সদ্য সংবাদ
পারমাণবিক নিয়ে ইরানের নতুন ঘোষণা
পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA)-র সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেন। বুধবার (২ জুলাই) রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভির বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
এদিকে, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, দেশটির পার্লামেন্টে সম্প্রতি একটি আইন পাস হয়, যেখানে আইএইএ-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার নির্দেশনা ছিল। সেই আইনেই প্রেসিডেন্টের অনুমোদন দেওয়ার পর সিদ্ধান্তটি এখন কার্যকর হয়েছে। এর ফলে, আইনি বাধ্যবাধকতায় ইরান এখন সংস্থাটির সঙ্গে আর কোনো ধরনের সহযোগিতা করতে পারবে না।
বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্তে পারমাণবিক পর্যবেক্ষণ ব্যবস্থায় বড় ধরণের ফাঁক তৈরি হতে পারে এবং তেহরানের পরমাণু কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক উদ্বেগও অনেকগুণ বাড়বে।
সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘর্ষের জেরে ইরান-জাতিসংঘের পরমাণু সংস্থার সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকে। ১৩ জুন ইসরায়েল ইরানের একটি সামরিক ও পারমাণবিক গবেষণা স্থাপনায় বিমান হামলা চালায়। এর পাল্টা জবাবে তেহরান ইসরায়েল লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে। পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।
এই উত্তেজনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় টানা ১২ দিনের সংঘাত শেষে ২৪ জুন একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু এরপরই ইরানের আইএইএ-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, আইএইএ-র পর্যবেক্ষণ ছাড়া ইরানের পারমাণবিক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। বহু বছর ধরে সংস্থাটি তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ বিভিন্ন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছিল। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, ইরান শান্তিপূর্ণ কর্মসূচির আড়ালে গোপনে পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে। যদিও তেহরান বারবার দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- ৩৬ দিনে ২৪ বার পরিবর্তন: জানুন আজকের স্বর্ণের দাম (৫ ফেব্রুয়ারি)
- ২৪ ঘণ্টায় স্বর্ণের দামে নাটকীয় পরিবর্তন: জানুন আজকের বাজারদর (৬ ফেব্রুয়ারি)