ঢাকা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

রিপোর্টার

সাব-এডিটর

ফের উত্তাল সোনার বাজার: দেখুন আজকের স্বর্ণের দাম (৩ ফেব্রুয়ারি)

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৩ ২০:২০:১৭
ফের উত্তাল সোনার বাজার: দেখুন আজকের স্বর্ণের দাম (৩ ফেব্রুয়ারি)

হাসান: টানা তিন দফা দাম কমানোর রেশ কাটতে না কাটতেই দেশের বাজারে আবারও সোনার দামে বড় উল্লম্ফন দেখা গেল। মাত্র একদিনের ব্যবধানে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে দাম বাড়ানো হয়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে নতুন করে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিট থেকে নতুন এই দাম কার্যকর হবে।

মঙ্গলবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে সোমবার একদিনেই তিন দফায় সোনার দাম কমানো হয়। প্রথম দফায় ১ হাজার ৯২৫ টাকা, দ্বিতীয় দফায় ৬ হাজার ৫৯০ টাকা এবং তৃতীয় দফায় ৫ হাজার ৪২৪ টাকা কমানো হয়। ফলে একদিনে মোট ১৩ হাজার ৯৩৯ টাকা কমে ভালো মানের প্রতি ভরি সোনার দাম নেমে আসে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকায়। ওই দামেই মঙ্গলবার সকাল ১০টা ২৮ মিনিট পর্যন্ত সোনা বিক্রি হয়েছে।

সোনার নতুন দাম (প্রতি ভরি)

২২ ক্যারেট: ৫,৪২৪ টাকা বেড়ে ২,৫১,১৮৪ টাকা,

২১ ক্যারেট: ৫,১৯১ টাকা বেড়ে ২,৩৯,৭৫৪ টাকা,

১৮ ক্যারেট: ৪,৪৩৩ টাকা বেড়ে ২,০৫,৫২০ টাকা,

সনাতন পদ্ধতি: ৩,৬৭৪ টাকা বেড়ে ১,৬৮,১৯৫ টাকা।

রুপার দাম কমলো

সোনার দাম বাড়লেও রুপার বাজারে দেখা গেছে ভিন্ন চিত্র। নতুন দর অনুযায়ী-

২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৬,৩৫৭ টাকা,

২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৬,০৬৫ টাকা,

১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৫,২০২ টাকা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ