20 Grade Pay Scale ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নতুন জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো অনুমোদন করেছে সরকার। ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ নামে অনুমোদিত এই কাঠামোয় আগের মতোই ২০টি গ্রেড রাখা হয়েছে। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের প্রারম্ভিক মূল বেতনে এসেছে বড় পরিবর্তন। নতুন ব্যবস্থায় ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে ১ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২১ | বিস্তারিত

নতুন পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, দেখে নিন এক নজরে
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে আবারও নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গেজেট প্রকাশ হতে পারে—এমন সম্ভাবনা ঘিরে দিনভর অপেক্ষায় রয়েছেন সরকারি চাকরিজীবীরা। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলেই যেকোনো সময় নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ করা হতে পারে। তবে বৃহস্পতিবার ঠিক কোন সময়ে প্রজ্ঞাপন জারি হবে, কিংবা শেষ পর্যন্ত আজই গেজেট প্রকাশ হবে কি না, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।
১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ | বিস্তারিত

২০ গ্রেড বহাল রেখেই আসছে নতুন পে-স্কেল, যেকোনো সময় প্রজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। প্রজ্ঞাপনের রেজল্যুশন বাংলাদেশ সরকারি মুদ্রণালয় হয়ে অর্থ মন্ত্রণালয়ে ফেরার পর তা আইনগত যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে ভেটিং প্রক্রিয়া চলছে। এই ধাপ শেষ হলেই এসআরও নম্বর দিয়ে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
১০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৪ | বিস্তারিত

পে স্কেল নিয়ে আবারও কমিশনের যে সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এলেও নতুন করে দেখা দিয়েছে অস্থিরতা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পূর্ণ কমিশন সভায় আগের মতোই ২০টি গ্রেড বহাল রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবির প্রতিফলন না থাকায় কমিশনের একজন সদস্য পদত্যাগ করায় পুরো প্রক্রিয়া নতুন বিতর্কে পড়েছে। কাঠামো অপরিবর্তিত, সিদ্ধান্ত ঝুলছে বেতন নির্ধারণে দীর্ঘ আলোচনার পর গ্রেড সংখ্যা কমানোর প্রস্তাব বাতিল করে বিদ্যমান ২০ গ্রেডেই পে-স্কেল সাজানোর সিদ্ধান্ত নেয় ...
১৬ জানুয়ারি ২০২৬, ১৫:০২ | বিস্তারিত
