
রিপোর্টার

বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও ফ্রান্স আবারও মুখোমুখি হচ্ছে এক রোমাঞ্চকর প্রীতি ম্যাচে। দুই দলের তারকাখচিত স্কোয়াড ও দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার কারণে ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা।
আসন্ন কোপা আমেরিকা ও ইউরো কাপের প্রস্তুতির অংশ হিসেবে এই ম্যাচকে বেশ গুরুত্ব দিচ্ছে দুই দলই। তাই প্রীতি ম্যাচ হলেও মাঠে দেখা যেতে পারে জমজমাট লড়াই।
ম্যাচের সময় ও ভেন্যু
বাংলাদেশ সময় অনুযায়ী ২৬ মার্চ দিবাগত রাত ২টায় (২৭ মার্চ রাত ২টা) যুক্তরাষ্ট্রের বোস্টনে মুখোমুখি হবে ব্রাজিল ও ফ্রান্স।
এই ম্যাচের পর আগামী ৩১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে অরল্যান্ডোতে।
ইনজুরি সমস্যায় ব্রাজিল
ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে কিছুটা সমস্যায় রয়েছে ব্রাজিল শিবির। ইনজুরির কারণে দলে নেই গোলরক্ষক অ্যালিসন বেকার, ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো এবং গ্যাব্রিয়েল মাগাহেস।
এছাড়া ফ্লাইট জটিলতার কারণে সময়মতো দলের সঙ্গে যোগ দিতে পারেননি ডগলাস সান্তোস ও লুইস হেনরিক।
অন্যদিকে ইনজুরি ঝুঁকির কারণে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ডিফেন্ডার মার্কুইনহোস নিয়মিত অনুশীলনে অংশ নিতে পারেননি। তবে তিনি ব্যক্তিগতভাবে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।
হেড টু হেড পরিসংখ্যান
ব্রাজিল ও ফ্রান্সের মধ্যকার শেষ ১০টি ম্যাচের পরিসংখ্যান বলছে লড়াই হয়েছে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
ফ্রান্স জয় পেয়েছে: ৪টি
ব্রাজিল জয় পেয়েছে: ৩টি
ড্র হয়েছে: ৩টি
তবে ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর হলো, এই দুই দলের মধ্যকার সবশেষ দুটি ম্যাচেই জয় পেয়েছে ব্রাজিল।
দুই দলের সম্ভাব্য একাদশ
ফ্রান্সের সম্ভাব্য একাদশ:
কিলিয়ান এমবাপ্পে, থুরাম, ওলিস, চুয়ামেনি, চেরকি, কামাভিঙ্গা, হার্নান্দেজ, কোনাতে, উপামেকানো, গুস্তো এবং গোলরক্ষক মাইগনান।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
ভিনিসিয়াস জুনিয়র, জোয়াও পেদ্রো, রাফিনহা, আন্দ্রে সান্তোস, ক্যাসেমিরো, ম্যাথিউস কুনিয়া, ওয়েসলি, মার্কুইনহোস, ব্রেমার, ডগলাস সান্তোস এবং গোলরক্ষক এদেরসন।
যেভাবে দেখবেন ম্যাচ
ফুটবলপ্রেমীরা বিভিন্ন স্পোর্টস অ্যাপের মাধ্যমে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেক পেজে লাইভ স্ট্রিমিং দেখা যেতে পারে।
ফেসবুকে সার্চ অপশনে গিয়ে Brazil vs France Live Match Today লিখে সার্চ করলেও বিভিন্ন পেজে সরাসরি সম্প্রচারের লিংক পাওয়া যেতে পারে।

এশিয়ার মাটিতে আবারও দেখা যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। আগামী নভেম্বরে সিঙ্গাপুরে চার জাতির ফুটবল আয়োজনে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জাপান, আর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুর।
৪ দিন আগে

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ভারতকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এস্তেভাও, পেদ্রো ও স্যামুয়েল লিনোর গোলে জয় নিশ্চিত করে দলটি। স্যামুয়েল লিনো করেছেন জোড়া গোল।
৫ দিন আগে

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চলছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে থাকা ব্রাজিলকে পিছনে রেখেই দ্বিতীয়ার্ধের খেলায় নেমেছে ভারত। বিরতির পর শুরু হয়েছে ম্যাচের শেষ ৪৫ মিনিটের লড়াই।
৫ দিন আগে

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চলছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। সিনিয়র পুরুষ জাতীয় দলের পর্যায়ে প্রথমবার মুখোমুখি হওয়া দুই দলের লড়াইয়ে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে ব্রাজিল।
৫ দিন আগে

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আজ শনিবার মুখোমুখি হচ্ছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। সিনিয়র পুরুষ জাতীয় দলের পর্যায়ে এই প্রথমবার একে অপরের বিপক্ষে মাঠে নামছে দুই দল। ফলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হলেও ভারত-ব্রাজিলের এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
৫ দিন আগে

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের মাটিতে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ভারত। শনিবার (৩ অক্টোবর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে দুই দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
৬ দিন আগে

জাকার্তার বুং কার্নো স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার বিপক্ষে ফিফা আসিয়ান কাপের শেষ ম্যাচে কঠিন পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ। প্রথমার্ধেই ছয় গোল হজম করেছে জামাল ভূঁইয়ার দল। বিপরীতে বাংলাদেশের হয়ে একটি গোল করেছেন শাহরিয়ার ইমন। ফলে বিরতিতে ৬-১ গোলে পিছিয়ে ছিল লাল-সবুজের দল।
১ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে রোমাঞ্চকর প্রীতি ম্যাচে ৪-২ গোলের জয় তুলে নিয়েছে ব্রাজিল। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও প্রথমার্ধে পিছিয়ে পড়ার শঙ্কায় ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে লাতিন আমেরিকার দলটি। ম্যাচে গোল করেছেন ভ্যান্ডারসন, রাফিনহা, ব্রুনো গিমারায়েস ও ভিনিসিউস জুনিয়র।
২৯ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপের পর নতুন ব্রাজিলকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের শেষ নেই। কার্লো আঞ্চেলত্তির অধীনে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি এবার দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়ার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ব্রিসবেনের সানক্রাফট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের লড়াই। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
২৯ সেপ্টেম্বর ২০২৬