সদ্য সংবাদ
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ, রেজাল্ট দেখুন এখানে, লিংকসহ
রাকিব: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে। এতে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে পরবর্তী ধাপ মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫ এর লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শর্তসাপেক্ষে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়েছে।
ফলাফল নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকাশিত বিজ্ঞপ্তিতে ফলাফল সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ দিক স্পষ্ট করেছে-
প্রথমত, প্রকাশিত এই ফলাফলকে সাময়িক ফলাফল হিসেবে গণ্য করা হবে। এর মাধ্যমে নির্বাচিত প্রার্থীরা কেবল মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন এটি কোনোভাবেই চূড়ান্ত নিয়োগের নিশ্চয়তা নয়।
দ্বিতীয়ত, ফলাফলে কোনো ধরনের ভুল, ত্রুটি, অসঙ্গতি বা মুদ্রণজনিত সমস্যা ধরা পড়লে তা সংশোধন কিংবা প্রয়োজনে সম্পূর্ণ ফলাফল বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
তৃতীয়ত, কোনো প্রার্থী ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান বা তথ্য গোপন করেছেন এমন প্রমাণ পাওয়া গেলে তার ফলাফল বা নির্বাচন বাতিল করা হতে পারে।
চতুর্থত, লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সমন্বয়ের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ অনুসরণ করে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।
পঞ্চমত, মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে যথাসময়ে প্রকাশ করা হবে।
ষষ্ঠত, মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বরভিত্তিক তালিকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (dpe.gov.bd)-এ পাওয়া যাবে।
এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষার্থীদের গুজব ও বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে শুধুমাত্র সরকারি ওয়েবসাইট ও অফিসিয়াল বিজ্ঞপ্তির ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে।
এক ক্লিকে ফলাফল দেখতেএখানে ক্লিক করুন-
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- আজ শবে বারাত: নামাজের নিয়ম, দোয়াসহ জানুন সকল ফজিলতপূর্ণ আমল
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়