
রিপোর্টার

রেসলিং অঙ্গনে বহুল আলোচিত জন সিনার শেষ ম্যাচ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। শনিবার রাতের স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় হবে ম্যাচটি। এই ম্যাচ দিয়েই বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন কিংবদন্তি রেসলার। টিকিট বিক্রির চিত্রই বলে দিচ্ছে ম্যাচটির গুরুত্ব।
রেসলটিক্সের প্রকাশিত তথ্য অনুযায়ী, ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় প্রস্তুত করা ১৯১৭৬টি আসনের মধ্যে ইতিমধ্যেই প্রায় সব বিক্রি হয়ে গেছে। বর্তমানে অবিক্রীত রয়েছে মাত্র পাঁচটি টিকিট, যা সবই মাঠঘেঁষা ফ্লোর সিট। এসব টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে প্রায় ১২৩০ ডলার।
মেইন ইভেন্টে জন সিনার প্রতিপক্ষ হবেন ‘দ্য লাস্ট টাইম ইজ নাউ’ টুর্নামেন্টের বিজয়ী গুন্থার। ‘নেভার সিন সেভেনটিন’ নামে পরিচিত জন সিনার জন্য এই ম্যাচটি শুধু একটি লড়াই নয়, বরং ডব্লিউডব্লিউইতে দীর্ঘ ও সফল ক্যারিয়ারের শেষ অধ্যায়।
এর আগে আয়োজকেরা জানিয়েছিলেন, সিনার শেষ ম্যাচের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা রাখা হবে না, যাতে তিনি নিজের ইচ্ছামতো সময় নিয়ে ম্যাচটি শেষ করতে পারেন। এতে করে গোল্ডবার্গের বিদায়ী ম্যাচের মতো কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যাবে বলেও জানানো হয়। এই ঘোষণায় শুরুতে দারুণ খুশি হয়েছিলেন ভক্তরা।
একটি টেলিভিশন অনুষ্ঠানে জন সিনা স্পষ্ট করে জানান, তার শেষ ম্যাচটিই হবে অনুষ্ঠানের মূল আকর্ষণ, অর্থাৎ মেইন ইভেন্ট। সবমিলিয়ে ডব্লিউডব্লিউইর ইতিহাসে অন্যতম আলোচিত এই বিদায়ী ম্যাচ ঘিরে এখন অপেক্ষার প্রহর গুনছেন জন সিনার অসংখ্য সমর্থক। ডব্লিউডব্লিউই স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট। অনুষ্ঠানটি শুরু হবে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

হাসান: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি ঘিরে নতুন কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। এই প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক সহায়তা দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছেন, তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইউরোপের কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ।
১ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: ভারতের ওড়িশা রাজ্যের কটক শহরে একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় হাসপাতালের ১১ জন কর্মী দগ্ধ হয়ে আহত হয়েছেন।
১১ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান ইরান–ইসরায়েল সংঘাত ২০২৬-এর প্রভাব পড়েছে প্রবাসী বাংলাদেশিদের ভিসা ব্যবস্থাতেও। সংঘাত পরিস্থিতির কারণে ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসী কর্মীদের স্বস্তি দিতে কয়েকটি মধ্যপ্রাচ্যের দেশ ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
১২ ঘণ্টা আগে

রাকিব: পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে অন্তত ১০টি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
২ দিন আগে

সাকিব: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত এখন পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত ইতোমধ্যে ১৩ দিনে গড়িয়েছে এবং এর প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে। একের পর এক হামলা, পাল্টা হামলা ও সামরিক অভিযানে বহু দেশে হতাহতের ঘটনা ঘটছে।
৪ দিন আগে

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান মারাত্মক সংঘাতের মাঝে যুক্তরাষ্ট্র নতুন এক নিরাপত্তা সংকটে পড়েছে। গত কয়েক দশকে নিখোঁজ হয়ে যাওয়া ৬টি মার্কিন পারমাণবিক ওয়ারহেড বা বোমা নতুন করে বিশ্বজুড়ে শঙ্কা সৃষ্টি করছে। মার্কিন সামরিক পরিভাষায় যেগুলোকে “ব্রোকেন অ্যারো” বা নিয়ন্ত্রণহীন পারমাণবিক দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়, সেগুলো শত্রু দেশের হাতে পড়লে বৈশ্বিক নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়তে পারে।
৪ দিন আগে

হাসান: কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও হঠাৎ করেই বাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে। যুদ্ধ পরিস্থিতি শিগগির শেষ হওয়ার সম্ভাবনার ইঙ্গিতের পর বৈশ্বিক তেলবাজারে চাপ কমেছে।
৬ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশের জন্য সুখবর দিয়েছে ইরান। দেশের অনুরোধ মেনে ইরান জানিয়েছে, বাংলাদেশের তেল ও এলএনজি বহনকারী জাহাজগুলো হরমুজ প্রণালিতে চলাচলে কোনো বাধার সম্মুখীন হবে না। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
৬ দিন আগে

সাকিব: মধ্যপ্রাচ্যে ভূ-রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত ঘোষণা নিয়ে। তিনি সম্প্রতি হরমুজ প্রণালির ওপর সরাসরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেছেন, যা বিশ্ববাজারের জ্বালানি সরবরাহকে সরাসরি প্রভাবিত করতে পারে।
৬ দিন আগে