
নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসনের যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রশাসন সংক্রান্ত উপদেষ্টা কমিটির অনুমোদন পেলেই তালিকাটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে বলে জানা গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শুধু পদোন্নতি নয়—বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সচিব পদে শূন্যতা পূরণের জন্যও আলাদা একটি তালিকা তৈরি করা হয়েছে।
২০তম বিসিএস ব্যাচের মোট ৩৭৮ জন কর্মকর্তার মধ্যে প্রায় ১৩০ জনকে অতিরিক্ত সচিব পদে উন্নীত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পদোন্নতির তালিকা থেকে বাদ পড়তে পারেন সেই কর্মকর্তারা, যারা ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিতর্কিত “রাতের ভোট” ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট ছিলেন। এছাড়া দুর্নীতি, অসদাচরণ বা শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে যেসব কর্মকর্তার বিরুদ্ধে, তারাও এবার পদোন্নতির বাইরে থাকছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অতিরিক্ত সচিবের জন্য অনুমোদিত পদের সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও, প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয়তার ভিত্তিতে পদের বাইরে থেকেও পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ের উইং প্রধান, স্বায়ত্তশাসিত সংস্থা ও সরকারি করপোরেশনে অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়ার প্রয়োজন তৈরি হয়েছে। এ কারণে প্রায় ৪০০ অতিরিক্ত সচিবের প্রয়োজন হবে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে প্রায় ২০০ কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত করে একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এখন তালিকাটি যাচাই-বাছাই করছে সুপিরিয়র সিলেকশন বোর্ড (SSB)। মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পর এটি পাঠানো হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য।
সোহাগ/

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় স্বস্তির খবর এসেছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন থেকে। দেশটির সরকার নতুন একটি সিদ্ধান্তের মাধ্যমে প্রবাসীদের জন্য ভিসা নবায়ন প্রক্রিয়া আরও সহজ করে দিয়েছে। এখন থেকে কোনো প্রবাসী যদি বাহরাইনের বাইরে—যেমন বাংলাদেশে—অবস্থান করেন, তাহলেও তিনি সেখান থেকেই তার ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন।
৮ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদেশে কর্মরত লাখো প্রবাসী প্রতিদিন কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে পরিবার ও দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তুলছেন। তাই প্রবাসীদের টাকা পাঠানোর সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন দেশের মুদ্রার প্রতিদিনের সর্বশেষ বিনিময় হার তুলে ধরা হয়।
১২ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: দেশের সোনার বাজারে স্বস্তির খবর। টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমানো হয়েছে সোনার দাম। গতকালের বড় পতনের পর আজ শুক্রবার নতুন করে মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
১২ ঘণ্টা আগে

হাসান: দেশের অনেক জায়গার মতো গাইবান্ধাতেও রান্নার গ্যাস হিসেবে এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভরশীলতা দিন দিন বাড়ছে। তবে বাজারে বিক্রি হওয়া বেসরকারি কোম্পানির গ্যাসের দাম যেখানে ১৫০০ থেকে ১৬০০ টাকার মধ্যে, সেখানে একই ওজনের সরকারি সিলিন্ডারের দাম মাত্র ৮২৫ টাকা—এই তথ্য অনেকের কাছেই যেন অবিশ্বাস্য।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে বড় ভূমিকা রাখে। প্রবাসীদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়, যাতে তারা সঠিক সময়ে দেশে টাকা পাঠিয়ে সর্বোচ্চ মূল্য পেতে পারেন।
১ দিন আগে

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে নতুন আপডেট। দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ মুদ্রা বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৈদেশিক মুদ্রার রেট যেকোনো সময় বাড়তে বা কমতে পারে।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে ইতিবাচক খবর। সৌদি আরব থেকে দেশে টাকা পাঠাতে আজ পাওয়া যাচ্ছে গতকালের তুলনায় কিছুটা বেশি রেট। তাই যারা আজ টাকা পাঠানোর পরিকল্পনা করছেন, তারা তুলনামূলক ভালো মূল্য পেতে পারেন।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন ধরে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে শুরু করে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে

হাসান: দেশের স্বর্ণবাজারে আবারও দামের বড় ধরনের পরিবর্তন এসেছে। টানা দুই দফা মূল্য বৃদ্ধির পর এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে সোনার দাম। নতুন এই মূল্য আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
১ দিন আগে