
রিপোর্টার

রাজধানীর বাজারে আবারও ঊর্ধ্বমুখী ডিমের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে প্রতি ডিমের দাম বেড়েছে প্রায় ২ টাকা। কয়েকদিন আগেও যেখানে একটি ডিম ১১ টাকায় বিক্রি হয়েছে, এখন সেই ডিম কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ১৩ টাকা পর্যন্ত। ফলে এক হালি ডিমের দাম পৌঁছেছে ৫০ টাকায়, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য নতুন চাপ তৈরি করেছে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। অথচ মাত্র এক সপ্তাহ আগেও একই ডজন ডিম পাওয়া যেত ১৩০ টাকার মধ্যে। বাজারে হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
রাজধানীর শনির আখড়া বাজারের বিক্রেতা মোহাম্মদ সিয়াম বলেন, পাইকারি বাজারেই ডিমের দাম দ্রুত বেড়েছে। এক ডজন ডিমের দাম পাইকারিতে প্রায় ১০ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ায় খুচরা পর্যায়ে বাড়তি দামে বিক্রি ছাড়া উপায় নেই।
একই চিত্র দেখা গেছে যাত্রাবাড়ী বাজারেও। দোকানি আশরাফুল ইসলাম জানান, মাত্র ২০ দিন আগেও ১১০ টাকায় এক ডজন ডিম বিক্রি করা হয়েছিল। এখন সেই একই ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। এত অল্প সময়ে এমন দাম বৃদ্ধি বাজারে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি।
ব্যবসায়ীরা বলছেন, গরমের মৌসুমে ডিম ও মুরগির বাজারে অস্থিরতা তৈরি হওয়া নতুন কিছু নয়। অতিরিক্ত তাপমাত্রার কারণে বড় মুরগি মারা যাওয়ার ঝুঁকি বেড়ে যায়। ফলে খামারিরা দ্রুত মুরগি বিক্রি করে নতুন মুরগি তোলার চেষ্টা করেন। এতে ডিম উৎপাদন কমে যায় এবং বাজারে সরবরাহ সংকট তৈরি হয়।
ডিমের বাজারে এমন অস্থিরতা এর আগেও দেখা গেছে। ২০২৩ ও ২০২৪ সালের শেষ দিকে ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেলে সরকার ডিম আমদানির অনুমতি দেয়। পরে ভারত থেকে ডিম আমদানি শুরু হলে বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে।
রাষ্ট্রায়ত্ত সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বর মাসে এক হালি ডিমের দাম উঠেছিল ৫২ টাকায়। এরপর আমদানি বাড়ানো হলে ২০২৪ সালের জানুয়ারিতে সেই দাম কমে ৪০ টাকায় নেমে আসে। তবে একই বছরের সেপ্টেম্বর থেকে আবারও বাজারে ঊর্ধ্বগতি শুরু হয়।
চলতি বছরের এপ্রিলের শুরুতেও রাজধানীর বাজারে প্রতি হালি ডিম বিক্রি হয়েছে ৪০ টাকায়। মাসের শেষ দিকে তা বেড়ে হয় ৪৫ টাকা। আর বর্তমানে সেই একই হালি ডিম কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৫০ টাকা।
এদিকে বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজির দাম আগের মতো স্থিতিশীল থাকলেও পেঁপের দাম বেড়েছে। অন্যদিকে দীর্ঘদিন পর কিছুটা কমেছে বেগুনের দাম। এছাড়া কক মুরগি ও গরুর মাংসের দামে সামান্য স্বস্তি মিললেও মাছের বাজারে নতুন করে দাম বেড়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সাধারণ মানুষের ভোগান্তি কমছেই না।

দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। নতুন বেতন কাঠামোর আর্থিক, কারিগরি ও আইনি বিষয়গুলো চূড়ান্ত করতে বুধবার (২৪ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে পুনর্গঠিত সচিব কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠককে নবম পে-স্কেল বাস্তবায়নের পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
১৩ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই চলছে নানা আলোচনা, প্রত্যাশা ও জল্পনা-কল্পনা। বিশেষ করে নতুন পে-স্কেলের গেজেট কবে প্রকাশ হবে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অনেকের মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে সরকার কি ইচ্ছাকৃতভাবে গেজেট প্রকাশে বিলম্ব করছে? তবে সংশ্লিষ্ট সূত্র এবং প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করলে ভিন্ন চিত্রই সামনে আসে।
১৩ ঘণ্টা আগে

দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার ঘোষণা দেওয়া হলেও মূল বেতনের কত শতাংশ বৃদ্ধি প্রথম ধাপে কার্যকর হবে, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত সামনে আসেনি। ফলে দেশের লাখো সরকারি চাকরিজীবীর মধ্যে যেমন আশার সঞ্চার হয়েছে, তেমনি তৈরি হয়েছে নানা প্রশ্ন ও কৌতূহল।
২৩ ঘণ্টা আগে

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অপেক্ষার প্রহর গুনছিলেন দেশের লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারী। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল কার্যকরের প্রস্তুতি নিচ্ছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দেওয়ার পর সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতায় নতুন এই পে-স্কেলকে সরকারি কর্মচারীদের জন্য বড় ধরনের স্বস্তির উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
১ দিন আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে আজ (২৪ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক। পে-স্কেল সংক্রান্ত সচিব কমিটির এই সভাকে ঘিরে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পদ্ধতি, বেতন বৃদ্ধি, বিভিন্ন ভাতা সমন্বয় এবং দীর্ঘদিনের বেতন বৈষম্য নিরসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এ বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে।
১ দিন আগে

দেশের স্বর্ণবাজারে আবারও এলো স্বস্তির বার্তা। স্বর্ণ ও রুপার দাম কমার খবরে নতুন করে আশার আলো দেখছেন ক্রেতারা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ বাজার পরিস্থিতি পর্যালোচনা করে স্বর্ণ ও রুপার নতুন মূল্য নির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত কমানো হয়েছে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম উল্লেখযোগ্য মূল্যহ্রাস হিসেবে বিবেচিত হচ্ছে।
১ দিন আগে

সরকার নতুন জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে, যেখানে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি বেতন বৃদ্ধির বিষয়টি অগ্রাধিকার পেতে পারে। জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর করার পরিকল্পনা থাকলেও এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। উচ্চ মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার বেতন কাঠামোতে বড় ধরনের ভারসাম্য আনার দিকে এগোচ্ছে বলে জানা গেছে।
১ দিন আগে

দেশের স্বর্ণবাজারে আবারও স্বস্তির খবর এসেছে ক্রেতাদের জন্য। টানা দ্বিতীয় দফায় সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকায়।
১ দিন আগে

মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদি রিয়াল ও বাংলাদেশি টাকার বিনিময় হার সবসময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে যারা সৌদি আরব থেকে নিয়মিত দেশে অর্থ পাঠান, তাদের জন্য প্রতিদিনের মুদ্রাবাজারের হালনাগাদ জানা অপরিহার্য। সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ সৌদি রিয়ালের বিপরীতে পাওয়া যাচ্ছে প্রায় ৩২.৭৮ বাংলাদেশি টাকা।
১ দিন আগে