13th National Parliament Election Bangladesh ট্যাগের খবর
এই ট্যাগের খবর

সরকারি কাজে গতি আনতে প্রধানমন্ত্রীর কঠোর বার্তা: তিন ধাপে কর্মপরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দলের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার প্রশাসনিক তৎপরতা জোরদার করেছে। এ লক্ষ্যে দেশের ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিবদের কাছে একটি জরুরি চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠিতে নির্বাচনি অঙ্গীকারগুলো দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সময়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৭ | বিস্তারিত

তারেক রহমানের মন্ত্রিসভার তালিকা প্রকাশ-এক নজরে দেখুন সম্পূর্ণ তালিকা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক রুদ্ধশ্বাস ফলাফল পরিলক্ষিত হয়েছে। প্রাপ্ত সর্বশেষ আসন বিন্যাস অনুযায়ী, দেশের প্রধান দুই রাজনৈতিক শিবিরের মধ্যে লড়াই হয়েছে আক্ষরিক অর্থেই 'কাঁটায় কাঁটায়'। নির্বাচনে এগারো দলীয় নির্বাচনী ঐক্য সামান্য ব্যবধানে এগিয়ে থাকলেও, সরকার গঠনের লক্ষে তারেক রহমানের নেতৃত্বে একটি প্রস্তাবিত মন্ত্রিসভার তালিকা প্রকাশ করা হয়েছে। আজ প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে (অফিসিয়াল কমিউনিকে) তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে উল্লেখ করে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের ...
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩২ | বিস্তারিত

আপডেট খবর: এনসিপি কেন্দ্রীয় নেতা গ্রে’ফতার
নিজস্ব প্রতিবেদক: চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে কামালপুর ফাঁড়ি পুলিশ তাকে আটক করে। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। আসাদুল্লাহ সৈয়দপুর গ্রামের আকমল শিকদারের ছেলে। তিনি এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং দলের প্রেস উইংয়ের দায়িত্বে ...
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫২ | বিস্তারিত

ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
নিজস্ব প্রতিবেদক: হাসান: ঢাকা-৮ আসনের ১২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস। প্রাথমিক হিসাবে তিনি ৯২৬ ভোটে এগিয়ে আছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক গণনা থেকে বেসরকারিভাবে পাওয়া ফলাফলে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত ফল অনুযায়ী, ১২টি কেন্দ্রে মির্জা আব্বাস পেয়েছেন ৭ হাজার ৪২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলাকলি প্রতীকের প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৬ হাজার ৪৯৭ ভোট। সকাল থেকে বিকেল: ভোট শেষে শুরু গণনা সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু ...
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৪ | বিস্তারিত

পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রথমবারের মতো বড় পরিসরে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোটদানের সুযোগ তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে নিবন্ধিত প্রবাসীদের মধ্যে ইতোমধ্যে ৪ লাখ ৬৭ হাজার ৭০৭ জন ভোট দিয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন। প্রবাসীদের ভোটের অগ্রগতি মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত নিবন্ধিত প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট ...
৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৫ | বিস্তারিত
