new salary structure ট্যাগের খবর
এই ট্যাগের খবর

৯ম পে স্কেল, বাস্তবায়নের জন্য নতুন ২ দাবি কর্মচারীদের
নিজস্ব প্রতিবেদক: “কাজ বেশি, মাইনা কম” এই বাস্তবতায় দীর্ঘদিন ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ১১ বছর ধরে নতুন পে-স্কেলের অপেক্ষায় থাকা কর্মচারীরা এবার সরাসরি সরকারের কাছে দাবি জানিয়েছেন সর্বোচ্চ দুই ধাপে নবম পে-স্কেল বাস্তবায়ন করতে হবে।
৮ মে ২০২৬, ১৭:০০ | বিস্তারিত

নবম পে-স্কেল, যার বেতন বাড়তে পারে যত শতাংশ
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসছে, তবে প্রত্যাশার পুরোটা হয়তো মিলছে না। নবম পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এজন্য ৩৫ হাজার কোটি টাকা রাখার পরিকল্পনা করা হয়েছে। কিন্তু বড় প্রশ্ন বেতন আসলে কত বাড়বে?
৭ মে ২০২৬, ২৩:১০ | বিস্তারিত

পে-স্কেল নিয়ে চূড়ান্ত মুহূর্ত, কবে মিলবে সুখবর? যা বলছে সরকার
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম পে-স্কেল বাস্তবায়ন এখন আর কেবল আলোচনার বিষয় নয় এটি ধীরে ধীরে বাস্তবের দোরগোড়ায় পৌঁছে গেছে। গত বছরের জুলাই মাসে গঠিত পে কমিশন চলতি বছরের জানুয়ারিতে তাদের চূড়ান্ত সুপারিশমালা সরকারের কাছে জমা দিয়েছে। ফলে এখন সবার চোখ সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত ও ঘোষণার দিকে।
২৩ এপ্রিল ২০২৬, ১৪:৫৯ | বিস্তারিত

পে-স্কেল: আন্দোলনে পুলিশ-বিক্ষোভ সংঘর্ষে ৩২ আহত, চাকরিজীবীদের বড় ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: হাসান: নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি চাকরিজীবীদের আন্দোলন রাজধানীতে নতুন গতি পেয়েছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই নতুন বেতন কাঠামো কার্যকর করার দাবিতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। হাজারো সরকারি কর্মকর্তা-কর্মচারী সমাবেশে উপস্থিত থেকে দাবি আদায়ের আন্দোলন জোরদার করার ঘোষণা দেন। সরকারের অবস্থান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, নবম পে-কমিশনের প্রস্তাব ইতিমধ্যে জমা পড়েছে। তবে নতুন পে-স্কেল বাস্তবায়নের চূড়ান্ত দায়িত্ব ...
৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৯ | বিস্তারিত

নতুন পে-স্কেল: জানা গেল পূর্ণাঙ্গ কার্যকরের তারিখ
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে কার্যকর হতে পারে। আর এই বেতন স্কেল পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে। অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ২১ জানুয়ারি নতুন বেতন কাঠামো সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে জমা দিয়েছে বেতন কমিশন। বেতন কমিশন গঠন ও কাজের অগ্রগতি গত বছরের ২৭ জুলাই সরকারি ...
৩১ জানুয়ারি ২০২৬, ২৩:২৯ | বিস্তারিত

পে স্কেল বাস্তবায়নের বিষয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের বিষয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নাটোরের গুরুদাসপুর মিনি স্টেডিয়াম পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, পে স্কেল সম্পর্কিত কাজটি তদারকি করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট জমা দেওয়ার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামোর সুবিধা গ্রহণ করতে পারেন। পরিদর্শনকালে ...
১৬ জানুয়ারি ২০২৬, ২০:০৭ | বিস্তারিত
