
হাজীদের জন্য বিশাল অফার ঘোষণা করলো ধর্ম মন্ত্রণালয়, হজ্জ প্যাকেজে কোনটিতে কত খরচ পড়ছে। তা নিয়ে সবার দৃষ্টি এখন সেই দিকে। ২০২৫ সালের জন্য হাজ্জ পালন করার জন্য মোট দুটি হজ্জ প্যাকেজ চালু করেছে ধর্ম মন্ত্রণালয়। শুধু তাই নয় আগামী বছরের হজ পালনে দুটি ভিন্ন প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে। এদিকে প্রথম প্যাকেজে খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং দ্বিতীয় প্যাকেজের খরচ ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। এই প্যাকেজগুলোর অধীনে হজযাত্রীরা নির্দিষ্ট সুবিধা ও সেবাগুলো পাবেন, যা আগের বছরের তুলনায় কিছুটা পরিবর্তিত।
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন আজ (বুধবার) দুপুরে ঢাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দুটি প্যাকেজের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এর আগে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির এক বৈঠকে এই প্যাকেজগুলো অনুমোদিত হয়।
সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন ধর্মসচিব মু. আবদুল হামিদ জমাদ্দার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলামসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, যে এ বছর হজযাত্রীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিয়ে চালু করা হবে। এবং হাজীদের খরচ বিবেচনা করে সব ব্যবস্থা করা হবে। শুধু তাই নয় মক্কা, মদিনায় হাজীদের থাকা খাওয়া চিকিৎসা সহ নানা ধরনের সুযোগ সুবিধা থাকবে বলে আশা করছেন ধর্ম মন্ত্রণালয়।
সেখানে আরও বলা হয় যে প্যাকেজে নির্ধারিত মূল্য অনুযায়ী হাজীদের বিমানের টিকিট খরচ, খাবার, স্থানীয় যাতায়াত খরচ ব্যয়ের অর্ন্তভুক্তি করা হয়েছে। হাজীরা যেকোন একটি প্যাকেজ বেছে নিতে পারবেন।

১৬ ঘণ্টা আগে

১৬ ঘণ্টা আগে

চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার বক্তব্য অনুযায়ী, নির্বাচন কমিশন আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনগুলো শেষ করার পরিকল্পনা করছে। তবে ভোটের নির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
১৯ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১৯ ঘণ্টা আগে

অক্টোবরে আসছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে টানা দুই দিনের সরকারি ছুটি। তবে এর সঙ্গে মাত্র এক দিনের নৈমিত্তিক ছুটি যোগ করতে পারলে পাওয়া যেতে পারে টানা পাঁচ দিনের দীর্ঘ অবকাশ।
২০ ঘণ্টা আগে

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করে পৃথক গেজেট জারির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করলেও গেজেট জারির প্রক্রিয়া নিয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
২০ ঘণ্টা আগে

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ।
২০ ঘণ্টা আগে

বাংলাদেশিদের জন্য ভারতের বিভিন্ন ধরনের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় উপহাইকমিশনার পবনকুমার বাধে। বর্তমানে ভারতীয় হাইকমিশন প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা ইস্যু করছে বলেও জানিয়েছেন তিনি।
২১ ঘণ্টা আগে

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই অনুযায়ী, বুধবার (২৩ সেপ্টেম্বর) সর্বশেষ নির্ধারিত দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।
২১ ঘণ্টা আগে