সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
১০ দিন অতিবাহিত হওয়ার পর শহীদ হাদিকে নিয়ে পোস্ট, তোপের মুখে আইমান সাদিক
হাসান: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ডের ১০ দিন অতিবাহিত হওয়ার পর ইনসাফ চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন আলোচিত তরুণ উদ্যোক্তা আয়মান সাদিক। তবে এই সহমর্মিতা সাধারণ মানুষ ও নেটিজেনরা সহজভাবে গ্রহণ করেননি। বরং দেরিতে প্রতিক্রিয়া জানানো এবং পোস্টে হাদির নাম উল্লেখ না করায় সমালোচনার ঝড় উঠেছে তাঁর কমেন্ট বক্সে।
ফেসবুক পোস্টে যা লিখেছেন আয়মান সাদিকসোমবার (২৯ ডিসেম্বর) আয়মান সাদিক তাঁর ফেসবুক ওয়ালে লেখেন, ‘বেঁচে থাকতে মানুষটা আমাদের কাছে ইনসাফ ছাড়া কিছুই চায়নি। খুন হয়ে গেলে সেটার বিচার চেয়েছিল শুধু। তার মৃত্যুর পরেও যাতে সাহস দেখিয়ে এগিয়ে আসে আরো মানুষ।’ একজন শহীদের কাছ থেকে ইনসাফের শিক্ষা পেয়েছেন উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন ‘চলে যাওয়ার ১০ম দিন, ইনসাফের বাকি কতদিন?’
নেটিজেনদের তীব্র সমালোচনা ও ‘তুলাধোনা’আয়মান সাদিকের এই পোস্টের নিচে মন্তব্যের ঘরে ভিড় করছেন হাজারো ক্ষুব্ধ ব্যবহারকারী। অনেকেই বিদ্রূপ করে লিখেছেন, ‘দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে ঘুম ভাঙল?’ আবার কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘এত দীর্ঘ একটি পোস্ট লিখলেন, অথচ যার জন্য ইনসাফ চাইলেন তাঁর (ওসমান হাদি) নামটাই উল্লেখ করার সাহস পেলেন না?’ শুধু কমেন্ট বক্সেই নয়, ফেসবুকে বিভিন্ন মিম ও কার্ড বানিয়েও আয়মান সাদিককে সমালোচনায় বিদ্ধ করা হচ্ছে।
হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও বর্তমান পরিস্থিতিগত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে পল্টনে অটোরিকশায় ফেরার পথে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হয় ওসমান হাদিকে। সিঙ্গাপুরে ছয় দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১৮ ডিসেম্বর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এই মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এদিকে হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। তাঁদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ মোড়। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আপডেট খবর: নির্বাচন স্থগিতের ঘোষণা হাইকোর্টের
- চূড়ান্ত হল বেতন কাঠামো! বাড়ছে দ্বিগুনেরও বেশি বেতন
- আটডেট খবর: আবারও পাল্টে গেল তেলের দাম
- দেশের বাজারে আজকের স্বর্ণের মূল্য (১৭ জানুয়ারি)
- চূড়ান্ত হল সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো
- স্বর্নের বাজারে স্বস্তি: একলাফে কমে গেল সোনার দাম
- গ্রেড কমছে না নবম পে-স্কেলে, বেতন বাড়ল কত?
- সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা নিয়ে বড় সুখবর
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম (১৯ জানুয়ারি)
- নেটদুনিয়ায় মাহিয়া মাহির ভিডিও ভাইরাল-দেখুন লিংকসহ
- স্বর্ণবাজারে নতুন ধাক্কা: আজকের দাম (২১ জানুয়ারি)
- রেকর্ড গড়ার পর বড় পতন: দেশের বাজারেও সস্তা হলো স্বর্ণ!
- এলপিজি গ্যাস নিয়ে বড় সুখবর
- অপেক্ষার অবসান ঘটল, পে-স্কেল নিয়ে আসল বড় সুখবর
- বিশ্ববাজারে স্বস্তির হাওয়া: কমল স্বর্ণের দাম