
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলায় প্রাণ হারিয়েছেন ১৩ জন সেনা সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন, যাদের মধ্যে কয়েকজন সাধারণ নাগরিকও রয়েছেন। আহত সেনাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
শনিবার (২৯ জুন) ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক বিবৃতিতে নিরাপত্তা সূত্র জানায়, একটি বিস্ফোরকভর্তি গাড়ি সেনাবাহিনীর কনভয়ের ওপর আছড়ে পড়লে বিকট বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ১৩ সেনার মৃত্যু হয়, আহত হন আরও ১০ সেনা সদস্য ও ১৯ জন বেসামরিক নাগরিক।
বিস্ফোরণের প্রভাবে আশপাশের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়। একটি পুলিশ সূত্র জানায়, দুটি বাড়ির ছাদ ধসে পড়ে ছয়টি শিশু আহত হয়েছে।
এই হামলার দায় স্বীকার করেছে ‘হাফিজ গুল বাহাদুর গ্রুপ’, যাদের সঙ্গে পাকিস্তানি তালেবানদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। উল্লেখযোগ্যভাবে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার গঠনের পর থেকেই পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় জঙ্গি তৎপরতা ও সহিংসতা বেড়ে গেছে।
ইসলামাবাদ সরকারের অভিযোগ, আফগানিস্তান তালেবান সরকার সীমান্তবর্তী অঞ্চলে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় দিতে দিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলছে। তবে তালেবান প্রশাসন এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা অন্য কোনো দেশের বিরুদ্ধে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে না।
এএফপি-র পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় প্রাণ গেছে অন্তত ২৯০ জনের, যাদের বেশিরভাগই সেনা ও পুলিশ সদস্য।
দেশটিতে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি এবং সীমান্ত অঞ্চলে তালেবান-ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর প্রভাব বাড়া পাকিস্তান সরকারের জন্য বড় ধরনের উদ্বেগ ও চ্যালেঞ্জ হয়ে উঠছে।
আশা/

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটির আবহাওয়া সংস্থা ভুল করে ৯ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের আগাম সতর্কবার্তা জারি করে। তবে প্রায় আট মিনিট পরই সেই সতর্কবার্তা প্রত্যাহার করা হয়। পরে জানা যায়, রাশিয়ার কামচাটকা অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটির প্রকৃত মাত্রা ছিল ৬ দশমিক ৯ থেকে ৭।
১ দিন আগে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ফের ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। এতে টার্মিনালটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে নতুন এই হামলায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
৫ দিন আগে

সিঙ্গাপুর থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চাইলে সিঙ্গাপুর ডলারের সর্বশেষ বিনিময় হার জানা জরুরি। মুদ্রার দর পরিবর্তনের কারণে প্রতিদিন দেশে পাঠানো অর্থের পরিমাণে পার্থক্য হতে পারে। তাই টাকা পাঠানোর আগে ব্যাংক বা অনুমোদিত অর্থ স্থানান্তরকারী প্রতিষ্ঠানের রেট ও চার্জ যাচাই করে নেওয়া ভালো।
৫ দিন আগে

মালয়েশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন ব্যাংক ও মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের বিনিময় হার ও চার্জে পার্থক্য রয়েছে। ১১ অক্টোবর ২০২৬ সালের দেওয়া তথ্য অনুযায়ী, মালয়েশিয়ান ১ রিঙ্গিতের বিনিময় হার ৩০ টাকা ১৯ পয়সা। আগের দিন এই হার ছিল ৩০ টাকা ১৮ পয়সা।
৫ দিন আগে

সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন ব্যাংক ও এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের বিনিময় হার এবং খরচে পার্থক্য রয়েছে। ১১ অক্টোবর ২০২৬ সালের দেওয়া হিসাব অনুযায়ী, সৌদি ১ রিয়ালের সর্বোচ্চ বিনিময় হার ৩২ টাকা ৬৭ পয়সা। তবে কোন প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে, তার ওপর নির্ভর করে দেশে প্রাপকের হাতে পৌঁছানো টাকার পরিমাণও ভিন্ন হতে পারে।
৫ দিন আগে

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিনিময়মূল্যে পরিবর্তন এসেছে। রোববার (১১ অক্টোবর ২০২৬) সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিত, সিঙ্গাপুর ডলার, মার্কিন ডলারসহ বেশ কয়েকটি দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য বেড়েছে। তবে মালদ্বীপের রুফিয়া ও দক্ষিণ আফ্রিকার র্যান্ডের দাম কমেছে। ভারতীয় রুপি, জাপানি ইয়েন ও ইরাকি দিনারের বিনিময়মূল্য অপরিবর্তিত রয়েছে।
৬ দিন আগে

বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে Apple-এর নতুন প্রিমিয়াম স্মার্টফোন iPhone 18 Pro Max। তবে ফোনটি কেনার আগে শুধু দাম কিংবা ক্যামেরার বৈশিষ্ট্য দেখলেই চলবে না। একই মডেলের ফোনের দাম, আমদানির দেশ, সিম ব্যবহারের সুবিধা, ওয়ারেন্টি ও বিক্রয়-পরবর্তী সেবায় পার্থক্য থাকতে পারে।
১০ অক্টোবর ২০২৬

সিঙ্গাপুরের ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার আজ রোববার (৪ অক্টোবর ২০২৬) প্রায় ৯৬ টাকা। বিভিন্ন বৈদেশিক মুদ্রা বিনিময় উৎসে সামান্য পার্থক্য দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ৪ অক্টোবরের ক্রস রেটে ১ সিঙ্গাপুর ডলারের বিড ৯৫.৯৮ টাকা এবং আস্ক ৯৬.১৮ টাকা নির্ধারিত হয়েছে।
৪ অক্টোবর ২০২৬

মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ৪ অক্টোবর ২০২৬ মালয়েশিয়ান রিংগিতের সর্বশেষ বিনিময় হার ও বিভিন্ন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের তুলনামূলক তথ্য তুলে ধরা হলো। দেওয়া তথ্য অনুযায়ী, আজ ১ মালয়েশিয়ান রিংগিতের মূল্য ৩০.০৯ টাকা। আগের দিন রেট ছিল ৩০.১০ টাকা।
৪ অক্টোবর ২০২৬