সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
ভোটের ফল কখন পাওয়া যাবে? দেখুন বিস্তারিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফলাফল কবে প্রকাশিত হবে—এ নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এবারই প্রথমবারের মতো সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হচ্ছে, ফলে স্বাভাবিকভাবেই ভোট গণনা ও ফল প্রকাশে অতিরিক্ত সময় লাগবে বলে আগেই জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্রে জানা গেছে, ভোটগ্রহণের পরদিন শুক্রবার সকালে ফল প্রকাশের আশা করছে কমিশন। তবে সাবেক নির্বাচন ও প্রশাসনিক কর্মকর্তাদের কেউ কেউ মনে করছেন, পূর্ণাঙ্গ ও একীভূত ফল পেতে শুক্রবার বিকাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। কারণ এবার ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দিচ্ছেন—একটি সংসদ নির্বাচনের জন্য, অন্যটি গণভোটের জন্য। এর সঙ্গে রয়েছে পোস্টাল ব্যালট গণনার বিষয়টিও।
কেন্দ্রভিত্তিক ফলাফল প্রস্তুত হওয়ার পর সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে একীভূত ফল ঘোষণা করা হবে।
পরবর্তীতে নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, “ফলাফল ঘোষণা ইনশাল্লাহ আমরা যথাশীঘ্র সম্ভব নির্বাচনের পরপরই হয়ে যাবে আশা রাখি। ১৩ তারিখ দিনের প্রথম ভাগেই হয়তো ফলাফল ঘোষণা করা যাবে আমরা আশা করছি।”
এদিকে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টার মধ্যেই গণনা শেষ হওয়ার আশা করা হচ্ছে। তিনি বলেন, “রেজাল্ট ডিলে হওয়ার কোনো কারণ নাই। প্রতিটা ব্যালট গণনা হবে। ভোট ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় শুরু হবে। পরের দিন অর্থাৎ শুক্রবার সকাল ১০টায় গণনা শেষ হবে।”
এর আগেই, গত ২৩ জানুয়ারি ইসি সচিব আখতার আহমেদ স্পষ্ট করেছিলেন যে, এবার গণনায় স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগবে। তিনি বলেন, “এবার ভোটাররা দুটো ব্যালটে ভোট দেবেন। এর সঙ্গে পোস্টাল ব্যালটের গণনা রয়েছে। এ কারণে গণনায় এবার স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগবে।”
একাধিক আসনের ফল একসঙ্গে এলে তা একীভূত করে ঘোষণা দিতেও সময় বেশি লাগতে পারে বলে জানান তিনি। তার ভাষায়, “পোস্টাল ব্যালটের সঙ্গে গণভোট, সব মিলিয়ে একটু সময় বেশি লাগবে গণনার ক্ষেত্রে; এই জিনিসটা আমাদের সবাইকে একটু বিবেচনায় রাখতে হবে। সেন্টারের গণনা আগে হয়ে যাবে, কিন্তু রিটার্নিং অফিসারের কাছে যে কেন্দ্রটা (পোস্টাল ব্যালট) ওটার গণনার সময় লাগবে।”
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- বিএনপির চেয়ারপারসন তারেক রহমান হাসপাতালে
- দেশে পৌঁছেছে ৪ লাখ ৭২ হাজার পোস্টাল ব্যালট-দেখুন ফলাফল
- নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আবারও বাড়ল সোনার দাম: ২২, ২১ ১৮ ক্যারেটের মূল্য কত? (১১ ফেব্রুয়ারি)
- ২৪ ঘণ্টায় স্বর্ণের দামে নাটকীয় পরিবর্তন: জানুন আজকের বাজারদর (৬ ফেব্রুয়ারি)
- নির্বাচনের ফলাফল কবে দিবে: জানালো নির্বাচন কমিশন
- দুই দিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম: ভরিতে নতুন রেকর্ড