
সিনিয়র রিপোর্টার

রাকিব: আসন্ন শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার (৮ মার্চ) প্রকাশিত ওই পরিপত্রে জানানো হয়, ১৮ মার্চ ২০২৬ (বুধবার) নির্বাহী আদেশে অতিরিক্ত একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
মধ্যবর্তী দিনকে সাধারণ ছুটি ঘোষণা
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, শবে কদর এবং ঈদুল ফিতরের পূর্বনির্ধারিত ছুটির মাঝের দিন হওয়ায় ১৮ মার্চকে সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে ওই দিন দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সব ধরনের অফিস বন্ধ থাকবে।
টানা ছুটির সুযোগ পেলেন চাকরিজীবীরা
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ১৭ মার্চ শবে কদর উপলক্ষে আগেই ছুটি নির্ধারিত ছিল। নতুন করে ১৮ মার্চ ছুটি ঘোষণার ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন।
ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। এর ফলে ১৬ মার্চ হবে ঈদের আগে শেষ কর্মদিবস।
ঈদের পর আবারও টানা ছুটির সুযোগ
ঈদের ছুটি শেষ হওয়ার পর ২৪ ও ২৫ মার্চ অফিস খোলা থাকবে। তবে এর পরপরই রয়েছে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সাধারণ ছুটি।
তার সঙ্গে যুক্ত হবে ২৭ ও ২৮ মার্চ (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে ঈদের পরপরই আবার তিন দিনের টানা ছুটি উপভোগ করার সুযোগ পাবেন চাকরিজীবীরা।
সরকারের এই সিদ্ধান্তে ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত কিছুটা স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
১০ মিনিট আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা। এর আগের দিন ১৯ সেপ্টেম্বর ১ রিংগিতের বিনিময় হার ছিল ৩০ টাকা ৫ পয়সা।
১৯ মিনিট আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের সৌদি রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময় হার ৩২ টাকা ৫৩ পয়সা। এর আগের দিন শনিবার (১৯ সেপ্টেম্বর) ১ রিয়ালের হার ছিল ৩২ টাকা ৮১ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের বিনিময় হার কমেছে।
৫০ মিনিট আগে

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো জারি করেছে সরকার। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ অনুযায়ী ২০টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে।
৫৮ মিনিট আগে

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এ উপলক্ষে ২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে

আট দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। ৬২০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পুনরায় চালু করা হয়। চালুর প্রথম দিন ইউনিটটি থেকে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
২৩ ঘণ্টা আগে

হিমালয় অঞ্চলে দ্রুত পরিবর্তন এবং হিমবাহ গলে যাওয়ার কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের জন্য বড় ধরনের প্রাকৃতিক ও পানিসংক্রান্ত ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন গবেষকরা। ঝুঁকির তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, আফগানিস্তান ও মিয়ানমার।
১ দিন আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে।
১ দিন আগে