সদ্য সংবাদ
টানা পাঁচ দিনের বৃষ্টি: বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদন: বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম ও কাছাকাছি এলাকায় তৈরি হওয়া একটি লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের আটটি বিভাগেই টানা পাঁচ দিন ধরে চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত ও দমকা হাওয়াসহ ঝড়ো আবহাওয়া।
এদিকে সমুদ্রপথে চলাচল করা নৌযানগুলোর জন্যও রয়েছে সতর্কবার্তা। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার ট্রলার ও নৌকাকে উপকূলের কাছাকাছি থাকতে এবং সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহে অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।
এই বৃষ্টির ধারা শুরু হবে বৃহস্পতিবার থেকে এবং চলবে অন্তত সোমবার (৩০ জুন) পর্যন্ত। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে থাকবে দমকা হাওয়া। কোথাও কোথাও ঝরতে পারে ভারী বর্ষণ।
তবে তাপমাত্রার দিক থেকে দিনের বেলায় বড় কোনো পরিবর্তন না হলেও রাতের দিকে কিছুটা ঠাণ্ডা অনুভব হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
সোহাগ।/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভূমিকম্পের শক্তিশালী আঘাত: কম্পন ৬.৮ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- পে স্কেল নিয়ে সরকারের নতুন যে সিদ্ধান্ত এলো
- পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ: সর্বনিম্ন বেতন কত?
- নবম পে স্কেল নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত: তবে কি চূড়ান্ত হচ্ছে কাঠামো?
- প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি: ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদপ্তর
- নবম পে-স্কেলের বৈঠক শেষ: নতুন যা যা আসলো সিদ্ধান্তে
- হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিলের বিষয় যা জানা গেল
- পে স্কেল বাতিল! গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা পাচ্ছেন চাকরিজীবীরা
- গ্রেড কমছে না নবম পে-স্কেলে, বেতন বাড়ল কত?
- সর্বনিম্ন বেতন ২১ হাজার: চাকরিজীবীদের অপেক্ষার অবসান ঘটতে পারে কালকেই
- শক্তিশালী ভূমিকম্প: ৫.৮ মাত্রার কম্পন-উৎপত্তিস্থল কোথায়?
- নবম পে-স্কেল নিয়ে সরকারি চাকরীদের জরুরি ঘোষণা
- দেশের সকল সরকারিঅফিসের জন্য জারি হল জরুরি নির্দেশনা
- নবম জাতীয় পে স্কেল: কোন গ্রেডের বেতন কেমন হচ্ছে?
- এলপিজি গ্যাস নিয়ে বড় সুখবর