
ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর সম্প্রতি সামাজিক মাধ্যমে ফুলের ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন। ৫ বছর ধরে প্রতিদিন শাবনূরকে ফুল দিচ্ছে একজন ব্যাক্তি, অথচ সেই লোককে এখনো দেখেননি তিনি। তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়ার সিডনিতে একদিন দুইদিন নয় টানা ৫ বছর তার দরজায় গোলাপ দিয়ে যাচ্ছেন এক লোক। এই অদ্ভুত অভিজ্ঞতায় তিনি বেশ অবাক হয়েছেন, যদিও এখনো জানেন না এই মানুষটির পরিচয়। শাবনূর ফুলগুলো সযত্নে সংরক্ষণ করে রেখেছেন, আর এই রহস্যময় অভিব্যক্তি তাঁর জীবনে অন্যরকম এক রোমাঞ্চ এনেছে।
শাবনূরের ঢালিউড যাত্রা শুরু হয়েছিল নব্বইয়ের দশকে এশতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ ছবির মাধ্যমে, যা তাঁকে এনে দিয়েছিল বিপুল জনপ্রিয়তা। শাবনুল সেই ২০১০ সাল থেকে একটানা অভিনয় করে আসছিলেন, এর মাঝখানে একবার অভিনয় ছেড়ে দিয়েছিলেন। বর্তমানে তিনি সিডনিতে বসবাস করছেন এবং মাঝে মাঝে বাংলাদেশে আসেন। তাঁর জীবন এবং সিনেমার প্রতি আগ্রহ এখনো দেশের ভক্তদের মনে জায়গা করে আছে, যা শাবনূরের এই ফুলের রহস্যকে আরও রোমাঞ্চকর করে তুলেছে।
এ ব্যবপারে জানতে চাইলে শাবনূর বললেন, ‘ফুল নিয়ে সবচেয়ে মজার ঘটনা ঘটেছে সিডনিতে। পাঁচ বছর ধরে প্রায় দিনই একটা ছেলে বাসার সামনে গোলাপ ফুল দিয়ে যায়। সে আমার মারাত্মক লেভেলের ভক্ত, এখন অনেক পরিচিত আমরা। নামটা বলতে চাই না। যখনই সে আমার বাসার এদিক দিয়ে যায়, গোলাপ ফুল রেখে যায় দরজার কাছে। এটা আমার খুব ভালো লাগে। প্রায় দিনই বাসার গেট খুলে দেখি, বাইরে একটা গোলাপ ফুল। তখন বুঝি যে সেই ছেলেই দিয়েছে। গোলাপটা এনে একটা সময় পর পাপড়ি ছিঁড়ে পানিতে রাখি। এরপর গোলাপের সেই পাপড়ি আবার শুকিয়ে একটা বোতলে ভরে রাখি। এত বছরে আমাকে যত গোলাপ দিয়েছে, সব পাপড়ি আমি বোতলে ভরে রেখে দিয়েছি।’
শাবনূর আরও বললেন, ‘ফুল তো বরাবরই আমার পছন্দের। আগে ফেসবুক ছিল না বলেই হয়তো অনেকে জানতেন না। অস্ট্রেলিয়া আসার পর এখানে দেখলাম, ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হয়। ফুল সম্পর্কে আরও কত কী জানতে পারি। এবারও গিয়েছিলাম সিডনির ফ্লাওয়ার ফেস্টিভ্যালে। এরপর ফেরার পথে আমার সিডনির বাসার পাশের একটি পার্কে ফুলের সামনে ছবিগুলো তোলা।’
শাবনূরের পছন্দের ফুল কী, জানতে চাইলে বললেন, ‘সাদা যত ধরনের ফুল আছে, সবই আমার পছন্দের ফুল। এর মধ্যে যদি বলি, বেলি, রজনীগন্ধা, সাদা গোলাপ, দোলনচাঁপা, বকুল ফুল।’
খোপায় পড়ার জন্য কোন ফুল তার প্রিয়, এমন প্রশ্নে শাবনূর বললেন, ‘বেলি, এ ছাড়া খোঁপায় পরার ক্ষেত্রে অন্য কোনো ফুলের কথা ভাবতেই পারতাম না। সুযোগ পেলেই বেলি ফুল পরে ঢংঢাং করতাম। আমার সিনেমা যাঁরা দেখেছেন, তাঁরাও বেলি ফুলপ্রীতি টের পেয়েছেন নিশ্চয়। আমার অভিনীত সিনেমার বেশির ভাগ গানে বেলি ফুল থাকতই। বিশেষ করে বেলি ফুল ফোটার সময়ে তো এটা অবশ্যই অবশ্যই ছিল। আমার ভক্তরাও জানেন, বেশির ভাগ গানে বেলি ফুলে সাজে আছি আমি। তখন মনে মনে ভাবতাম, ভবিষ্যতেও যখন আমি ছবিতে অভিনয় করব না, তখন এই বেলি ফুলের সাজে আমাকে দেখতে পারব। বয়স হলে এসব দেখে স্মৃতিকাতর হব।’

৪৫তম বিসিএসের সুপারিশের ভিত্তিতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৩৮৩ জন প্রার্থীকে প্রভাষক পদে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৫ অক্টোবর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে নির্ধারিত স্থানে সশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র জমা দিতে হবে।
২ ঘণ্টা আগে

জমি কেনার পর দলিল হাতে পেলেই অনেকেই মনে করেন মালিকানার সব কাজ শেষ। কিন্তু জমির রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য নামজারি বা মিউটেশন করাও গুরুত্বপূর্ণ। দলিল থাকার পরও নামজারি না হলে ভূমি উন্নয়ন কর দেওয়া, জমির রেকর্ড হালনাগাদ করা এবং ভবিষ্যতে জমি বিক্রির মতো কাজে জটিলতা দেখা দিতে পারে।
১০ ঘণ্টা আগে

জমি কেনার পরিকল্পনা করছেন? জমির দাম, অবস্থান ও যোগাযোগব্যবস্থা দেখেই সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। জমির মালিকানা নিয়ে বিরোধ, জাল দলিল, ভুল খতিয়ান কিংবা আগের মালিকের দায় থাকলে ভবিষ্যতে বড় ধরনের আইনি জটিলতায় পড়তে পারেন। এমনকি জমি কেনার পরও নিজের মালিকানা প্রতিষ্ঠা করতে দীর্ঘদিন আদালতে ঘুরতে হতে পারে।
১০ ঘণ্টা আগে

বৈশ্বিক সাইবার হামলার ঝুঁকিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ রাখার পর রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলার চিহ্ন শনাক্ত হয়েছে। ওয়েবসাইটের অন্তত দুটি স্থানে স্প্যাম পাওয়া যাওয়ায় সেটি মেরামতের কাজ করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মীরা। তবে রোববার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওয়েবসাইটটি সচল করা সম্ভব হয়নি।
১০ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৯ অক্টোবর। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা ঘরে বসেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে নিজেদের ফল জানতে পারবেন। এ জন্য শিক্ষা বোর্ড কিংবা কলেজে যাওয়ার প্রয়োজন হবে না।
১০ ঘণ্টা আগে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া আজ রোববার (২৫ অক্টোবর) শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনার কথা জানায়নি আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের আভাস নেই।
১২ ঘণ্টা আগে

দেশের বাজারে টানা তিন দফায় কমেছে স্বর্ণের দাম। সবশেষ শুক্রবার (২৩ অক্টোবর) প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এতে তিন দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে মোট ৭ হাজার ১১৫ টাকা। ফলে বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়।
১৪ ঘণ্টা আগে

আগামীকাল রোববার (২৫ অক্টোবর) দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই। ফলে দিনের বেলায় গরমের অনুভূতি বজায় থাকতে পারে।
১ দিন আগে

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন কাঠামোর প্রস্তাব নিয়ে আলোচনা করেছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। সংসদের উচ্চকক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও উপদেষ্টা নিয়োগের ব্যবস্থা রাখা যায় কি না, তা নিয়ে মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এ ছাড়া সরকারি দল ও বিরোধী দলের সম্মতিতে নির্বাচিত স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাবও এসেছে।
১ দিন আগে