে, বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়ার কারণে বিনিয়োগকারীরা এখনো নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে নজর রাখছেন। তবে মার্কিন সুদের হার বৃদ্ধি এবং বন্ডের উচ্চ ফলন স্বর্ণের বাজারকে চাপে ফেলছে।
ট্রেডু ডটকমের জ্যেষ্ঠ বিশ্লেষক নিকোস জ্যাবৌরাস বলেন, বর্তমান দরপতনকে স্থায়ী ধস হিসেবে দেখার সুযোগ নেই। কারণ যুদ্ধ, মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তা স্বর্ণের বাজারকে এখনো শক্ত ভিত্তি দিচ্ছে।
তিনি আরও বলেন, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেড চলতি বছরে সুদের হার কমাবে—এমন প্রত্যাশা প্রায় শেষ হয়ে গেছে। বরং বিনিয়োগকারীদের একটি বড় অংশ এখন সুদের হার আরও বাড়তে পারে বলে মনে করছেন। এর ফলে স্বর্ণের মতো অ-ফলনশীল সম্পদের ওপর চাপ বাড়ছে।
বিশ্ববাজারে একই সঙ্গে বন্ডের বাজারেও অস্থিরতা চলছে। মার্কিন ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ফলন বেড়ে ২০২৫ সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।
অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ ঘিরে উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যুদ্ধবিরতির আলোচনা থমকে যাওয়ায় হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে পড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দ্রুত বাড়ছে। ব্রেন্ট ক্রুডের দাম ইতোমধ্যে প্রতি ব্যারেল ১১০ ডলার ছাড়িয়ে গেছে।
সিএমই গ্রুপের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা এখন ধারণা করছেন বছরের শেষ নাগাদ মার্কিন সুদের হার বৃদ্ধির সম্ভাবনা প্রায় ৪০ শতাংশে পৌঁছেছে।
এদিকে বড় বড় বিনিয়োগ ব্যাংকও স্বর্ণের ভবিষ্যৎ মূল্য নিয়ে নতুন হিসাব কষছে। জেপি মরগান তাদের ২০২৬ সালের গড় স্বর্ণমূল্যের পূর্বাভাস কমিয়ে প্রতি আউন্স ৫ হাজার ২৪৩ ডলার নির্ধারণ করেছে।
স্বর্ণ ছাড়াও অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও কিছুটা পরিবর্তন এসেছে। আন্তর্জাতিক বাজারে রুপার দাম বেড়েছে, পাশাপাশি প্যালাডিয়ামের দামেও ঊর্ধ্বগতি দেখা গেছে। তবে প্লাটিনামের দাম অপরিবর্তিত রয়েছে।
সূত্র: রয়টার্স

বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে নতুন করে আইনি পদক্ষেপের পথে এগিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পক্ষে কাজ করা যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারস দিল্লির বাংলাদেশ হাইকমিশনে দ্বিতীয়বার ই-মেইল পাঠিয়েছে। এবার শুধু নথি ফেরত পাওয়ার নিয়ম জানতে চাওয়াই নয়, শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত ওকালতনামাও জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
৩ ঘণ্টা আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৭ ঘণ্টা আগে

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি শাওমি স্টোরে প্রদর্শন করা হয়েছে Xiaomi 18 Pro Max স্মার্টফোন। একই সঙ্গে ফোনটির পাশে রাখা প্রচারমূলক বিজ্ঞাপনে তাৎক্ষণিক ২ লাখ দক্ষিণ কোরীয় ওন ছাড়ের ঘোষণা দেখা গেছে।
২ দিন আগে

সংযুক্ত আরব আমিরাতের (UAE) পূর্ব ও উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও দমকা ও শক্তিশালী বাতাস বয়ে যাচ্ছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (NCM) জানিয়েছে, সৃষ্টিশীল মেঘের প্রভাবে পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল ও উপকূলীয় এলাকায় বৃষ্টির পাশাপাশি ধুলা ও বালুঝড়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এ অবস্থা শুক্রবার পর্যন্ত থেমে থেমে চলতে পারে।
২ দিন আগে

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর আগে মুদ্রার বিনিময় হার জেনে নেওয়া জরুরি। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনারসহ অধিকাংশ দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় মূল্য কমেছে।
৩ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর! দেশের বাজারে সৌদি রিয়ালের বিনিময় হার বেড়েছে। ১৭ নভেম্বর ২০২৬ তারিখে প্রতি সৌদি রিয়ালের রেট দাঁড়িয়েছে ৩৩ টাকা ৯ পয়সা। আগের দিন ১৬ নভেম্বর প্রতি রিয়ালের বিনিময় হার ছিল ৩২ টাকা ৯১ পয়সা। অর্থাৎ এক দিনে রিয়ালের দাম বেড়েছে ১৮ পয়সা।
৩ দিন আগে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। নিয়ম মেনেই এ বিষয়ে সমাধান করা হবে।
১০ নভেম্বর ২০২৬

পবিত্র মক্কা ও মদিনায় ওমরাহ পালনের স্বপ্ন পূরণের সুযোগ তৈরি হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের জন্য। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক অ্যাপে শুরু হয়েছে বিশেষ কুইজ প্রতিযোগিতা। এতে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে লটারির মাধ্যমে জেতা যেতে পারে বিনা মূল্যে ওমরাহ ভ্রমণের প্যাকেজ। পাশাপাশি রয়েছে পবিত্র জমজমের পানি জেতার সুযোগও।
৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা আবেদনের প্রক্রিয়া আরও সহজ করতে ভিসা আন্ডারটেকিং ফর্মের কাঠামো সরল করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। ফর্মের ভাষা ও লেখার ধরন সহজ করায় এখন আবেদনকারীরা অন্যের সাহায্য ছাড়াই এটি পূরণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
৬ নভেম্বর ২০২৬