পে স্কেল আপডেট বাংলাদেশ ট্যাগের খবর
এই ট্যাগের খবর

দীর্ঘ এক যুগ পর পে স্কেল, চূড়ান্ত পর্যায়ে বাস্তবায়ন
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় এক যুগ ধরে চলমান প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নতুন এই বেতন কাঠামোর কাজ প্রায় শেষের পথে এবং খুব দ্রুত মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পরই এর গেজেট প্রকাশের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। দীর্ঘদিনের মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুন বেতন কাঠামো প্রবর্তনের খবরে লাখ লাখ সরকারি চাকরিজীবীর মধ্যে স্বস্তির বাতাস বইতে শুরু করেছে।
৫ আগস্ট ২০২৬, ০১:০৬ | বিস্তারিত

৯ম পে-স্কেল বাস্তবায়ন: ঈদের পরেও কি অপেক্ষা?
নিজস্ব প্রতিবেদক: হাসান: দেশের লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারীর বহুল আলোচিত নবম পে-স্কেল এখনো চূড়ান্ত হয়নি। দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামো ঘোষণার দাবি উঠলেও বাস্তবে সেটি কার্যকর হওয়ার সময়সূচি এখনও অনিশ্চিত। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় দ্রুত নতুন পে-স্কেল ঘোষণার প্রত্যাশা বাড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে—এ বিষয়ে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাকি রয়েছে।
১৭ মার্চ ২০২৬, ১২:২০ | বিস্তারিত

নতুন পে-স্কেল নিয়ে বিশাল দুঃসংবাদ
নিজস্ব প্রতিবেদক: হাসান: সরকারি কর্মকর্তা–কর্মচারীদের দীর্ঘ দিনের প্রত্যাশা নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। চলতি অর্থবছরে এ খাতে সংরক্ষিত বিপুল অঙ্কের অর্থের বেশিরভাগই জ্বালানি, কৃষি সহায়তা ও সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ব্যয় হওয়ায় নতুন পে স্কেল বাস্তবায়ন আপাতত কঠিন হয়ে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
১৫ মার্চ ২০২৬, ২০:৪৩ | বিস্তারিত

নবম পে স্কেলের প্রথম সভা অনুষ্ঠিত: বড় সুখবর পেলেন চাকরিজীবীরা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকুরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এ লক্ষ্যে গঠিত বিশেষ সুপারিশ প্রণয়ন কমিটির প্রথম আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কমিশনের প্রস্তাবসমূহ গভীরভাবে পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণের কাজ শুরু হয়েছে। বৈঠকের আলোচ্য: তিন কমিশনের প্রতিবেদন সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, নবম পে স্কেল কার্যকরের সার্বিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ...
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ | বিস্তারিত
