
নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের রুমা উপজেলার পাহাড়ি এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে পরিচালিত অভিযানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর দুই সশস্ত্র সদস্য নিহত হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে তিনটি সাবমেশিনগান (এসএমজি), একটি রাইফেলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, রুমা উপজেলার পলি প্রাংশা এলাকায় কেএনএফ সদস্যরা অবস্থান করছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালালে সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। উভয়পক্ষের গোলাগুলিতে ঘটনাস্থলেই দুইজন কেএনএফ সদস্য নিহত হয়। নিহতদের নাম ও পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি।
অভিযানের পর এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, চলতি বছরের ১৯ মে রুমা ও বোয়াংছড়ির সীমান্তবর্তী রনিনপাড়া ও পাইংখং এলাকায় সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে কেএনএফ-এর আরও তিন সদস্য নিহত হয়। এছাড়া সংগঠনটির তৎপরতার কারণে নিরাপত্তাহীনতায় ভুগে বান্দরবানের সুসুং পাড়ার ১২২টি বম পরিবার এলাকা ছেড়ে পালিয়ে যায়। তারা গত ২৬ জুন সেনাবাহিনীর সহায়তায় নিজ গ্রামে ফিরে আসে।
কেএনএফ সাম্প্রতিক সময়ের একাধিক সহিংস ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এসবের মধ্যে রয়েছে ব্যাংক লুট, মসজিদে হামলা, চাঁদাবাজি, অপহরণ, অর্থ ও অস্ত্র লুটসহ নানা অপরাধ। এসব কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে পার্বত্য জেলায় যৌথবাহিনীর অভিযান আরও জোরদার করা হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সাধারণ মানুষের জানমাল রক্ষায় সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সোহাগ/

নিজস্ব প্রতিবেদক: দেশের সোনার বাজারে টানা কয়েক দিনের ঊর্ধ্বগতির পর অবশেষে কিছুটা স্বস্তির খবর এসেছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় নতুন করে সোনার মূল্য হ্রাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
১ মিনিট আগে

নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে বড় ভূমিকা রাখে। প্রবাসীদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়, যাতে তারা সঠিক সময়ে দেশে টাকা পাঠিয়ে সর্বোচ্চ মূল্য পেতে পারেন।
১৪ মিনিট আগে

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে নতুন আপডেট। দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ মুদ্রা বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৈদেশিক মুদ্রার রেট যেকোনো সময় বাড়তে বা কমতে পারে।
২৫ মিনিট আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে ইতিবাচক খবর। সৌদি আরব থেকে দেশে টাকা পাঠাতে আজ পাওয়া যাচ্ছে গতকালের তুলনায় কিছুটা বেশি রেট। তাই যারা আজ টাকা পাঠানোর পরিকল্পনা করছেন, তারা তুলনামূলক ভালো মূল্য পেতে পারেন।
৩৯ মিনিট আগে

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন ধরে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে শুরু করে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
৫৮ মিনিট আগে

হাসান: দেশের স্বর্ণবাজারে আবারও দামের বড় ধরনের পরিবর্তন এসেছে। টানা দুই দফা মূল্য বৃদ্ধির পর এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে সোনার দাম। নতুন এই মূল্য আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
১১ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদন: ১২ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নতুন সংসদের এই প্রথম বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল। বিশেষ করে আলোচনার কেন্দ্রবিন্দু হলো—কাদের মাধ্যমে অধিবেশনের সভাপতিত্ব শুরু হবে।
১৮ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে দেশের জ্বালানি তেল সরবরাহে উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দেশের বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রোল বিক্রির ওপর নতুন নির্দেশনা জারি করেছে সরকার, যাতে তেলের সরবরাহ স্বাভাবিক থাকে এবং জনগণের প্রয়োজন মিটানো যায়।
১৮ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রভাব পড়েছে বাংলাদেশেও। তবে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বিদেশ থেকে বড় পরিমাণ ডিজেল আমদানি করা হচ্ছে এবং একের পর এক জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে।
১৮ ঘণ্টা আগে