সদ্য সংবাদ
হাসান
রির্পোটার
দেশে ২০ মিনিটের ব্যবধানে ফের ভূমিকম্প: কম্পন ৫.৩ মাত্রার-দেখুন উৎপত্তিস্থল
হাসান: স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুই দফা ভূমিকম্পে আবারও কেঁপে উঠেছে মিয়ানমার। প্রথম কম্পনের রেশ কাটতে না কাটতেই মাত্র ২০ মিনিটের ব্যবধানে দ্বিতীয়বার ভূমিকম্প আঘাত হানে, যা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে পুরো অঞ্চলে।
ইউরোপিয়ান–মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টা ৫১ মিনিটে দ্বিতীয় ভূমিকম্পটি রেকর্ড করা হয়।
৫.৩ মাত্রার কম্পন, গভীরে ছিল উৎপত্তিস্থল
ইএমএসসির তথ্য অনুযায়ী, দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। কম্পনের উৎস ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে ২০.৫১০ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৩.৯৩২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ অঞ্চলকে।
ভৌগোলিক অবস্থান অনুযায়ী, কম্পনের কেন্দ্র ছিল মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তে শহর থেকে প্রায় ১১৫ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে এবং ইয়েনানগিয়াং শহর থেকে প্রায় ৯৮ কিলোমিটার পশ্চিমে।
এর আগে ৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
এরও আগে একই দিন রাত ৯টা ৩৪ মিনিটে মিয়ানমারে আঘাত হানে আরও একটি শক্তিশালী ভূমিকম্প, যার মাত্রা ছিল ৬ দশমিক ০। খুব অল্প সময়ের ব্যবধানে দুই দফা কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুধু মিয়ানমারেই নয়, এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম ও ঢাকা এবং ভারতের কলকাতা শহরেও।
ক্ষয়ক্ষতির খবর নেই, পরিস্থিতি পর্যবেক্ষণে কর্তৃপক্ষ
সবশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নতুন পে-স্কেল: জানা গেল পূর্ণাঙ্গ কার্যকরের তারিখ
- নবম পে-স্কেল: অপেক্ষার অবসান, বেতন বাড়ছে আড়াই গুণ, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- ফেব্রুয়ারির শুরুতেই ধাক্কা: দেখুন আজকের স্বর্ণের দাম (১ ফেব্রুয়ারি)
- জানা গেল কবে কার্যকর হবে পে-স্কেল: জানুন সুনির্দিষ্ট তারিখ-বেতন বৃদ্ধির হিসাব
- আজ শবে বারাত: নামাজের নিয়ম, দোয়াসহ জানুন সকল ফজিলতপূর্ণ আমল
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশ মন্ত্রিপরিষদের
- স্বর্ণবাজারে ঐতিহাসিক ধস: ভরিতে কমলো ৪০ হাজার টাকা!
- তিন লাখ ছোঁয়ার আগেই স্বর্ণের বাজারে বড় ধাক্কা, দেখুন আজকের দাম (৩০ জানুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ
- বেতন বাড়ল শিক্ষকদের: কার্যকর জুলাই থেকেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জানুয়ারি)
- স্বর্ণের বাজারে বিরল ইতিহাস: ৫ ঘণ্টার ব্যবধানে কমলো ১২ হাজার
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- এলপিজির নতুন দাম: সর্বশেষ যা জানা গেলো
- নতুন আশার আলো সরকারি চাকরিজীবীদের জন্য, চিন্তায় সাধারণ মানুষ