Cost of Living Bangladesh ট্যাগের খবর
এই ট্যাগের খবর

যে ৫ কারণে এখনই নবম পে-স্কেল জরুরি: প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা—নতুন জাতীয় পে-স্কেল। অবশেষে সেই দাবিকে সামনে রেখেই প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি (কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি)। দ্রুত নবম জাতীয় পে-স্কেল ঘোষণা এবং গেজেট প্রকাশের দাবিতে সোমবার (২ মার্চ) সমিতির আট সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেয়।
৩ মার্চ ২০২৬, ১২:১৯ | বিস্তারিত

কর্মচারীদের দীর্ঘ অপেক্ষা: পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: সাকিব: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুদিনের প্রত্যাশিত নবম পে স্কেল নিয়ে আবারও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে সচিবালয়। দীর্ঘ প্রতীক্ষার পর অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানিয়েছেন—সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল পাবেন, তবে তা পুরোপুরি কার্যকর হতে কিছুটা সময় লাগবে।
২ মার্চ ২০২৬, ০২:১৯ | বিস্তারিত

অবশেষে মহার্ঘ ভাতা কার্যকর! গ্রেডভিত্তিক হারে বেতন নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মোকাবিলায় অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে সরকার। দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রস্তাবনা প্রস্তুত করেছে। বিশেষ দিক হলো এবার প্রথমবারের মতো গ্রেডভিত্তিক ভিন্ন হারে ভাতা নির্ধারণ করা হয়েছে, যাতে নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি আর্থিক সহায়তা পান।
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৭ | বিস্তারিত

পে স্কেল: দ্রব্যমূল্যের চাপে বেতন কাঠামো কার্যকরের দাবি তীব্র
নিজস্ব প্রতিবেদক: রাকিব: সরকারি চাকুরিজীবীদের ন্যায্য অধিকার আদায় এবং দীর্ঘদিনের বকেয়া পে স্কেল দ্রুত কার্যকরের দাবিতে রাজধানীতে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও ইফতার মাহফিল। ২০ ফেব্রুয়ারি সেগুনবাগিচায় ‘আমরা সরকারি চাকুরিজীবী পরিষদ’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক, সদস্য সচিব এবং সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বকেয়া পে স্কেল বাস্তবায়ন ...
২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৯ | বিস্তারিত

নতুন জাতীয় বেতন কাঠামো: প্রাথমিক শিক্ষকদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের অপেক্ষা ও দাবি-দাওয়ার পর অবশেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় ধরনের আর্থিক স্বস্তির ইঙ্গিত মিলেছে। নতুন জাতীয় বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য ২০টি গ্রেডে নতুন বেতন স্কেল নির্ধারণের সুপারিশ করেছে বেতন কমিশন। প্রস্তাবিত কাঠামো কার্যকর হলে দেশের সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনে আসবে যুগান্তকারী পরিবর্তন। বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, নতুন স্কেলে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ ...
২৪ জানুয়ারি ২০২৬, ২১:৩০ | বিস্তারিত

নবম পে স্কেল: দ্বিগুণ হচ্ছে বেতন, সর্বনিম্ন ২০ হাজার-সর্বোচ্চ কত?
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। বহুল আলোচিত নবম পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে প্রস্তুত জাতীয় বেতন কমিশন। কমিশনের সুপারিশ অনুযায়ী, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারীদের মূল বেতন প্রায় দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব অনুমোদিত হলে সর্বনিম্ন মূল বেতন দাঁড়াবে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন হবে ১ লাখ ৬০ হাজার টাকা। বেতন কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত নতুন সুপারিশে আগের মতোই ২০টি গ্রেড ...
২২ জানুয়ারি ২০২৬, ০১:১২ | বিস্তারিত
