
১৯৭১-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধারা’ অবশেষে পাচ্ছেন রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মান। আগামী মাস থেকে তাদের দেওয়া হবে মাসিক ভাতা এবং পাশাপাশি তারা পাবেন আজীবন বিনামূল্যে চিকিৎসাসেবা সরকারি হাসপাতালগুলোতে।
মুক্তিযুদ্ধবিষয়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজম জানান, স্বীকৃত ‘জুলাই যোদ্ধাদের’ তিনটি ক্যাটাগরিতে ভাগ করে তাদের ভাতা ও সুবিধা নির্ধারণ করা হয়েছে। ক্যাটাগরি ‘এ’ যোদ্ধারা পাবেন মাসে ২০ হাজার টাকা, ‘বি’ ক্যাটাগরির যোদ্ধারা পাবেন ১৫ হাজার এবং ‘সি’ ক্যাটাগরির যোদ্ধারা পাবেন ১০ হাজার টাকা করে।
‘জুলাই যোদ্ধা’ ও ‘জুলাই শহীদ’—এই দুই উপাধিতে আহত ও শহীদদের তালিকা ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। ৮৩৪ জন শহীদকে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। প্রত্যেক শহীদ পরিবারকে দেওয়া হবে এককালীন ৩০ লাখ টাকা—যার ১০ লাখ টাকা ইতিমধ্যেই জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে প্রদান করা হয়েছে। বাকি ২০ লাখ টাকা পরবর্তী অর্থবছরে দেওয়া হবে। পাশাপাশি, শহীদ পরিবারগুলো মাসিক ২০ হাজার টাকা করে ভাতাও পাবে এবং তাদের কর্মক্ষম সদস্যরা সরকারি ও আধাসরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন।
আহত যোদ্ধাদের মধ্যে যারা সম্পূর্ণভাবে অন্যের সাহায্যে নির্ভরশীল, যেমন- দৃষ্টিশক্তি হারিয়েছেন বা গুরুতর অঙ্গহানি ঘটেছে, তারা ‘এ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত। এ ক্যাটাগরির ৪৯৩ জন যোদ্ধা ইতিমধ্যে ২ লাখ টাকা পেয়েছেন এবং আগামী জুলাইয়ে পাবেন আরও ৩ লাখ টাকা। এ ছাড়া, তারা দেশি-বিদেশি হাসপাতালে চিকিৎসা, পুনর্বাসন ও প্রশিক্ষণসহ নানা সহায়তা পাবেন।
‘বি’ ক্যাটাগরিতে আছেন ৯০৮ জন যোদ্ধা, যারা গুরুতর আহত হলেও আংশিকভাবে চলাফেরা করতে সক্ষম। তাদের দেওয়া হবে এককালীন ৩ লাখ টাকা (যার ১ লাখ ইতিমধ্যেই দেওয়া হয়েছে), মাসিক ভাতা ১৫ হাজার টাকা, সরকারি চাকরিতে অগ্রাধিকার এবং পুনর্বাসনের সুবিধা।
চিকিৎসা শেষে যারা মোটামুটি সুস্থ হয়ে উঠেছেন, তারা ‘সি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত। এ ক্যাটাগরির ১০ হাজার ৬৪২ জন যোদ্ধা এককালীন ১ লাখ টাকা পেয়েছেন এবং তারা আগামী মাস থেকে মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন।
উপদেষ্টা ফারুক-ই-আজম জানান, মাত্র সাত-আট মাসে এই তালিকা তৈরি করে সরকার দেখিয়েছে তাদের আন্তরিকতা ও দায়িত্ববোধ। তিনি বলেন, আহত যোদ্ধাদের ভবিষ্যতে কর্মসংস্থান ও ব্যবসার জন্য উপযুক্ত পুনর্বাসন কর্মসূচিও নেওয়া হচ্ছে।
জুলাই গণ-অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে আগামী ৫ আগস্ট থেকে দিনটিকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি ভবিষ্যতে জাতীয় দিবস হিসেবেও পালিত হবে।
তিনি আরও জানান, ৮৩৪ শহীদ পরিবারের মধ্যে ১৩৪টি পরিবার ওয়ারিশ জটিলতায় পড়ায় তাদের অর্থপ্রদান কিছুটা বিলম্বিত হয়েছে, তবে তা দ্রুত সমাধান হবে। একইভাবে আহত যোদ্ধাদের তালিকার ভুলত্রুটিও তদন্ত সাপেক্ষে সংশোধন করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় স্বস্তির খবর এসেছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন থেকে। দেশটির সরকার নতুন একটি সিদ্ধান্তের মাধ্যমে প্রবাসীদের জন্য ভিসা নবায়ন প্রক্রিয়া আরও সহজ করে দিয়েছে। এখন থেকে কোনো প্রবাসী যদি বাহরাইনের বাইরে—যেমন বাংলাদেশে—অবস্থান করেন, তাহলেও তিনি সেখান থেকেই তার ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদেশে কর্মরত লাখো প্রবাসী প্রতিদিন কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে পরিবার ও দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তুলছেন। তাই প্রবাসীদের টাকা পাঠানোর সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন দেশের মুদ্রার প্রতিদিনের সর্বশেষ বিনিময় হার তুলে ধরা হয়।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: দেশের সোনার বাজারে স্বস্তির খবর। টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমানো হয়েছে সোনার দাম। গতকালের বড় পতনের পর আজ শুক্রবার নতুন করে মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
১ দিন আগে

হাসান: দেশের অনেক জায়গার মতো গাইবান্ধাতেও রান্নার গ্যাস হিসেবে এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভরশীলতা দিন দিন বাড়ছে। তবে বাজারে বিক্রি হওয়া বেসরকারি কোম্পানির গ্যাসের দাম যেখানে ১৫০০ থেকে ১৬০০ টাকার মধ্যে, সেখানে একই ওজনের সরকারি সিলিন্ডারের দাম মাত্র ৮২৫ টাকা—এই তথ্য অনেকের কাছেই যেন অবিশ্বাস্য।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে বড় ভূমিকা রাখে। প্রবাসীদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়, যাতে তারা সঠিক সময়ে দেশে টাকা পাঠিয়ে সর্বোচ্চ মূল্য পেতে পারেন।
১ দিন আগে

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে নতুন আপডেট। দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ মুদ্রা বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৈদেশিক মুদ্রার রেট যেকোনো সময় বাড়তে বা কমতে পারে।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে ইতিবাচক খবর। সৌদি আরব থেকে দেশে টাকা পাঠাতে আজ পাওয়া যাচ্ছে গতকালের তুলনায় কিছুটা বেশি রেট। তাই যারা আজ টাকা পাঠানোর পরিকল্পনা করছেন, তারা তুলনামূলক ভালো মূল্য পেতে পারেন।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন ধরে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে শুরু করে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে

হাসান: দেশের স্বর্ণবাজারে আবারও দামের বড় ধরনের পরিবর্তন এসেছে। টানা দুই দফা মূল্য বৃদ্ধির পর এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে সোনার দাম। নতুন এই মূল্য আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
২ দিন আগে