
রিপোর্টার

বিশ্বজুড়ে জনপ্রিয় তুর্কি ড্রামা সিরিজ ‘কিলজিলজিক শেরবেতি’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া অভিনেতা দোহুকান গুঙ্গরকে গ্রেফতার করেছে তুরস্কের নিরাপত্তা বাহিনী। মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চলমান এক বিস্তৃত তদন্তের অংশ হিসেবেই তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সম্প্রতি তুরস্কজুড়ে পরিচালিত মাদকবিরোধী অভিযানে গণমাধ্যম, শিল্প-সংস্কৃতি ও ব্যবসায়িক অঙ্গনের একাধিক পরিচিত মুখকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও তদন্তের পরিধি আরও বিস্তৃত হওয়ায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগ নিয়ে মুখ খুলছে না নিরাপত্তা বাহিনী
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা দোহুকান গুঙ্গরের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে তুর্কি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত চলমান থাকায় দেশের শীর্ষ পর্যায়ের একাধিক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তথ্য গোপন রাখা হচ্ছে বলেও জানানো হয়।
এই ঘটনায় তুরস্কের বিনোদন অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। জনপ্রিয় অভিনেতার নাম জড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যেও দেখা দিয়েছে বিস্ময় ও উদ্বেগ।
থিয়েটার থেকে টেলিভিশন দোহুকান গুঙ্গরের অভিনয়যাত্রা
গ্রেফতার হওয়া দোহুকান গুঙ্গর জন্মগ্রহণ করেন ১ জুলাই ১৯৯৬, তুরস্কের রাজধানী আঙ্কারায়। তিনি বেকেন্ট বিশ্ববিদ্যালয় থেকে অভিনয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি ধ্রুপদী ও আধুনিক থিয়েটারে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।
তার উল্লেখযোগ্য মঞ্চাভিনয়ের মধ্যে রয়েছে ‘ওথেলো’, ‘বিজিম কোয়ুন আদেতি’ এবং ‘হিক কিমসেনিন ওইকুসু’ (কারো গল্প নয়)। ছোট পর্দায় জনপ্রিয় সিরিজ ‘ওয়ান লাভ’-এ অভিনয়ের মাধ্যমেও দর্শকমহলে প্রশংসা কুড়ান তিনি। সর্বশেষ ‘কিলজিলজিক শেরবেতি’ তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়।
মাদক চক্র ভাঙতে অক্টোবর থেকে চলমান অভিযান
তুরস্কে এই মাদকবিরোধী অভিযান শুরু হয় গত অক্টোবর থেকে। এর মূল লক্ষ্য ছিল সংগীতশিল্পী, অভিনেতা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ব্যবসায়ীদের সমন্বয়ে গড়ে ওঠা একটি সংঘবদ্ধ মাদকচক্র। অভিযানের অংশ হিসেবে নিয়মিত জিজ্ঞাসাবাদ ছাড়াও সন্দেহভাজনদের রক্ত ও চুলের নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে।
এর আগে এই অভিযানে হ্যাবারতুর্ক টিভির প্রধান সম্পাদক মেহমেত আকিফ এবং সংবাদ উপস্থাপক এলা রুমেসা সেবেসিকে গ্রেফতার করা হয়েছিল, যা তুরস্কের মিডিয়া অঙ্গনে বড় ধরনের আলোচনার জন্ম দেয়।
চলমান তদন্তে দোহুকান গুঙ্গরের বিরুদ্ধে কী সিদ্ধান্ত আসে, সে দিকেই এখন নজর তুরস্কসহ আন্তর্জাতিক বিনোদন অঙ্গনের।

যুক্তরাষ্ট্রে আবারও ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হচ্ছে। আগামী ১ নভেম্বর রোববার স্থানীয় সময় রাত ২টায় শেষ হবে দিবালোক সাশ্রয়ী সময় বা ডে-লাইট সেভিং টাইম। তখন ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে রাত ১টায় নিতে হবে। ফলে দেশটির অধিকাংশ মানুষ অতিরিক্ত এক ঘণ্টা ঘুমানোর সুযোগ পাবেন। তবে শীতের মৌসুমে সন্ধ্যা নামবে আগের চেয়ে দ্রুত।
৫ ঘণ্টা আগে

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনভিত্তিক হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলা, বাব আল-মান্দেব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালিতে দীর্ঘদিনের অবরোধ ঘিরে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে।
১ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য ২৩ অক্টোবর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার প্রকাশ করা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমানসহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা জেনে নিতে পারেন বাংলাদেশি টাকায় তাঁদের দেশের মুদ্রার সর্বশেষ নির্ধারিত মূল্য।
২ দিন আগে

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬ জন। তাঁদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান জোরদার করেছেন উদ্ধারকর্মীরা।
২ দিন আগে

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে আঘাত হানা এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
৩ দিন আগে

থাইল্যান্ডে মেলিওয়ডোসিস বা ‘সয়েল ফিভার’ নামে পরিচিত মাটিবাহিত রোগে উদ্বেগ বাড়ছে। চলতি বছরের ২২ অক্টোবর পর্যন্ত দেশটির নিম্ন উত্তর-পূর্বাঞ্চলের চারটি প্রদেশে এ রোগে ৫৭০ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৪৫ জন। দূষিত মাটি ও পানির সংস্পর্শ থেকে সংক্রমণের ঝুঁকি থাকায় কৃষক ও সাধারণ বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
৩ দিন আগে

বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড় কিংবা পাহাড়ধসের মতো দুর্যোগ নিয়ে আলোচনা বেশি হলেও প্রাণহানির হিসাবে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে বজ্রপাত। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশে ছয় ধরনের দুর্যোগে ২ হাজার ৫৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫৩০ জন, যা মোট মৃত্যুর প্রায় ৬০ শতাংশ।
৫ দিন আগে

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটির আবহাওয়া সংস্থা ভুল করে ৯ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের আগাম সতর্কবার্তা জারি করে। তবে প্রায় আট মিনিট পরই সেই সতর্কবার্তা প্রত্যাহার করা হয়। পরে জানা যায়, রাশিয়ার কামচাটকা অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটির প্রকৃত মাত্রা ছিল ৬ দশমিক ৯ থেকে ৭।
১৬ অক্টোবর ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ফের ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। এতে টার্মিনালটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে নতুন এই হামলায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
১২ অক্টোবর ২০২৬