
গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছিল ব্যালন ডি অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সবার চোখ ছিল যে এবারের পুরষ্কার ভিনির হাতে উঠবে। আর সেজন্য বার্সেলোনার বিপক্ষে মাঠে মেজাজ হারিয়ে বার্সা তারকা পাবলো গাভিকে উদ্দেশ্য করে ভিনিসিয়ুস জুনিয়র বলেন, "সোমবারই আমি ব্যালন জিততে যাচ্ছি।" কিন্তু শেষ খেলা খেললো রদ্রি। জিতলেন ব্যালন ডি অর। স্প্যানিশ মিডিয়ায় খবর রটে যায় যে রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের হাতেই উঠতে চলেছে ফুটবলের মর্যাদাপূর্ণ ব্যালন ডি'অর। আর তাই ‘ব্যালন ডি’ অর হারিয়ে মনের দুঃখে যা বললেন ভিনিসিয়ুস জুনিয়র তা শুনলে অবাক হবেন।ভিনিসিয়ুস নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, "দরকার হলে আমি ১০ গুণ শক্তি নিয়ে ফিরে আসব। ওরা আমার জন্য প্রস্তুত না।"
যদিও আগে সবাই বলা বলি করতো যে এবারের পুরুষের পুরস্কার জিততে যাচ্ছেন ভিনি। কিন্তু সোমবার বিকাল থেকে দৃশ্যপট বদলাতে থাকে। ফ্রান্স ফুটবল ম্যাগাজিন বরাবরই ব্যালন ডি'অর নিয়ে গোপনীয়তা বজায় রাখে, এমনকি উপস্থাপকরাও আগে জানতে পারেন না বিজয়ীর নাম। কিন্তু এ বছরই ঘটল ব্যতিক্রম। ফ্যাব্রিজিও রোমানো ঘোষণা দেন, ভিনিসিয়ুস নয়, অন্য কেউ জিতছেন ব্যালন ডি'অর। এর কিছুক্ষণ পরই নিশ্চিত হয়—স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি হার্নান্দেজ এবারের ব্যালন ডি’অরের বিজয়ী।
গত মৌসুমে ভিনিসিয়ুস ৪৯ ম্যাচে ২৬ গোল এবং ১১টি অ্যাসিস্ট করেন। তার অর্জনের তালিকায় ছিল চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, এবং স্প্যানিশ সুপার কাপের শিরোপা। ক্লাবের হয়ে ভালো কিছু করলেও দলের হয়ে তেমন কিছু করতে পারেন নাই ভিনি। অন্যদিকে, রদ্রি ৬৩ ম্যাচে ১২ গোল ও ১৬টি অ্যাসিস্টসহ ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ জিতেছেন এবং স্পেনের হয়ে ইউরোতে শিরোপা জিতেছেন।
পরিসংখ্যান বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে ভিনিসিয়ুস জুনিয়র ম্যাচ হেরেছিলেন মাত্র ১টি আর রদ্রি ৩টি। বড় সুযোগ তৈরিতে ভিনি কিছুটা এগিয়ে থাকলেও, সুযোগ মিসের ক্ষেত্রে তার হার ছিল রদ্রির তুলনায় অনেক বেশি। এ মৌসুমে রদ্রির গড় রেটিং ছিল ৭.৮৯, যেখানে ভিনিসিয়ুসের গড় রেটিং ছিল ৭.৩৬।

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ অধ্যায় এখন সময়ের অপেক্ষা। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বিদায়ী ম্যাচ খেলবেন আর্জেন্টাইন মহাতারকা। এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে সেই বিশেষ ম্যাচে পরতে যাওয়া জার্সির ঝলক দেখিয়েছেন মেসি।
১ দিন আগে

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ঘিরে শুরু হয়েছে আবেগঘন অপেক্ষা। জাতীয় দলের দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু আনহেল দি মারিয়াও এই বিশেষ মুহূর্তটি সামনে থেকে দেখতে চান। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মেসির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকার কথা জানিয়েছেন তিনি।
২ দিন আগে

স্প্যানিশ লা লিগার মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দারুণ অবস্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের ৭৭ মিনিটে স্বাগতিকরা ২-০ ব্যবধানে এগিয়ে আছে। গোলশূন্য প্রথমার্ধের পর বিরতির কয়েক মিনিটের ব্যবধানেই ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায়।
২ দিন আগে

২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলে নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে আর্জেন্টিনা। বিশ্বকাপের পর দেশের মাটিতে টানা তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে এই ম্যাচের সিরিজ।
৪ দিন আগে

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের মঞ্চে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার ম্যাচে শুরুতেই এগিয়ে গেছে বাংলাদেশ। ম্যাচের সরাসরি সম্প্রচারের দৃশ্যে দেখা যাচ্ছে, খেলার সময় প্রায় ৫৯ সেকেন্ডে বাংলাদেশ ১–০ গোলে মালদ্বীপের বিপক্ষে এগিয়ে রয়েছে।
৫ দিন আগে

এশিয়ান গেমস ২০২৬-এ আজ বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ঋতুপর্ণা চাকমাদের দল। ম্যাচটি ঘিরে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে কখন শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ?
৬ দিন আগে

লা লিগার ২০২৬-২৭ মৌসুমে আবারও মাঠে নামছে বার্সেলোনা। ষষ্ঠ jornada-তে নিজেদের মাঠ স্পটিফাই ক্যাম্প ন্যুতে রেসিং সান্তান্দেরের মুখোমুখি হবে কাতালান ক্লাবটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ম্যাচটি ঘিরে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
৬ দিন আগে

চ্যাম্পিয়নস লিগে কঠিন পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের। লা লিগায় ওসাসুনার বিপক্ষে সেই জবাবটা বেশ জোরালোভাবেই দিয়েছে দিয়েগো সিমিওনের দল। রিয়াদ এয়ার মেট্রোপলিতানোতে প্রতিপক্ষকে ৪-০ গোলে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে অ্যাটলেটিকো।
৬ দিন আগে

২০২৮ ও ২০২৯ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আয়োজক ভেন্যু চূড়ান্ত করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ২০২৮ সালের মহারণ অনুষ্ঠিত হবে জার্মানির মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়। আর এক বছর পর, ২০২৯ সালের ফাইনাল বসবে স্পেনের বার্সেলোনার ঐতিহাসিক ও সংস্কার করা ক্যাম্প ন্যুতে।
১৫ সেপ্টেম্বর ২০২৬