DPE Result ট্যাগের খবর
এই ট্যাগের খবর

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল নিয়ে যা জানা গেলো
নিজস্ব প্রতিবেদক: হাজারো শিক্ষার্থী ও অভিভাবকের অপেক্ষার অবসান হতে যাচ্ছে খুব শিগগিরই। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি প্রায় চূড়ান্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী ১০ জুনের পর যেকোনো সময় প্রকাশ হতে পারে এই গুরুত্বপূর্ণ পরীক্ষার ফলাফল।
৪ জুন ২০২৬, ২১:১৬ | বিস্তারিত

আজকেই হতে পারে প্রাথমিকের চূড়ান্ত ফল: ফলাফল দেখুন একক্লিকে
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রত্যাশীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে অনুষ্ঠিত নিয়োগ কার্যক্রমের চূড়ান্ত ফলাফল আজ রোববার (৮ ফেব্রুয়ারি) যেকোনো সময় প্রকাশিত হতে পারে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সব ধরনের কারিগরি প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। উপদেষ্টার বার্তা: দ্রুতই ফল প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার সকালে জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ...
৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩০ | বিস্তারিত

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ, রেজাল্ট দেখুন এখানে, লিংকসহ
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে। এতে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে পরবর্তী ধাপ মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত ...
২১ জানুয়ারি ২০২৬, ২০:১২ | বিস্তারিত

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানালো শিক্ষা অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বহুল প্রতীক্ষিত ফল প্রকাশের দিন ঘনিয়ে এসেছে। আগামীকাল রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যার মধ্যেই ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শনিবার (১৭ জানুয়ারি) রাতে অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, উত্তরপত্র স্ক্যানিংসহ কারিগরি কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞ দল পুরো প্রক্রিয়াটি তদারকি করেছে এবং ফল প্রস্তুতের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ওই কর্মকর্তা নাম প্রকাশ ...
১৭ জানুয়ারি ২০২৬, ২১:০৬ | বিস্তারিত

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফলাফল নিয়ে যা জানালেন ডিজি
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় সাড়ে আট লাখ প্রার্থীর জন্য অপেক্ষার অবসান আসতে চলেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) জানিয়েছে, চলতি জানুয়ারি মাসের মধ্যেই লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল প্রকাশের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ডিপিই মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান রোববার গণমাধ্যমকে বলেন, ফল প্রকাশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, “এই মাসের মধ্যেই ফল দেওয়ার লক্ষ্য নিয়ে মূল্যায়ন ও কারিগরি প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।” প্রশ্নফাঁসের গুঞ্জন নিয়ে ...
১১ জানুয়ারি ২০২৬, ২২:৩৪ | বিস্তারিত
