
রিপোর্টার

দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। নির্ধারিত সময়জুড়ে ভোটারদের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়। ভোটের ফলাফল দ্রুত, স্বচ্ছ ও নির্ভুলভাবে জনগণের কাছে পৌঁছে দিতে নির্বাচন কমিশন (ইসি) চালু করেছে ‘Smart Election Management BD’ নামে একটি বিশেষ মোবাইল অ্যাপ। আধুনিক প্রযুক্তিনির্ভর এই অ্যাপের মাধ্যমে দেশ-বিদেশের ভোটাররা রিয়েল টাইমে ফলাফল দেখতে পারবেন এবং প্রয়োজনীয় নির্বাচনি তথ্য সহজেই সংগ্রহ করতে পারবেন।
যেভাবে অ্যাপ ব্যবহার করে ফল জানা যাবে
অ্যাপ ডাউনলোড ও ইনস্টলেশন
‘Smart Election Management BD’ অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে গিয়ে অ্যাপটির নাম লিখে সার্চ করে ডাউনলোড ও ইনস্টল করতে হবে। ইনস্টল শেষে অ্যাপটি ওপেন করলেই মূল ড্যাশবোর্ডে প্রবেশ করা যাবে। সাধারণভাবে ভোটের ফলাফল দেখতে কোনো লগইনের প্রয়োজন নেই।
তবে ব্যক্তিগত ভোটার তথ্য বা ইভিএম–সংক্রান্ত বিস্তারিত জানতে চাইলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর বা ভোটার আইডি দিয়ে লগইন করতে হবে। লগইন করলে ভোটার স্ট্যাটাস, সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের তথ্য এবং নির্বাচনি নথি দেখা যাবে।
নির্বাচন ও কেন্দ্র নির্বাচন
অ্যাপের হোম স্ক্রিনে ‘Election Results’ বা ‘Voting Results’ অপশন থেকে নির্বাচনের ধরন নির্বাচন করতে হবে—জাতীয় সংসদ, উপজেলা, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ। এরপর জেলা এবং উপজেলা/ওয়ার্ড নির্বাচন করলে নির্দিষ্ট এলাকার ফলাফল দেখা যাবে।
লাইভ কাস্টিং ও ফলাফল আপডেট
প্রতিটি নির্বাচনি কেন্দ্রের ভোট গণনা শেষ হলেই ফলাফল সরাসরি অ্যাপে আপলোড করা হবে। কেন্দ্রভিত্তিক মোট ভোট, প্রার্থী বা দল অনুযায়ী প্রাপ্ত ভোটসংখ্যা এবং শতকরা হার রিয়েল টাইমে দেখা যাবে।
গ্রাফ ও চার্টে উপস্থাপন
ফলাফল গ্রাফ ও চার্ট আকারে উপস্থাপন করা হবে, যাতে কোন প্রার্থী বা দল এগিয়ে আছে তা সহজেই বোঝা যায়। ধাপে ধাপে আপডেটের মাধ্যমে পুরো ভোট গণনার অগ্রগতি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। প্রযুক্তির এই ব্যবহারের ফলে ঘরে বসেই পাওয়া যাবে সর্বশেষ নির্বাচনি চিত্র।

জমি কেনার পর দলিল হাতে পেলেই অনেকেই মনে করেন মালিকানার সব কাজ শেষ। কিন্তু জমির রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য নামজারি বা মিউটেশন করাও গুরুত্বপূর্ণ। দলিল থাকার পরও নামজারি না হলে ভূমি উন্নয়ন কর দেওয়া, জমির রেকর্ড হালনাগাদ করা এবং ভবিষ্যতে জমি বিক্রির মতো কাজে জটিলতা দেখা দিতে পারে।
৪ ঘণ্টা আগে

জমি কেনার পরিকল্পনা করছেন? জমির দাম, অবস্থান ও যোগাযোগব্যবস্থা দেখেই সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। জমির মালিকানা নিয়ে বিরোধ, জাল দলিল, ভুল খতিয়ান কিংবা আগের মালিকের দায় থাকলে ভবিষ্যতে বড় ধরনের আইনি জটিলতায় পড়তে পারেন। এমনকি জমি কেনার পরও নিজের মালিকানা প্রতিষ্ঠা করতে দীর্ঘদিন আদালতে ঘুরতে হতে পারে।
৪ ঘণ্টা আগে

বৈশ্বিক সাইবার হামলার ঝুঁকিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ রাখার পর রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলার চিহ্ন শনাক্ত হয়েছে। ওয়েবসাইটের অন্তত দুটি স্থানে স্প্যাম পাওয়া যাওয়ায় সেটি মেরামতের কাজ করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মীরা। তবে রোববার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওয়েবসাইটটি সচল করা সম্ভব হয়নি।
৪ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৯ অক্টোবর। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা ঘরে বসেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে নিজেদের ফল জানতে পারবেন। এ জন্য শিক্ষা বোর্ড কিংবা কলেজে যাওয়ার প্রয়োজন হবে না।
৪ ঘণ্টা আগে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া আজ রোববার (২৫ অক্টোবর) শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনার কথা জানায়নি আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের আভাস নেই।
৬ ঘণ্টা আগে

দেশের বাজারে টানা তিন দফায় কমেছে স্বর্ণের দাম। সবশেষ শুক্রবার (২৩ অক্টোবর) প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এতে তিন দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে মোট ৭ হাজার ১১৫ টাকা। ফলে বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়।
৮ ঘণ্টা আগে

আগামীকাল রোববার (২৫ অক্টোবর) দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই। ফলে দিনের বেলায় গরমের অনুভূতি বজায় থাকতে পারে।
১৯ ঘণ্টা আগে

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন কাঠামোর প্রস্তাব নিয়ে আলোচনা করেছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। সংসদের উচ্চকক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও উপদেষ্টা নিয়োগের ব্যবস্থা রাখা যায় কি না, তা নিয়ে মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এ ছাড়া সরকারি দল ও বিরোধী দলের সম্মতিতে নির্বাচিত স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাবও এসেছে।
২০ ঘণ্টা আগে

গাজীপুরের টঙ্গীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে মাদরাসায় শিক্ষককে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে, শিশুটির বাবার বিরুদ্ধে মাদরাসায় হামলা, ভাঙচুর ও ১৭ লাখ টাকা লুটের পাল্টা অভিযোগ তুলেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। তবে এসব অভিযোগ অস্বীকার করে শিশুটির বাবা বলেছেন, মেয়ের বিচার চাইতেই তিনি মাদরাসায় গিয়েছিলেন।
২০ ঘণ্টা আগে