
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় একযোগে প্রকাশ করবে দেশের ১১টি শিক্ষা বোর্ড। শিক্ষার্থীরা অনলাইনে, এসএমএসে এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
কিভাবে জানবেন ফলাফল?
ফল জানার তিনটি উপায় রয়েছে:
✅ ১. অনলাইন: শিক্ষার্থী বা অভিভাবকরা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইট www.educationboardresults.gov.bd অথবা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবেন।
✅ ২. প্রতিষ্ঠান থেকে: নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ফলাফল দেখা যাবে। শিক্ষা বোর্ডগুলো পরীক্ষার্থীদের সেখান থেকে নির্ভুল ফল জানার পরামর্শ দিয়েছে।
✅ ৩. মোবাইল ফোনে এসএমএস: মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন: SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৫ উদাহরণ: SSC DHA 123456 2025 এবং পাঠান ১৬২২২ নম্বরে।
ফল পুনঃনিরীক্ষার আবেদন
ফলাফল নিয়ে কারো আপত্তি থাকলে আগামীকাল শুক্রবার (১১ জুলাই) থেকে ১৭ জুলাই পর্যন্ত ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে।
? আবেদন করতে হবে শুধুমাত্র টেলিটক সিম থেকে। মেসেজ অপশনে লিখুন: RSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড যেমন: RSC DHA 123456 101,102 এবং পাঠান ১৬২২২ নম্বরে। প্রতি বিষয়ের জন্য আবেদন ফি ১৫০ টাকা।
পরীক্ষায় অংশ নিয়েছিল প্রায় ১৯ লাখ শিক্ষার্থী
এ বছর এসএসসি পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। মোট আবেদন করেছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী, যার মধ্যে ছাত্রী ছিলেন ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।
পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ছিল প্রায় ২৭ হাজার পরীক্ষার্থী। শেষ পর্যন্ত প্রায় ১৯ লাখ শিক্ষার্থী অংশ নেয় এই পাবলিক পরীক্ষায়।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানান, "সব প্রস্তুতি সম্পন্ন। বৃহস্পতিবার দুপুর ২টায় ফল প্রকাশ করা হবে।"

হাসান: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাজেটে সংরক্ষিত বিপুল অর্থের বড় অংশ ইতোমধ্যে অন্য খাতে ব্যয় হয়ে যাওয়ায় আপাতত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র।
১ মিনিট আগে

রাকিব: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিরিজিনি মোড়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে `ঈদ উপহার' বিতরণ করা হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন ভবানীপুর বেতবাড়ি প্রবাসী একতা সংগঠন-এর উদ্যোগে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
৪৯ মিনিট আগে

রাকিব: ইসলামে ইবাদত-বন্দেগির এক অনন্য সময় হলো পবিত্র রমজান। এই মাসে মুমিনদের হৃদয়ে ইবাদতের প্রতি আগ্রহ বহুগুণে বেড়ে যায়। বিশেষ করে গভীর রাতের নীরবতায় তাহাজ্জুদ নামাজ আদায়ের মাধ্যমে মহান স্রষ্টার নৈকট্য লাভের চেষ্টা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। তবে অনেকের মনে প্রশ্ন জাগে—তাহাজ্জুদ কত রাকাত পড়তে হয় এবং এর সঠিক সময় কখন?
১ ঘণ্টা আগে

রাকিব: দেশের পুঁজিবাজারকে শক্তিশালী ও বিনিয়োগবান্ধব করতে বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বর্তমান অর্থনীতির তুলনায় শেয়ারবাজারের অবস্থান যে অনেকটাই দুর্বল, তা বদলে দিতে আগামী তিন বছরের মধ্যে বাজারকে কয়েক গুণ শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে কারিগরি ও নীতিগত সহায়তার আশ্বাস দিয়েছে Asian Development Bank।
২ ঘণ্টা আগে

হাসান: সরকারি কর্মকর্তা–কর্মচারীদের দীর্ঘ দিনের প্রত্যাশা নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। চলতি অর্থবছরে এ খাতে সংরক্ষিত বিপুল অঙ্কের অর্থের বেশিরভাগই জ্বালানি, কৃষি সহায়তা ও সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ব্যয় হওয়ায় নতুন পে স্কেল বাস্তবায়ন আপাতত কঠিন হয়ে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
৩ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহু প্রতীক্ষিত নতুন জাতীয় বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। চলতি ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে এই খাতে বরাদ্দ রাখা বিপুল অঙ্কের অর্থের প্রায় পুরোটাই অন্য গুরুত্বপূর্ণ খাতে স্থানান্তর করায় নতুন বেতন কাঠামো শিগগির বাস্তবায়নের সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে পড়েছে।
৩ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির লটারি পদ্ধতি নিয়ে তীব্র আলোচনা হয়েছে। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এই পদ্ধতির কড়া সমালোচনা করেন এবং বলেন, এর ফলে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।
৩ ঘণ্টা আগে

হাসান: দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ (১৫ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে

রাকিব: দীর্ঘ আইনি জটিলতা ও অনিশ্চয়তার পর অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। ২০২৬সালের এই বহুল আলোচিত পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১৫ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হতে পারে শিক্ষার্থীদের এই গুরুত্বপূর্ণ মেধা যাচাই পরীক্ষা।
২২ ঘণ্টা আগে