
সিনিয়ার রিপোর্টার

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, বৌদ্ধ বিহারের ধর্মীয় ব্যক্তি এবং গির্জার যাজক ও পালকদের জন্য মাসিক সম্মানির হার নির্ধারণ করেছে সরকার। নতুন নীতিমালায় ধর্মীয় উপাসনালয়ে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের তিনটি আলাদা ক্যাটাগরিতে ভাগ করে সম্মানির পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ‘মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানী ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬’ শীর্ষক প্রজ্ঞাপন জারি করে। এর মাধ্যমে দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানী প্রদানের কাঠামো নির্ধারণ করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের দায়িত্ব ও ভূমিকার ভিত্তিতে তিন ক্যাটাগরিতে সম্মানী দেওয়া হবে। এর মধ্যে প্রথম ক্যাটাগরিতে থাকা প্রধান ধর্মীয় ব্যক্তিরা সর্বোচ্চ ৫ হাজার টাকা, দ্বিতীয় ক্যাটাগরির সহকারী ধর্মীয় ব্যক্তিরা ৩ হাজার টাকা এবং তৃতীয় ক্যাটাগরির খাদেম ২ হাজার টাকা করে মাসিক সম্মানী পাবেন।
প্রথম ক্যাটাগরিতে যারা, সম্মানী ৫ হাজার টাকা
প্রথম ক্যাটাগরিতে রাখা হয়েছে উপাসনালয়ের প্রধান ধর্মীয় দায়িত্বে থাকা ব্যক্তিদের। এ তালিকায় মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং গির্জার যাজক বা পালক রয়েছেন।
নীতিমালায় তাদের ‘প্রধান ধর্মীয় ব্যক্তি’ হিসেবে বিবেচনা করা হয়েছে। এই ক্যাটাগরির প্রত্যেক ব্যক্তি মাসে ৫ হাজার টাকা সম্মানী পাবেন।
দ্বিতীয় ক্যাটাগরিতে ৩ হাজার টাকা
দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছেন সহকারী ধর্মীয় দায়িত্ব পালনকারীরা। মসজিদের মুয়াজ্জিন, মন্দিরের সেবাইত, বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ এবং গির্জার সহকারী যাজক বা পালক এই শ্রেণির অন্তর্ভুক্ত।
তাদের ‘সহকারী ধর্মীয় ব্যক্তি’ হিসেবে বিবেচনা করে প্রত্যেককে মাসিক ৩ হাজার টাকা সম্মানী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খাদেম পাবেন ২ হাজার টাকা
তৃতীয় ক্যাটাগরিতে রাখা হয়েছে মসজিদের খাদেমদের। নীতিমালা অনুযায়ী, একজন খাদেম মাসে ২ হাজার টাকা সম্মানী পাবেন।
অর্থাৎ দায়িত্বের ক্যাটাগরি অনুযায়ী মাসিক সম্মানির হার হবে—প্রধান ধর্মীয় ব্যক্তির জন্য ৫ হাজার টাকা, সহকারী ধর্মীয় ব্যক্তির জন্য ৩ হাজার টাকা এবং মসজিদের খাদেমের জন্য ২ হাজার টাকা।
ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ে যাবে সম্মানির টাকা
সরকার নির্ধারিত সম্মানীর অর্থ সরাসরি সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। নীতিমালা অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক হিসাব অথবা মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে সম্মানীর অর্থ পাঠানো হবে।
ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে এই অর্থ প্রদান করা হবে। অর্থ পাঠানোর পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে অর্থ বিভাগের আইবাস++ ব্যবস্থার মাধ্যমে।
এ ছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নির্বাচিত প্রতিটি মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের জন্য একটি পরিচিতি নম্বর দেওয়া হবে। পরবর্তী সময়ে ওই নম্বরই সংশ্লিষ্ট উপাসনালয়ের একক পরিচিতি নম্বর হিসেবে বিবেচিত হবে।
তদারকির দায়িত্বে থাকবেন যারা
সম্মানী প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও তদারকির জন্য নীতিমালায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বও নির্ধারণ করা হয়েছে।
সিটি কর্পোরেশন এলাকায় এ কার্যক্রম তদারক করবেন প্রধান নির্বাহী কর্মকর্তা। অন্যদিকে উপজেলা ও পৌরসভা পর্যায়ে তদারকির দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
কোনো সম্মানিভোগী ব্যক্তি চাকরি বা দায়িত্ব থেকে বাদ পড়লে কিংবা স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দিলে এবং তার জায়গায় নতুন কাউকে নিয়োগ দেওয়া হলে বিষয়টি সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কমিটিকে জানাতে হবে। এরপর যাচাই-বাছাই করে সম্মানিভোগীর তথ্য হালনাগাদ করা হবে এবং ডাটাবেজে নতুন তথ্য প্রতিস্থাপনের ব্যবস্থা নেওয়া হবে।
আর্থিক ও সামাজিক নিরাপত্তায় গুরুত্ব
নতুন নীতিমালার মাধ্যমে শুধু সম্মানী দেওয়ার ব্যবস্থা নয়, দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে তাদের ভূমিকার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
ফলে নতুন এই নীতিমালার আওতায় মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জায় দায়িত্ব পালনকারী নির্ধারিত ব্যক্তিরা এখন থেকে সরকারের নির্ধারিত কাঠামো অনুযায়ী মাসিক সম্মানী পাওয়ার সুযোগ পাবেন।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্য এলো গুরুত্বপূর্ণ ঘোষণা। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন পে-স্কেলের আওতায় আনা হবে। নতুন বেতন কাঠামো অনুযায়ীই তাদের বেতন-ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
৩ ঘণ্টা আগে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন হয়ে দুপুরের আগেই হালকা বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
৩ ঘণ্টা আগে

প্রবাসে থাকা বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানোর পাশাপাশি পরিবারগুলোর আর্থিক প্রয়োজন মেটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রবাসী বাংলাদেশিদের সুবিধার জন্য বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার দৈনিক বিনিময় হার তুলে ধরা হলো।
৪ ঘণ্টা আগে

দেশের বাজারে টানা মূল্য সমন্বয়ের মধ্যেই আবারও কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।
৪ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেলে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। তুলনামূলক কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্তদের আর্থিক চাপ কমাতে তাদের নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে এই সুবিধা সব পেনশনভোগীর জন্য একই হারে প্রযোজ্য হবে না। বর্তমানে কে কত টাকা নিট পেনশন পাচ্ছেন, সেই অঙ্কের ওপর ভিত্তি করে ধাপে ধাপে বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে

দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য বড় ধরনের স্বস্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভায় অনুমোদিত নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে এই বৃদ্ধি সবার জন্য একই হারে কার্যকর হবে না। বর্তমানে কে কত টাকা নিট পেনশন পাচ্ছেন, তার ওপর ভিত্তি করে পাঁচটি পৃথক স্তরে বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে। সব প্রশাসনিক ও আইনগত আনুষ্ঠানিকতা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হলে চলতি সপ্তাহেই নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১০ সেপ্টেম্বরের কথা জানিয়েছে।
১ দিন আগে

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অপেক্ষা এখন শেষ হওয়ার পথে। নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন প্রকাশের প্রশাসনিক প্রক্রিয়া ইতোমধ্যে শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সব কার্যক্রম নির্ধারিত সময় অনুযায়ী এগোলে চলতি সপ্তাহেই গেজেট প্রকাশ হতে পারে। সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১০ সেপ্টেম্বরের কথা জানা গেছে।
১ দিন আগে

দেশের বাজারে টানা কয়েক দফা মূল্য সমন্বয়ের পর এবার সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমেছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।
১ দিন আগে