
ব্রাজিলিয়ান ফুটবলার লুয়কাস পাকেতা বেটিং কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগে এবার আজীবন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন। আর তাই আজীবন নি*ষি'দ্ধ হতে যাচ্ছেন নেইমারের সতীর্থ ফুটবলার লুয়কাস পাকেতা। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) চলতি বছরের শুরুর দিকে তার বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগে তদন্ত শুরু করে, এবং সেই ধারা অনুযায়ী ব্রাজিলেও তদন্ত শুরু হয়েছে।
লুয়কাস পাকেতার বিরুদ্ধে আনিত অভিযোগ হলো তিনি ইচ্ছা করেই কার্ড খেয়েছেন যাতে জুয়াড়িদের বেটিং করতে সুবিধা হয়। এই ঘটনা ঘটেছে ওয়েস্ট হামের হয়ে লেস্টার সিটি, অ্যাস্টন ভিলা, লিডস ইউনাইটেড এবং বোর্নমাউথের বিরুদ্ধে ম্যাচে, যেখানে তার বন্ধুরা বেটিংয়ে অংশ নিয়ে আর্থিক লাভবান হয়েছেন।
ইংলিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুধু পাকেতা নয় তার পরিবারের সদস্যসহ প্রায় ৬০ জন ব্যক্তি তার কার্ড দেখা নিয়ে বাজি ধরেছেন এবং এতে মোট আয় হয়েছে প্রায় ১ লাখ পাউন্ড। ইংলিশ এফএ এর অভিযোগে জানায়, ২০২২ সালের ১২ নভেম্বর, ২০২৩ সালের ১২ মার্চ, ২১ মে, এবং ১২ আগস্টের ম্যাচগুলোতে পাকেতা ইচ্ছা করে কার্ড দেখেছেন।
এদিকে তদন্তের অংশ হিসেবে তাকে ব্রাজিলের সংসদীয় কমিশনে ডাক দিয়েছে এবং আগামি মার্চ মাসে তাকে সব ধরনের কাগজ পাতি জমা দিতে হবে। আগামী ৩ ডিসেম্বর লেস্টার সিটির বিপক্ষে ওয়েস্ট হামের ম্যাচটি খেলতে পারবেন না পাকেতা, কারণ ওই সপ্তাহে ব্রাজিলের সংসদীয় কমিশনের কাছে তাকে প্রমাণাদি জমা দিতে হবে।
লুয়কাস পাকেতা তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নিরপরাধ প্রমাণের ঘোষণা দিয়েছেন। তবে বেটিংয়ের এসব অভিযোগ প্রমাণিত হলে এফএ পাকেতার বিরুদ্ধে আজীবন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিতে পারে।

নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এ মাসে জাপান ও স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল। দুই ম্যাচই অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে। ফলে ব্রাজিলের সমর্থকেরা বাংলাদেশ সময় বিকেলেই ম্যাচ দুটি উপভোগ করতে পারবেন।
৩ দিন আগে

এশিয়ার মাটিতে আবারও দেখা যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। আগামী নভেম্বরে সিঙ্গাপুরে চার জাতির ফুটবল আয়োজনে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জাপান, আর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুর।
৪ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ভারতকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এস্তেভাও, পেদ্রো ও স্যামুয়েল লিনোর গোলে জয় নিশ্চিত করে দলটি। স্যামুয়েল লিনো করেছেন জোড়া গোল।
৩ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চলছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে থাকা ব্রাজিলকে পিছনে রেখেই দ্বিতীয়ার্ধের খেলায় নেমেছে ভারত। বিরতির পর শুরু হয়েছে ম্যাচের শেষ ৪৫ মিনিটের লড়াই।
৩ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চলছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। সিনিয়র পুরুষ জাতীয় দলের পর্যায়ে প্রথমবার মুখোমুখি হওয়া দুই দলের লড়াইয়ে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে ব্রাজিল।
৩ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আজ শনিবার মুখোমুখি হচ্ছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। সিনিয়র পুরুষ জাতীয় দলের পর্যায়ে এই প্রথমবার একে অপরের বিপক্ষে মাঠে নামছে দুই দল। ফলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হলেও ভারত-ব্রাজিলের এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
৩ অক্টোবর ২০২৬

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের মাটিতে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ভারত। শনিবার (৩ অক্টোবর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে দুই দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
২ অক্টোবর ২০২৬

জাকার্তার বুং কার্নো স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার বিপক্ষে ফিফা আসিয়ান কাপের শেষ ম্যাচে কঠিন পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ। প্রথমার্ধেই ছয় গোল হজম করেছে জামাল ভূঁইয়ার দল। বিপরীতে বাংলাদেশের হয়ে একটি গোল করেছেন শাহরিয়ার ইমন। ফলে বিরতিতে ৬-১ গোলে পিছিয়ে ছিল লাল-সবুজের দল।
১ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে রোমাঞ্চকর প্রীতি ম্যাচে ৪-২ গোলের জয় তুলে নিয়েছে ব্রাজিল। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও প্রথমার্ধে পিছিয়ে পড়ার শঙ্কায় ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে লাতিন আমেরিকার দলটি। ম্যাচে গোল করেছেন ভ্যান্ডারসন, রাফিনহা, ব্রুনো গিমারায়েস ও ভিনিসিউস জুনিয়র।
২৯ সেপ্টেম্বর ২০২৬