
রিপোর্টার

সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। নতুন পে স্কেলের গেজেট প্রকাশের জন্য প্রয়োজনীয় প্রজ্ঞাপনের খসড়া রেজল্যুশন বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে অর্থ মন্ত্রণালয়ে ফেরত এসেছে। এরপর সেটি আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। ফলে আইনি যাচাই শেষ হওয়ার পরই এসআরও নম্বর দিয়ে প্রজ্ঞাপন জারির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের পে স্কেল প্রণয়ন ও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, গত ২ সেপ্টেম্বর রেজল্যুশনটি বিজি প্রেসে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর সেটি অর্থ মন্ত্রণালয়ে ফেরত আসে। পরে প্রজ্ঞাপনের খসড়াটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে এর বিভিন্ন দিক পর্যালোচনা ও আইনগত যাচাই চলছে।
ওই কর্মকর্তা আরও জানান, গেজেট প্রকাশের ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিলম্বের কোনো সুযোগ নেই। প্রশাসনিক ও আইনগত আনুষ্ঠানিকতা শেষ হলেই প্রজ্ঞাপন জারি করা হবে। ফলে দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা সরকারি চাকরিজীবীদের নজর এখন ভেটিং প্রক্রিয়ার দিকে।
১ জুলাই থেকেই কার্যকরের সিদ্ধান্ত
এর আগে ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে নবম জাতীয় পে স্কেলের প্রস্তাব অনুমোদন করা হয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনিও এর আগে জানিয়েছিলেন, চলতি সপ্তাহের মধ্যেই এ বিষয়ে আদেশ জারি হতে পারে। তবে প্রজ্ঞাপন জারির আগে ভেটিংসহ কিছু প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হচ্ছে। সেই কারণেই গেজেট প্রকাশের প্রক্রিয়া কিছুটা সময় নিচ্ছে।
নতুন বেতন কাঠামোয় বেতন বৃদ্ধির ক্ষেত্রে গ্রেডভেদে পার্থক্য রাখা হয়েছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি বাড়ানো হয়েছে।
বর্তমানে ২০তম গ্রেডে মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা। নতুন পে স্কেলে তা বেড়ে ২০ হাজার টাকা হবে। অন্যদিকে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে দ্বিগুণ হয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারিত হবে।
তিন ধাপে কার্যকর হবে বাড়তি বেতন
নতুন বেসিকের পুরো সুবিধা সরকারি কর্মচারীরা একবারে পাবেন না। ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই তিন ধাপে বাড়তি মূল বেতন কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে।
১০ম থেকে ২০তম গ্রেডে বর্ধিত অংশের ৫০ শতাংশ প্রথম ধাপে, ২৫ শতাংশ দ্বিতীয় ধাপে এবং অবশিষ্ট ২৫ শতাংশ তৃতীয় ধাপে মূল বেতনের সঙ্গে যুক্ত হবে।
অন্যদিকে প্রথম থেকে নবম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ প্রথম ধাপে, ৩০ শতাংশ দ্বিতীয় ধাপে এবং বাকি ৩০ শতাংশ তৃতীয় ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
এই হিসাবে ২০তম গ্রেডের ৮ হাজার ২৫০ টাকা মূল বেতন নতুন কাঠামোয় ২০ হাজার টাকা হলে তিন ধাপে তা দাঁড়াবে ১৪ হাজার ১২৫ টাকা, ১৭ হাজার ৬২ টাকা ৫০ পয়সা এবং শেষ ধাপে ২০ হাজার টাকা।
প্রথম গ্রেডে ৭৮ হাজার টাকা থেকে মূল বেতন বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হলে তিন ধাপে তা হবে যথাক্রমে ১ লাখ ৯ হাজার ২০০ টাকা, ১ লাখ ৩২ হাজার ৬০০ টাকা এবং ১ লাখ ৫৬ হাজার টাকা।
নবম গ্রেডের ক্ষেত্রেও মূল বেতন দ্বিগুণ করার সিদ্ধান্ত রয়েছে। বর্তমানে ২২ হাজার টাকা থাকা এই গ্রেডের বেসিক নতুন কাঠামোয় ৪৪ হাজার টাকা হবে। তিন ধাপে তা কার্যকর হলে প্রথম ধাপে ৩০ হাজার ৮০০ টাকা, দ্বিতীয় ধাপে ৩৭ হাজার ৪০০ টাকা এবং তৃতীয় ধাপে ৪৪ হাজার টাকা হবে।
ভাতা বাড়বে ২০২৮ সালের শুরুতে
নতুন পে স্কেলের বর্ধিত মূল বেতন কার্যকর হওয়ার পরও সব ভাতা একই সময়ে নতুন হারে কার্যকর হবে না। বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াতসহ বিভিন্ন ভাতা নতুন কাঠামোয় দেওয়ার পরিকল্পনা করা হয়েছে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
অর্থাৎ, নতুন পে স্কেলের গেজেট প্রকাশের মাধ্যমে বেতন কাঠামোর আনুষ্ঠানিক বাস্তবায়ন এগিয়ে গেলেও বিভিন্ন ভাতা নতুন হারে পাওয়ার জন্য সরকারি চাকরিজীবীদের আরও অপেক্ষা করতে হবে।
এখন সবকিছু নির্ভর করছে প্রজ্ঞাপনের আইনগত যাচাই ও বাকি প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার ওপর। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, এসব আনুষ্ঠানিকতা শেষ হলেই এসআরও নম্বর দিয়ে বহুল প্রতীক্ষিত নবম পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে।

৪৫তম বিসিএসের সুপারিশের ভিত্তিতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৩৮৩ জন প্রার্থীকে প্রভাষক পদে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৫ অক্টোবর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে নির্ধারিত স্থানে সশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র জমা দিতে হবে।
১ ঘণ্টা আগে

জমি কেনার পর দলিল হাতে পেলেই অনেকেই মনে করেন মালিকানার সব কাজ শেষ। কিন্তু জমির রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য নামজারি বা মিউটেশন করাও গুরুত্বপূর্ণ। দলিল থাকার পরও নামজারি না হলে ভূমি উন্নয়ন কর দেওয়া, জমির রেকর্ড হালনাগাদ করা এবং ভবিষ্যতে জমি বিক্রির মতো কাজে জটিলতা দেখা দিতে পারে।
৯ ঘণ্টা আগে

জমি কেনার পরিকল্পনা করছেন? জমির দাম, অবস্থান ও যোগাযোগব্যবস্থা দেখেই সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। জমির মালিকানা নিয়ে বিরোধ, জাল দলিল, ভুল খতিয়ান কিংবা আগের মালিকের দায় থাকলে ভবিষ্যতে বড় ধরনের আইনি জটিলতায় পড়তে পারেন। এমনকি জমি কেনার পরও নিজের মালিকানা প্রতিষ্ঠা করতে দীর্ঘদিন আদালতে ঘুরতে হতে পারে।
৯ ঘণ্টা আগে

বৈশ্বিক সাইবার হামলার ঝুঁকিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ রাখার পর রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলার চিহ্ন শনাক্ত হয়েছে। ওয়েবসাইটের অন্তত দুটি স্থানে স্প্যাম পাওয়া যাওয়ায় সেটি মেরামতের কাজ করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মীরা। তবে রোববার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওয়েবসাইটটি সচল করা সম্ভব হয়নি।
৯ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৯ অক্টোবর। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা ঘরে বসেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে নিজেদের ফল জানতে পারবেন। এ জন্য শিক্ষা বোর্ড কিংবা কলেজে যাওয়ার প্রয়োজন হবে না।
৯ ঘণ্টা আগে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া আজ রোববার (২৫ অক্টোবর) শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনার কথা জানায়নি আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের আভাস নেই।
১১ ঘণ্টা আগে

দেশের বাজারে টানা তিন দফায় কমেছে স্বর্ণের দাম। সবশেষ শুক্রবার (২৩ অক্টোবর) প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এতে তিন দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে মোট ৭ হাজার ১১৫ টাকা। ফলে বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়।
১৩ ঘণ্টা আগে

আগামীকাল রোববার (২৫ অক্টোবর) দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই। ফলে দিনের বেলায় গরমের অনুভূতি বজায় থাকতে পারে।
১ দিন আগে

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন কাঠামোর প্রস্তাব নিয়ে আলোচনা করেছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। সংসদের উচ্চকক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও উপদেষ্টা নিয়োগের ব্যবস্থা রাখা যায় কি না, তা নিয়ে মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এ ছাড়া সরকারি দল ও বিরোধী দলের সম্মতিতে নির্বাচিত স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাবও এসেছে।
১ দিন আগে