ঈদুল আযহা ট্যাগের খবর
এই ট্যাগের খবর

ঈদে মেট্রোরেল চলবে নতুন সময়সূচিতে
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে রাজধানীবাসীর যাতায়াত আরও স্বস্তিদায়ক করতে মেট্রোরেলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। ঈদে ঘরমুখো মানুষের চাপ এবং নগরজীবনের ব্যস্ততা বিবেচনায় এবার ট্রেন চলাচলের সময় ও বিরতিতে আনা হয়েছে পরিবর্তন। নতুন এই সূচি অনুযায়ী ভোর থেকে রাত পর্যন্ত নির্ধারিত বিরতিতে চলবে মেট্রোরেল।
২১ মে ২০২৬, ১৮:৩৯ | বিস্তারিত

ঈদের দিন বজ্রসহ বৃষ্টির শঙ্কা, যেসব এলাকায় প্রভাব পড়তে পারে
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ জুন সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। তবে ঈদের আনন্দের সঙ্গে সঙ্গে কিছু এলাকায় থাকতে পারে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন দেশের কিছু অঞ্চলে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। ৫ জুন প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের দিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ...
৫ জুন ২০২৫, ২২:৫৭ | বিস্তারিত

একটি ভুলেই বাতিল হতে পারে আপনার কোরবানি
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: ইসলামে কোরবানি শুধু একটি প্রথা নয়, বরং এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মহান ইবাদত। সামর্থ্যবান মুসলমানদের জন্য ঈদুল আজহার নির্দিষ্ট দিনে কোরবানি করা ওয়াজিব। কিন্তু শুধু পশু জবাই করলেই দায়িত্ব শেষ হয় না। কিছু সাধারণ ভুল অজান্তেই কোরবানিকে অগ্রহণযোগ্য করে তুলতে পারে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—সঠিক নিয়ত। কোরবানি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। যদি কেউ মানুষের প্রশংসা বা সামাজিক মর্যাদার উদ্দেশ্যে কোরবানি করে, তবে তা আল্লাহর ...
৩ জুন ২০২৫, ১৮:১৭ | বিস্তারিত

ইন্দোনেশিয়ায় ঈদের চাঁদ দেখা গেছে, মালয়েশিয়ায় একদিন পর উদযাপন
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: ইন্দোনেশিয়ায় মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে আগামী ৬ জুন, শুক্রবার। অন্যদিকে, প্রতিবেশী দেশ মালয়েশিয়ায় ওইদিন জাতীয় পর্যায়ে চাঁদ দেখার উদ্যোগ নেওয়া হলেও আকাশে চাঁদের দেখা মেলেনি। ফলে দেশটির ইসলামিক কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ২৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী, মালয়েশিয়ায় ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন, শনিবার। দুইটি ...
২৭ মে ২০২৫, ২০:১৬ | বিস্তারিত

ভাগে কোরবানি দিলে মানতে হবে যেসব নিয়ম
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা হজরত ইব্রাহিম (আ.) ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ত্যাগের স্মৃতিচিহ্ন। প্রতিটি মুসলমান আল্লাহর সন্তুষ্টির জন্যই কোরবানি করে থাকেন। যারা সামর্থ্যবান, তাদের জন্য একা একটি পশু কোরবানি করাই উত্তম। তবে গরু, মহিষ বা উটের মতো বড় পশুতে সর্বোচ্চ সাতজন পর্যন্ত শরিক হয়ে কোরবানি করা যায়। হাদিস শরিফে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, গরু ও উট সাতজনের পক্ষ থেকে কোরবানি করা বৈধ (আবু দাউদ, হাদিস: ২৭৯৯)। সাহাবাদের ...
২৭ মে ২০২৫, ১১:৫২ | বিস্তারিত

বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানানো হলো
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা এবার কবে অনুষ্ঠিত হবে—এই প্রশ্ন এখন ঘুরছে প্রায় সবার মুখে মুখে। কোরবানির এই পবিত্র দিন ঘিরে দেশজুড়ে ইতোমধ্যে শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি। জমে উঠছে কোরবানির পশুর হাট, বাড়ছে কেনাকাটা, অনেকে টিকিট কেটে প্রস্তুত হচ্ছেন প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে গ্রামে ফেরার জন্য। ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী ঈদুল আজহা পালিত হয় জিলহজ মাসের ১০ তারিখে। ফলে সবার চোখ এখন নতুন চাঁদের দিকে। সৌদি আরবে ...
২৭ মে ২০২৫, ১১:১৭ | বিস্তারিত

কবে ঈদুল আযহা, জানা গেল সম্ভাব্য তারিখ ও ছুটির সময়সূচি
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা বা কোরবানির ঈদ ঘিরে শুরু হয়েছে দিন গণনা। অনেকেই জানতে চাইছেন—এবার কবে পালিত হবে ঈদুল আযহা? মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের ঘোষণার ভিত্তিতে এ বিষয়ে কিছুটা ধারণা পাওয়া যাচ্ছে। কুয়েত সরকার ২০২৫ সালের ঈদুল আযহা উপলক্ষে সরকারি ছুটির ঘোষণা দিয়েছে। সেখানকার জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ২৭ মে চাঁদ দেখা গেলে ২৮ মে শুরু হবে জিলহজ মাস। সে হিসেবে ৫ জুন হবে ...
১৬ মে ২০২৫, ১৭:৪৫ | বিস্তারিত

এই দুই ধরনের মানুষকে শরিক করলে বাতিল হতে পারে আপনার কোরবানি
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: কোরবানি একটি পবিত্র ইবাদত, যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হয়। তাই এই ইবাদতে সামান্য অবহেলাও কোরবানিকে বাতিল করে দিতে পারে—বিশেষ করে যদি শরিক নির্বাচনে ভুল হয়। ইসলামী বিধান অনুযায়ী, বড় পশু যেমন গরু, উট বা মহিষে সর্বোচ্চ সাতজন পর্যন্ত শরিক হতে পারেন (মুসলিম: ১৩১৮)। তবে শরিকদের সবাইকে অবশ্যই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করতে হবে এবং তাদের অর্থ হতে হবে হালাল উপার্জন থেকে। যাদের শরিক করলে কোরবানি নষ্ট হয়ে যেতে ...
৪ মে ২০২৫, ২২:২১ | বিস্তারিত

ঈদুল আজহা হতে পারে ৬ জুন
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে জোর আলোচনা চলছে। সৌদি আরবের জ্যোতির্বিজ্ঞানী ও ধর্মীয় কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, এবারের কোরবানির ঈদ অনুষ্ঠিত হতে পারে আগামী ৬ জুন, শুক্রবার। এই হিসাব অনুযায়ী, সৌদি আরবে সরকারি ছুটি শুরু হতে পারে ৫ জুন, বুধবার থেকে, যা চলবে ৮ জুন, শনিবার পর্যন্ত—অর্থাৎ মোট চার দিনের টানা ছুটি। চাঁদ দেখার উপর নির্ভর করছে চূড়ান্ত তারিখ ইসলামি বর্ষপঞ্জির গুরুত্বপূর্ণ মাস জিলহজের শুরু ...
১ মে ২০২৫, ০৯:৩২ | বিস্তারিত
