
চট্টগ্রামের মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানার উদ্যোগে খতমে মেশকাত, খতমে জালালাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে হেফজ সমাপনী শিক্ষার্থী, নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী শিক্ষার্থী ও মেশকাত শিক্ষার্থীদের বিদায় এবং সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ শাহজালাল। সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষা পরিচালক মুফতি রেজাউল হক।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর বিরলী দারুল উলূম ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম ও ফেনী মহিপাল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি তৈয়ব সুলতানী। প্রধান অতিথি ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান। অনুষ্ঠানে সাতজন হেফজ সমাপনী শিক্ষার্থী ও ১৪ জন নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি মেশকাত শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে নূরানী তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের আখেরি ছবক পড়ান আবুরহাট মনিরুল ইসলাম মাদ্রাসার মুহতামিম মাওলানা শহীদুল ইসলাম। দোয়া পরিচালনা করেন জামালপুর আজিজিয়া হাফিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা মকছুদ আহমদ। এ সময় ব্যবসায়ী সাইফুল ইসলাম, সালা উদ্দিন, মোহাম্মদ সোহেলসহ মিরসরাইয়ের বিভিন্ন এলাকার ওলামায়ে কেরাম, শিক্ষার্থী, অভিভাবক, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাসুকুল আলম সোহান বলেন, দ্বীনি শিক্ষা মানুষকে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে। একটি আদর্শ সমাজ গঠনে ধর্মীয় শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু শিক্ষিত হলেই হবে না, তাদের আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি দেশ, সমাজ ও মানুষের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করতে হবে। এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সভাপতির বক্তব্যে মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ শাহজালাল বলেন, দ্বীনি শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষার সুযোগ তৈরিতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের কোরআন-হাদিসের শিক্ষা অর্জনের পাশাপাশি আদর্শ চরিত্র গঠনে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে আরও সম্প্রসারণ ও উন্নত করার পরিকল্পনা রয়েছে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালে মাদ্রাসায় দাওরায়ে হাদিস বিভাগ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি অভিভাবক, আলেম-ওলামা ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহ এবং ফ্লাইটের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগের উদ্যোগও নিয়েছেন তিনি। তবে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নতুন করে আলোচনার মধ্যে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বেচ্ছায় নিজ দেশে ফিরে আসার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধের চেয়ে আলাদা।
৪ মিনিট আগে

ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা করছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তার মুখপাত্র। দেশে ফেরার বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট তারিখ জানালেন শেখ হাসিনা। তার এ পরিকল্পনা বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
১ দিন আগে

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছাবে। এরপর রায় ঘোষণার দিন নির্ধারণ করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
১ দিন আগে

দেশের উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ বিভিন্ন এলাকায় মাত্র দুই মিনিটের ব্যবধানে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ২ মিনিটে প্রথম এবং ৭টা ৪ মিনিটে দ্বিতীয় দফায় এই কম্পন অনুভূত হয়। হঠাৎ দুই দফার কম্পনে অনেকের ঘুম ভেঙে যায়। আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।
১ দিন আগে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। অর্থাৎ, সোনার দাম এখন দুই লাখ টাকার একেবারে কাছাকাছি।
১ দিন আগে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৭টা ৩২ মিনিটে অনুভূত এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ৫১৬ কিলোমিটার দূরে হলেও ভূমিকম্পের কম্পন দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে।
১ দিন আগে

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ান রিংগিতের আজকের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) রাত ৭টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, প্রতি মালয়েশিয়ান রিংগিতের বিনিময় মূল্য ৩০ টাকা ১৪ পয়সা।
১ দিন আগে

জমি কেনার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি হলো দলিলের সত্যতা এবং বিক্রেতার মালিকানা যাচাই করা। কারণ, সরকারি সিল, স্বাক্ষর কিংবা নিবন্ধন নম্বর থাকলেই কোনো দলিল আসল—এমনটি ধরে নেওয়ার সুযোগ নেই। জাল দলিল তৈরি করে জমি বিক্রি, একই জমি একাধিক ব্যক্তির কাছে হস্তান্তর কিংবা ভুয়া মালিকানা দেখিয়ে প্রতারণার ঘটনা ঘটতে পারে।
১ দিন আগে

হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে পঞ্চম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পেয়েছে মিরসরাইয়ের সন্তান আনাস ফাইয়াজ। সে বারইয়ারহাট আশরাফুল উলুম তাহফিজুল কুরআন মাদরাসার শিক্ষার্থী। তার বাবার নাম ওমর ফারুক। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় পর্বে ৩০ পারা গ্রুপে অংশ নিয়ে পঞ্চম স্থান অর্জন করে আনাস।
১ দিন আগে