সদ্য সংবাদ
হাসান
রির্পোটার
ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে গিয়ে পোলিং অফিসার নিহত
হাসান: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলাকালে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে দায়িত্ব পালন করতে গিয়ে মোজাহিদুল ইসলাম (মোঃ মুজাহিদুল ইসলাম) নামে এক পোলিং অফিসারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সরাইল উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়াম ভোটকেন্দ্র নং-৫১-এর ২ নম্বর বুথে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। ভোটগ্রহণ চলাকালীন সময়ে হঠাৎ স্ট্রোক করে ঢলে পড়েন মোজাহিদুল ইসলাম। সঙ্গে থাকা সহকর্মীরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি বুঝে দ্রুত তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। প্রিজাইডিং অফিসার শামীম আল মামুন জানান, ভোটগ্রহণ চলার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সহকর্মীদের দ্রুত উদ্যোগে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা আর তাকে ফিরিয়ে আনতে পারেননি।
মৃত মোজাহিদুল ইসলাম সরাইল উপজেলার খালোয়াপাড়া এলাকার বাসিন্দা ছিলেন এবং পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের একজন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, জেলা পরিষদ অডিটোরিয়াম ভোটকেন্দ্র নং-৫১-এ মোট ভোটার সংখ্যা ছিল ২ হাজার ৪৩৫ জন। ঘটনার সময় পর্যন্ত ওই কেন্দ্রে প্রায় ৪ শতাধিক ভোট কাস্ট হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- বিএনপির চেয়ারপারসন তারেক রহমান হাসপাতালে
- নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
- দেশে পৌঁছেছে ৪ লাখ ৭২ হাজার পোস্টাল ব্যালট-দেখুন ফলাফল
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আবারও বাড়ল সোনার দাম: ২২, ২১ ১৮ ক্যারেটের মূল্য কত? (১১ ফেব্রুয়ারি)
- ২৪ ঘণ্টায় স্বর্ণের দামে নাটকীয় পরিবর্তন: জানুন আজকের বাজারদর (৬ ফেব্রুয়ারি)
- দুই দিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম: ভরিতে নতুন রেকর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ ফেব্রুয়ারি)