
বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আসলো বড় সুখবর। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যাগেজ রুলস সংশোধন করে প্রবাসীদের জন্য বাড়তি কিছু সুবিধা দিয়েছে। নতুন এই বিধিমালা ‘অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫’ নামে ২ জুলাই (বুধবার) থেকে কার্যকর হয়েছে।
নতুন বিধিমালায় যাত্রীবান্ধব সুবিধা যেমন রাখা হয়েছে, তেমনি অপব্যবহার রোধে বেশ কিছু শর্তও যুক্ত করা হয়েছে। এনবিআর জানিয়েছে, ২ জুন জারি করা মূল নীতিমালায় মাঠপর্যায়ের মতামত ও অংশীজনদের সুপারিশের ভিত্তিতে কিছু সংশোধন আনা হয়েছে।
সংশোধিত ব্যাগেজ রুলসের প্রধান সুবিধাসমূহঃ
? মোবাইল ফোন: সাধারণ যাত্রীরা এখন থেকে বছরে একটি নতুন মোবাইল ফোন শুল্ক ছাড়াই আনতে পারবেন। প্রবাসী (বিএমইটি কার্ডধারী এবং যাঁরা অন্তত ৬ মাস বিদেশে ছিলেন) ব্যক্তিরা বছরে দুটি নতুন মোবাইল ফোন শুল্কমুক্ত আনতে পারবেন।
? স্বর্ণ ও রৌপ্য অলংকার: যাত্রীরা বছরে একবার সর্বোচ্চ ১০০ গ্রাম স্বর্ণালংকার অথবা ২০০ গ্রাম রৌপ্য অলংকার শুল্ক ও কর ছাড়াই আনতে পারবেন।
? স্বর্ণবার: প্রতি ৫ হাজার টাকা শুল্ক-কর দিয়ে বছরে একবারে সর্বোচ্চ ১০ তোলা ওজনের একটি স্বর্ণবার আনার অনুমতি দেওয়া হয়েছে।
? ঘোষণা বাধ্যতামূলক: কাস্টমস অপব্যবহার রোধে যাত্রীদের কাস্টমস হল ত্যাগের আগে অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম পূরণ করতে হবে।
যা অপরিবর্তিত থাকছে:
সংশোধিত কিছু অংশ বাদে আগের ব্যাগেজ সুবিধাগুলো আগের মতোই বহাল থাকবে।
সরকারের এই উদ্যোগকে প্রবাসীদের বহুদিনের দাবি বাস্তবায়নের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এতে যেমন প্রবাসীরা উপকৃত হবেন, তেমনি কাস্টমস বিভাগ শুল্ক ফাঁকি প্রতিরোধে আরও কার্যকরভাবে কাজ করতে পারবে বলে আশা করা হচ্ছে।

দেশের বাজারে কয়েক দফায় সোনার দাম কমায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে অনেকের মনেই এখন প্রশ্ন সোনার দাম হঠাৎ কমছে কেন? সামনে কি আরও কমবে, নাকি আবার বাড়তে শুরু করবে?
২ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের কুরআন খতম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুরাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা জমির উদ্দীন। তিনি সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন।
৫ ঘণ্টা আগে

বিদেশ ভ্রমণ, পড়াশোনা কিংবা চাকরির জন্য পাসপোর্ট এখন অত্যন্ত প্রয়োজনীয় একটি নথি। বাংলাদেশে নতুন ই-পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে, তা নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে। বিশেষ করে ৫ বছর ও ১০ বছর মেয়াদি পাসপোর্টের ফি, জরুরি ডেলিভারির খরচ এবং পাসপোর্ট হাতে পেতে কত দিন সময় লাগে, তা জানতে চান আবেদনকারীরা।
১০ ঘণ্টা আগে

মোটরসাইকেল কিংবা ব্যক্তিগত গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স অত্যন্ত জরুরি। কিন্তু বাংলাদেশে নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে আবেদন থেকে শুরু করে স্মার্ট কার্ড হাতে পাওয়া পর্যন্ত মোট কত টাকা খরচ হয়, তা অনেকেরই জানা নেই। বিশেষ করে অপেশাদার ও পেশাদার লাইসেন্সের ফি, লার্নার লাইসেন্সের খরচ এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আবেদনকারীদের মধ্যে রয়েছে নানা প্রশ্ন।
১০ ঘণ্টা আগে

সিলেট মহানগর এলাকায় রাত ১২টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তিসংগত বা জরুরি কারণ ছাড়া নির্ধারিত সময়ে মোটরসাইকেল নিয়ে রাস্তায় চলাচল করা যাবে না।
১১ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। এ ছাড়া উপকূলীয় অঞ্চলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় কোথাও কোথাও বজ্রপাত এবং দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
১১ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের পাঠানো রেমিট্যান্সে সচল থাকে দেশের অর্থনীতি, উপকৃত হয় অসংখ্য পরিবার। তাই প্রবাসী ভাইদের সুবিধার কথা বিবেচনা করে ২২ নভেম্বর ২০২৬ তারিখে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হলো।
১১ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন অব্যাহত রয়েছে। টানা নবমবারের মতো দাম কমানোর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছে দুই লাখ টাকার নিচে। মাত্র দুই দিনের ব্যবধানে ভরিতে সর্বোচ্চ ১৭ হাজার ১৪৬ টাকা কমেছে মূল্যবান এই ধাতুর দাম।
১৩ ঘণ্টা আগে

ভারতের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন অব্যাহত রয়েছে। চলতি বছরের শুরুতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম প্রায় ১ লাখ ৮০ হাজার থেকে ১ লাখ ৮১ হাজার রুপির রেকর্ড উচ্চতায় উঠেছিল। কিন্তু সাম্প্রতিক দরপতনে সেই দাম নেমে এসেছে ১ লাখ ২৫ হাজার রুপির নিচে।
১৩ ঘণ্টা আগে