ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

হাসান

রির্পোটার

স্ক্রিনশট ফাঁস: ঢাবি শিক্ষিকা মোনামি

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৫ ১৮:৩৬:০৫
স্ক্রিনশট ফাঁস: ঢাবি শিক্ষিকা মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) একাধিক অচেনা নম্বর থেকে ফোনকলের মাধ্যমে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে বিষয়টি প্রকাশ করে তিনি হুমকির কলগুলোর একাধিক স্ক্রিনশটও শেয়ার করেন।

পোস্টে দেখা যায়, বিভিন্ন অপরিচিত মোবাইল নম্বর থেকে তাকে ধারাবাহিকভাবে কল দেওয়া হয়েছে। ক্যাপশনে তিনি লেখেন, ১৩ ফেব্রুয়ারির পর থেকে তিনি অসংখ্য মৃত্যুর হুমকির সম্মুখীন হচ্ছেন এটি তার মধ্যে একটি মাত্র উদাহরণ।

বিএনপি চেয়ারম্যান Tarique Rahman-কে মেনশন করে শেহরীন আমিন মোনামি প্রশ্ন তোলেন, “প্রিয় তারেক রহমান, এটা কি আপনাদের ‘নারীবান্ধব এবং নিরাপদ’ বাংলাদেশ?

পোস্টের শেষাংশে তিনি লেখেন, “সব মুসলমানকেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। আর আমি সেই ৩১ জুলাই ২০২৪ থেকেই প্রস্তুত আছি।”

উল্লেখ্য, এর আগে নিজের ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং অশালীন মন্তব্য করার অভিযোগে তিনি রাজধানীর শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। সাম্প্রতিক এই হুমকির ঘটনায় বিশ্ববিদ্যালয় ও সামাজিক মাধ্যমে উদ্বেগ তৈরি হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ