সদ্য সংবাদ
সন্ধ্যার আগেই দক্ষিণ ও উপকূলীয় এলাকায় ঝড়-বৃষ্টি, ১ নম্বর সংকেত
নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার (৩০ জুন) সন্ধ্যার মধ্যেই দেশের দক্ষিণ ও উপকূলীয় সাতটি অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতির ঝড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে মাঝারি থেকে ভারী মাত্রার বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলে অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই পরিস্থিতিতে নদীপথে চলাচলরত যাত্রী এবং নৌযান সংশ্লিষ্টদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।
পূর্বাভাসে আরও জানানো হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় সন্ধ্যার আগেই ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।
এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে কিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জানা গেল হাদীকে কারা করে গু’লি? রিকশায় ছিলেন তিনি
- নবম পে-স্কেল: চালু ১ জানুয়ারি ২০২৬ থেকে, যা জানালেন সরকারি কর্মচারীরা
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখুন ফলাফল
- মোহাম্মদপুরে হ’ত্যাকান্ড: বেরিয়ে এলো আঁতকে ওঠার মতো তথ্য
- কানে চুল গজানো কিসের লক্ষণ? জানলে অঁতকে যাবেন
- নবম পে স্কেল কাঠামো আসছে ৩ ধাপে, দেখুন কবে থেকে কার্যকর
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২ গোলে শেষ হল ম্যাচ, দেখুন ফলাফল
- ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৭ মাত্রার
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার ম্যাচ: কোথায়, কখন-সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের ম্যাচ সরাসরি দেখুন (LIVE)
- কাল বাংলাদেশ বনাম আর্জেন্টিনার ম্যাচ: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- মোহাম্মদপুরের হ’ত্যা’কান্ড: কারন জানালেন গৃহকর্মী
- চলছে ব্রাজিল বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে
- ভয়াবহ ভূমিকম্প: এবার কম্পন ৬.৭ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- লাইভ স্কোর: ৩০ মিনিটে ব্রাজিল ২-০ গোলে এগিয়ে, খেলা দেখুন এখানে