
রিপোর্টার

নিজস্ব প্রতিবেদক: পূর্বঘোষিত আল্টিমেটাম অনুযায়ী আগামীকাল শুক্রবার সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি এবং সব ধরনের যাত্রী সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
যাত্রী সেবা বন্ধের কারণে মেট্রোরেল ব্যবহারকারী কয়েক লাখ মানুষ ভোগান্তিতে পড়লেও ডিএমটিসিএল কর্মচারীরা বলছেন, এই কর্মসূচির সম্পূর্ণ দায় ডিএমটিসিএল কর্তৃপক্ষকেই নিতে হবে। বাধ্য হয়েই কর্মবিরতিতে যাচ্ছেন বলে অভিযোগ করেন তারা। তাদের দাবি, চাকরি-বিধিমালা ছাড়া ক্যারিয়ার, বেতন-সুবিধা এবং ন্যায্য অধিকার নিশ্চিত নয়, তাই আর কোনো আশ্বাস নয়, প্রকাশিত সার্ভিস রুল ছাড়া কোনো সমাধান নয়।
ডিএমটিসিএল কর্মকর্তা-কর্মচারীরা জানান, ২০১৩ সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার ১২ বছর পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির ৯০০-র বেশি কর্মকর্তা-কর্মচারীর জন্য এখনো কোনো স্বতন্ত্র চাকরি-বিধিমালা চূড়ান্ত হয়নি। তাই ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের বাণিজ্যিক অপারেশন শুরু হওয়ার পর থেকে উন্মুক্ত নিয়োগে যোগ দেওয়া এসব কর্মচারী দিন-রাত দায়িত্ব পালন করলেও ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট-অ্যালাউন্স/ওভারটাইম, গ্রুপ ইনস্যুরেন্সসহ নানামুখী মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
তারা আরও জানান, ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর উপদেষ্টা কমিটির নির্দেশনা অনুযায়ী ৬০ কর্মদিবসের মধ্যে সার্ভিস রুল প্রণয়নের কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। পরে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি কর্মচারীরা আন্দোলনে নামলে ২০ ফেব্রুয়ারি কর্তৃপক্ষ ২০ মার্চের মধ্যে সার্ভিস রুল চূড়ান্তের আশ্বাস দেয়। কিন্তু সেই প্রতিশ্রুতিও বাস্তবায়ন না হওয়ায় ৯ মাস ধরে কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ দানা বাঁধে। তবে গত ১০ ডিসেম্বর ব্যবস্থাপনা পরিচালক কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত সভায় জানান সার্ভিস রুলের সব ধারা নিয়ে পরিচালনা পর্ষদ একমত হলেও ‘বিশেষ বিধান’ সংক্রান্ত একাদশ অধ্যায় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই ‘বিশেষ বিধান’ মেট্রোরেল প্রকল্পসমূহের জনবলকে ডিএমটিসিএলে আত্মীকরণ করার বিষয় জড়িত, যা কর্মচারীদের দাবি বাংলাদেশের প্রচলিত আইন ও সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক।
ডিএমটিসিএল কর্মচারীদের অভিযোগ, পরিচালনা পর্ষদ বিতর্কিত বিধান বাদ দিতে আগ্রহী হলেও ডিএমটিসিএল কর্তৃপক্ষের চাপের কারণেই সার্ভিস রুল প্রকাশ বিলম্বিত হচ্ছে।

নবম পে স্কেল অনুযায়ী নতুন বেতন-ভাতা পাওয়ার অপেক্ষায় রয়েছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বড় অঙ্কের অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ডিসেম্বর থেকেই নতুন স্কেলে বেতন পেতে পারেন তারা। তবে প্রয়োজনীয় অনুমোদন ও প্রশাসনিক কার্যক্রম শেষ করতে দেরি হলে অপেক্ষা বাড়তে পারে জানুয়ারি পর্যন্ত।
৪ ঘণ্টা আগে

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হচ্ছে। আজ শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়েছে।
৫ ঘণ্টা আগে

টানা তিন দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।
৫ ঘণ্টা আগে

ভারতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসা আবেদনের নিয়মে নতুন বাধ্যবাধকতা চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে পর্যটন, চিকিৎসা, ব্যবসা কিংবা অন্য যেকোনো প্রয়োজনে ভারতীয় ভিসার আবেদন করতে হলে নির্ধারিত অঙ্গীকারনামা জমা দিতে হবে। এই ফর্ম ছাড়া কোনো ভিসার আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে হাইকমিশন।
১৮ ঘণ্টা আগে

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের শুরুর একাদশে বড় চমক দিয়েছেন প্রধান কোচ থমাস ডুলি। রক্ষণভাগের পরিচিত মুখ বিশ্বনাথ ঘোষকে এবার মূল স্ট্রাইকার হিসেবে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ ছাড়া একাদশে জায়গা পেয়েছেন তিন প্রবাসী ফুটবলা
২০ ঘণ্টা আগে

ফিফা র্যাঙ্কিং থেকে শুরু করে মুখোমুখি লড়াই ও সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাস—সব পরিসংখ্যানেই ভুটানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। এবার মাঠের লড়াইয়েও সেই আধিপত্য ধরে রেখে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী দিনে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের মাঠে সমর্থকদের সামনে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা।
২০ ঘণ্টা আগে

একটি দুর্ঘটনায় নিভে গেল ১৭ বছর বয়সী কিশোর মোঃ আশিকের প্রাণ। জয়পুরহাট-হিলি সড়কের কাশিয়াবাড়ী বিদ্যালয়ের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ হারায় সে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতার ভাঙচুর ও অগ্নিসংযোগে পুড়ে যায় দুর্ঘটনাকবলিত বাসটি।
১ দিন আগে

দেশের বাজারে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ মূল্যতালিকায় এ দাম জানানো হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
১ দিন আগে

নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন-ভাতার বিল জমা দেওয়ার বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনা অনুযায়ী, যেসব কর্মকর্তার নতুন বেতন নির্ধারণ বা পে-ফিকেশন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে অনুমোদিত হয়েছে, তাঁরা আগামী ৮ নভেম্বর থেকে বকেয়া বিলের হার্ডকপি জমা দিতে পারবেন।
১ দিন আগে