
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছাড়ার পর দুই তরুণ নেতা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কোন রাজনৈতিক দলে যোগ দেবেন এ নিয়ে জাতীয় রাজনীতিতে তৈরি হয়েছে নতুন জল্পনা। তারা এনসিপিতে যোগ দেবেন নাকি গণঅধিকার পরিষদের হয়ে বিএনপি জোটের প্রার্থী হবেন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। রাজনৈতিক সূত্র বলছে, উপযুক্ত পদমর্যাদার নিশ্চয়তা পেলে তাদের এনসিপিতেই যাওয়ার সম্ভাবনা বেশি।
পদত্যাগের পর রাজনৈতিক ভবিষ্যত কোন পথে হাঁটবেন দুই তরুণ নেতা?
বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পদত্যাগপত্র হস্তান্তর করেন মাহফুজ ও আসিফ। পরদিন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কয়েক ঘণ্টা আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিয়ে তারা সরকারকে আনুষ্ঠানিক বিদায় জানান।
চব্বিশের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্রনেতা কোন দলে যাবেন এ নিয়ে গত দুই দিন ধরে চলছে জোর আলোচনা। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, দুই উপদেষ্টা অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের গঠিত দল এনসিপিতেই যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তবে সরকারি দায়িত্ব থেকে মুক্ত হয়ে তারা কয়েক দিন সময় নিচ্ছেন।
গত ফেব্রুয়ারিতে উপদেষ্টা পদ ছাড়ার পর একই অভ্যুত্থানের নেতা নাহিদ ইসলাম এনসিপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হন। দলটির সূত্র জানায়, আসিফ সংগঠনে গুরুত্বপূর্ণ পদ চান অহ্বায়কের পরের পদমর্যাদা চান তিনি। অন্যদিকে মাহফুজ সরাসরি সাংগঠনিক ক্ষমতা না চাইলেও দলের ভেতরে গুরুত্বপূর্ণ অবস্থান চান।
গণঅধিকার নাকি বিএনপি আসিফকে কোথায় দেখা যাবে?
সমকালকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের সঙ্গে মঙ্গলবার রাতে হেয়ার রোডে আসিফের বৈঠকের খবর নিশ্চিত করেছে একাধিক সূত্র। রাশেদ বলেন, আসিফকে গণঅধিকারে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে। তিনি আগে দলটির ছাত্র সংগঠনের নেতা ছিলেন। তবে সিদ্ধান্ত হয়নি।
অন্যদিকে বিএনপি মিত্র গণঅধিকারের এক জ্যেষ্ঠ নেতা জানান, সভাপতি বা সাধারণ সম্পাদক পদ আসিফকে দেওয়া সম্ভব নয়। তাকে প্রস্তাব করা হয়েছে গণঅধিকারে যোগ দিলে ঢাকা-১০ আসনে বিএনপি জোটের প্রার্থী করা হবে। কিন্তু আসিফ এতে সম্মত নন। তিনি সরাসরি বিএনপিতে যেতে আগ্রহী ছিলেন, তবে আলোচনা অগ্রগতি না হওয়ায় সে পথ এখন অনিশ্চিত।
এনসিপির নেতারাও একই বিশ্লেষণ দিচ্ছেন আজ–কালকের মধ্যেই ঢাকা-১০ আসনে নির্বাচনী তৎপরতা শুরু করতে পারেন সরকারে তিন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে ১৬ মাস দায়িত্ব পালন করা আসিফ।
মাহফুজের নির্বাচনী অস্বস্তি তবু শেষ পর্যন্ত নামতেই হতে পারে ভোটযুদ্ধে
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক দায়িত্বপ্রাপ্ত মাহফুজ আলম শুরুতে পদ ছাড়তে অনিচ্ছুক ছিলেন। তিনি নির্বাচন না করে সরকারেই থাকতে চেয়েছিলেন। তবে প্রধান উপদেষ্টা এবং সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে তাদের পদত্যাগ করতে হবে।
মঙ্গলবার গভীর রাতেও তিনি পদে থাকতে চাইলেও বুধবার সকালে বিভিন্ন পক্ষের পরামর্শ ও চাপে পদত্যাগে সম্মত হন। সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন নিরপেক্ষতা প্রশ্নমুক্ত রাখতেই দুই উপদেষ্টা পদ ছাড়েছেন।
এনসিপির এক জ্যেষ্ঠ নেতা জানান, নির্বাচন করতে না চাইলেও শেষ পর্যন্ত মাহফুজকে ভোটে নামতেই হতে পারে। লক্ষ্মীপুর-১ আসনে তাকে প্রার্থী করার প্রস্তুতি রয়েছে। দলে এলে এনসিপির মনোনয়ন নিশ্চিত বলে ইঙ্গিত পাওয়া গেছে। এ কারণে ওই আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি।
তিনি জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিরোধী হওয়ায় বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে প্রার্থী হওয়ার আলোচনা থাকলেও পদত্যাগের পর পরিস্থিতি বদলে গেছে। এখন তারও এনসিপিতে যোগ দেওয়ার সম্ভাবনাই বেশি।
এনসিপির ভেতর আলোচনা চলছে দুই উপদেষ্টার অবস্থানকে মূল্যায়ন করতে দল নতুন পদ সৃষ্টি বা গুরুত্বপূর্ণ পদ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

নিজস্ব প্রতিবেদক: দেশের উচ্চশিক্ষা অঙ্গনে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন এসেছে। একসঙ্গে আটটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আ ন ম এহছানুল হক মিলন, যিনি বর্তমানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
২ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।
১৩ ঘণ্টা আগে

রাকিব: সারা দেশে কয়েকদিনের জ্বালানি তেলের সংকট কাটতে শুরু করেছে। পেট্রোল পাম্প মালিকরা জানিয়েছেন, সোমবার (১৫ মার্চ) বিকেলের মধ্যেই দেশের অধিকাংশ ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। ইতোমধ্যে অনেক পাম্পে তেল পৌঁছাতে শুরু করেছে এবং সন্ধ্যার মধ্যে কোনো ধরনের ঘাটতি থাকবে না বলে আশা করা হচ্ছে।
১৩ ঘণ্টা আগে

রাকিব: রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ১৫টি অঞ্চলের ওপর দিয়ে প্রবল ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৬ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে

রাকিব: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশে টানা ছুটি থাকলেও ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দীর্ঘ ছুটির সময়েও দেশের গুরুত্বপূর্ণ কাস্টমস হাউসগুলোর কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে

হাসান: চলতি ২০২৫–২৬ অর্থবছরের বাজেটের আওতায় কারিগরি ও মাদরাসা শিক্ষার উন্নয়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ইতোমধ্যে এই অনুদানের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৫ মার্চ থেকে, যা চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।
১৩ ঘণ্টা আগে

হাসান: বিদেশ ভ্রমণের স্বপ্ন অনেকেরই থাকে। নতুন দেশ, ভিন্ন সংস্কৃতি আর অজানা পরিবেশ ঘুরে দেখার আকর্ষণ মানুষকে সবসময় টানে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশ ভ্রমণের বড় বাধা হয়ে দাঁড়ায় ভিসা পাওয়ার জটিলতা ও খরচ। সুখবর হলো—বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের বেশ কিছু দেশে ভিসা ছাড়াই বা সহজ ব্যবস্থায় ভ্রমণের সুযোগ পান।
১৪ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: দেশের বর্তমান সংবিধান অনুযায়ী ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কাঠামোর অস্তিত্ব নেই বলে স্পষ্ট মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী Salahuddin Ahmed। তিনি বলেন, সাংবিধানিকভাবে এখন কেবল জাতীয় সংসদ-এর অধিবেশনই চলছে, অন্য কোনো পরিষদের অধিবেশন আহ্বান করা হয়নি।
১ দিন আগে

হাসান: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাজেটে সংরক্ষিত বিপুল অর্থের বড় অংশ ইতোমধ্যে অন্য খাতে ব্যয় হয়ে যাওয়ায় আপাতত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র।
১ দিন আগে