সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
হাড়কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন: যে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর
হাসান: পৌষের হাড়কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী ঢাকা। সোমবার (২৯ ডিসেম্বর) সারাদিন মেঘলা আকাশ আর হিমেল বাতাসের দাপটে সূর্যের দেখা মেলেনি বললেই চলে। যদিও এখন পর্যন্ত শৈত্যপ্রবাহ শুরু হয়নি, তবে কুয়াশাচ্ছন্ন আকাশ আর কনকনে বাতাসে নগরজুড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমে শীতের দাপট আরও বাড়তে পারে।
কুয়াশায় বিঘ্নিত হতে পারে যাতায়াত ব্যবস্থাসোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এই কুয়াশার দাপট কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে সড়কপথ, অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ এবং বিমান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। চালকদের সতর্কতার সাথে যানবাহন চালানোর পরামর্শ দিয়েছে অধিদপ্তর।
তাপমাত্রার ওঠানামা ও বৈরী আবহাওয়াসিনপটিক অবস্থায় দেখা গেছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। দিনের তাপমাত্রাও কিছুটা কমবে। তবে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা থাকলেও ঘন কুয়াশা ও মেঘলা আকাশের কারণে শীতের অনুভূতি একই রকম থাকবে।
৫ দিনের পূর্বাভাস: শীতের স্থায়িত্বআবহাওয়া অফিসের তথ্যমতে, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে সারাদেশের আকাশ প্রধানত শুষ্ক থাকলেও আংশিক মেঘলা থাকবে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের উত্তরাঞ্চলসহ নদী অববাহিকার জেলাগুলোতে শীতের তীব্রতা সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- আজ শবে বারাত: নামাজের নিয়ম, দোয়াসহ জানুন সকল ফজিলতপূর্ণ আমল
- স্বর্ণবাজারে ঐতিহাসিক ধস: ভরিতে কমলো ৪০ হাজার টাকা!
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- স্বর্ণের বাজারে বিরল ইতিহাস: ৫ ঘণ্টার ব্যবধানে কমলো ১২ হাজার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ জানুয়ারি)