ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

হাসান

রির্পোটার

দেশে আবারও ভূমিকম্প অনুভূত: জানুন মাত্রা কত-উৎপত্তিস্থল

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১০ ২৩:২৮:৩৩
দেশে আবারও ভূমিকম্প অনুভূত: জানুন মাত্রা কত-উৎপত্তিস্থল

হাসান: সিলেট অঞ্চলে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, যা স্থানীয়দের মধ্যে সাময়িক আতঙ্কের সৃষ্টি করেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটের দিকে হঠাৎ এই কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.০।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট এলাকা। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে স্থানটি উত্তর-পূর্ব দিকে প্রায় ২১৪ কিলোমিটার দূরে অবস্থিত।

ক্ষয়ক্ষতির পরিস্থিতি

প্রাথমিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ কম্পনের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা ভীতি ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ