সদ্য সংবাদ
২০২৫-২০২৬ বাজেটে কর ছাড়ের সুবিধা পাচ্ছে যারা
নিজস্ব প্রতিবেদক: ১ জুলাই থেকে শুরু হয়েছে ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমার সময়কাল, যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এবারের আয়কর প্রক্রিয়ায় যুক্ত হয়েছে বেশ কিছু নতুন সুবিধা, যা করদাতাদের জন্য এনেছে বড় স্বস্তি। দেখে নিন কোন কোন ক্ষেত্রে মিলবে কর ছাড়:
ভাইবোনের মধ্যে দানে কর নেই
এবার থেকে আপন ভাইবোনের মধ্যে অর্থ বা সম্পদ হস্তান্তর পুরোপুরি করমুক্ত। ফলে পারিবারিক জমি, ফ্ল্যাট কিংবা অন্যান্য সম্পদ ভাগাভাগি করা আরও সহজ হবে। বিদেশে থাকা ভাইবোনকে পাঠানো টাকাও এই ছাড়ের আওতায় থাকবে।
কৃষি আয়ে ৫ লাখ টাকা পর্যন্ত করমুক্ত
বাণিজ্যিক কৃষিকে উৎসাহ দিতে একজন করদাতার ৫ লাখ টাকা পর্যন্ত কৃষি আয় সম্পূর্ণ করমুক্ত রাখা হয়েছে।
বেসরকারি চাকরিজীবীদের কর ছাড় বেড়েছে
বেসরকারি চাকরিজীবীরা আগে যেসব ভাতা বাবদ ৪.৫ লাখ টাকা পর্যন্ত কর ছাড় পেতেন, সেটি এবার বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে।
জাতীয় পেনশন স্কিমেও কর ছাড়
জাতীয় পেনশন কর্তৃপক্ষের অধীনে গঠিত সর্বজনীন পেনশন স্কিম থেকে প্রাপ্ত যেকোনো সুবিধা করমুক্ত থাকবে। এই স্কিমে বিনিয়োগে কর ছাড়ও পাওয়া যাবে।
মরণব্যাধির চিকিৎসায় কর ছাড়
চাকরিজীবী করদাতারা যদি কিডনি, লিভার, ক্যান্সার, হৃদরোগ, মস্তিষ্কের অস্ত্রোপচার বা কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের মতো জটিল রোগের চিকিৎসায় ব্যয় করেন, তাহলে সেই অর্থ করের আওতামুক্ত থাকবে।
২০২৫-২৬ করবর্ষে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আনা হয়েছে মানবিক ও বাস্তবমুখী ছাড়ের ব্যবস্থা। এটি একদিকে যেমন করদাতাদের চাপ কমাবে, তেমনি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জানা গেল হাদীকে কারা করে গু’লি? রিকশায় ছিলেন তিনি
- ভয়াবহ ভূমিকম্প: এবার কম্পন ৬.৭ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- পে-স্কেল নিয়ে সবশেষ যে ঘোষণা: জানুন সর্বশেষ অপডেট
- নবম পে-স্কেল: চালু ১ জানুয়ারি ২০২৬ থেকে, যা জানালেন সরকারি কর্মচারীরা
- নবম পে স্কেল কাঠামো আসছে ৩ ধাপে, দেখুন কবে থেকে কার্যকর
- কানে চুল গজানো কিসের লক্ষণ? জানলে অঁতকে যাবেন
- মোহাম্মদপুরে হ’ত্যাকান্ড: বেরিয়ে এলো আঁতকে ওঠার মতো তথ্য
- হাদিকে গু’লি, হামলাকারী ২ জনের সম্পর্কে যা জানা গেল
- হাদিসহ কিলিং টার্গেটে আছেন যারা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য-এর পেছনে কার হাত?
- মোহাম্মদপুরের হ’ত্যা’কান্ড: কারন জানালেন গৃহকর্মী
- বেগম জিয়াকে নিয়ে ধোঁয়াশা: সর্বশেষ হাসপাতাল থেকে নতুন যা জানা গেল
- হাদির ওপর কারা করেছে হামলা, জানালেন আইজিপি
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- মোহাম্মদপুরে মা–মেয়ে হ’ত্যা’কান্ড, আঁতকে উঠার মতো তথ্য প্রকাশ করল গৃহকর্মীর স্বামী
- পে-স্কেল নিয়ে বড় সুখবর-জেনে নিন বিস্তারিত