ঢাকা, রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

হাসান

রির্পোটার

বিএনপি নাকি জামায়াত কাকে চায় মানুষ? দেখুন ইনোভিশনের জরিপ

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০১ ২২:২০:২০
বিএনপি নাকি জামায়াত কাকে চায় মানুষ? দেখুন ইনোভিশনের জরিপ

হাসান: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের রাজনৈতিক মনোভাব নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে ইনোভিশন কনসাল্টিংয়ের তৃতীয় ধাপের জরিপ। জরিপ অনুযায়ী, সরকার গঠনের ক্ষেত্রে বিএনপিকে সবচেয়ে বেশি সমর্থন জানাতে চান ভোটাররা।

জরিপের ফলাফলে দেখা যায়, ৫২.৮০ শতাংশ ভোটার আগামী নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটকে ভোট দিতে আগ্রহী। অন্যদিকে, জামায়াত ও এনসিপি জোটকে ভোট দিতে চান ৩১ শতাংশ ভোটার। এছাড়া ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন রয়েছে মাত্র ১ শতাংশ মানুষের। তবে ভোট বা রাজনীতি নিয়ে কোনো সিদ্ধান্তে আসেননি ১৩.২০ শতাংশ ভোটার।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে আনুষ্ঠানিকভাবে এই জরিপ প্রতিবেদন উপস্থাপন করে সামাজিক গবেষণা প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিং। জরিপে অংশ নেন মোট ৫ হাজার ১৪৭ জন উত্তরদাতা।

জরিপে সরকার প্রধান হিসেবে কাকে দেখতে চানএ প্রশ্নে ৪৭.৬ শতাংশ অংশগ্রহণকারী তারেক রহমানকে এগিয়ে রেখেছেন। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে সমর্থন দিয়েছেন ২২.৫ শতাংশ মানুষ। আর ২.৭ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন নাহিদ ইসলামকে। এ বিষয়ে কোনো মতামত দেননি ২২.২ শতাংশ উত্তরদাতা।

জরিপে আরও উঠে এসেছে, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ তুলনামূলকভাবে কম। অংশগ্রহণকারী নারীদের মধ্যে ৬৯.৭ শতাংশ এ বিষয়ে মতামত দেননি। ইনোভিশন কনসাল্টিং জানায়, এই জরিপের ফলাফল চূড়ান্ত সিদ্ধান্ত নয়; বরং এটি বর্তমান সময়ের জনমতের একটি প্রতিফলন মাত্র।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ