ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

হাসান

রির্পোটার

ভোটকেন্দ্র খুঁজে পাচ্ছেন না? ভোটার নম্বর ও কেন্দ্র দেখে নিন ঘরে বসেই

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১২ ১১:২৪:৫৭
ভোটকেন্দ্র খুঁজে পাচ্ছেন না? ভোটার নম্বর ও কেন্দ্র দেখে নিন ঘরে বসেই

হাসান: আজ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। তবে অনেক ভোটার এখনো জানেন না তাদের ভোটকেন্দ্র কোথায় বা ভোটার নম্বর কত। এই সমস্যা সহজে সমাধানের জন্য নির্বাচন কমিশন (ইসি) চালু করেছে চারটি দ্রুত ও আধুনিক সেবা। ঘরে বসেই কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে জেনে নেওয়া যাবে নিজের ভোটসংক্রান্ত সব তথ্য।

স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ

স্মার্টফোন ব্যবহারকারীরা গুগল প্লে-স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘Smart Election Management BD’ অ্যাপ ডাউনলোড করে দ্রুত তথ্য পেতে পারেন। অ্যাপ চালু করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অপশন নির্বাচন করতে হবে। এরপর ‘ভোটকেন্দ্র খুঁজুন’ বাটনে ক্লিক করে এনআইডি নম্বর ও জন্মতারিখ দিলে ভোটার নম্বর, সিরিয়াল এবং ম্যাপসহ কেন্দ্রের অবস্থান দেখা যাবে।

কল করুন ১০৫ নম্বরে

যেকোনো মোবাইল ফোন থেকে সরাসরি ১০৫ নম্বরে কল করেও কেন্দ্রের তথ্য জানা যাবে। কল করার পর কাস্টমার কেয়ার প্রতিনিধির সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এরপর এনআইডি নম্বর ও জন্মতারিখ জানালে প্রতিনিধি ভোটকেন্দ্রের নাম ও ভোটার নম্বর বলে দেবেন। এই সেবা আজ রাত ১২টা পর্যন্ত চালু থাকবে।

এসএমএসের মাধ্যমে তথ্য

ইন্টারনেট বা স্মার্টফোন না থাকলেও সাধারণ মোবাইল দিয়ে এসএমএস পাঠিয়ে তথ্য পাওয়া সম্ভব। ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখুন: PC <স্পেস> আপনার এনআইডি নম্বর। এরপর পাঠিয়ে দিন ১০৫ নম্বরে। ফিরতি মেসেজেই কেন্দ্রের তথ্য ও ভোটার নম্বর চলে আসবে।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট

মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার থেকে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (ecs.gov.bd) ব্যবহার করেও কেন্দ্রের তথ্য জানা যাবে। ওয়েবসাইটে গিয়ে ‘ভোটকেন্দ্র’ অপশনে ক্লিক করে এনআইডি নম্বর ও জন্মতারিখ দিলে কেন্দ্রের ঠিকানা ও গুগল ম্যাপসহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট দেওয়া নাগরিকের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব। তাই দেরি না করে নিজের ভোটকেন্দ্র নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ