
গতকাল রাতে শেষ হয়েছে ব্যালন ডি আর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কে কোন পুরস্কার জিতেলেন সেটা জানার জন্য জনমনে অনেক প্রশ্ন জেগেছে। নিচে এক নজরে দেখেনিন ‘ব্যালন ডি'অর’ অনুষ্ঠানে কে কোন পুরষ্কার জিতলেন। প্যারিসের থিয়েটার দু শাটলেটে ব্যালন ডি'অর অনুষ্ঠানে রাতের সবচেয়ে বড় পুরস্কার জয় করেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি হার্নান্দেজ। যদিও তার বিজয়ের গুঞ্জন মূল অনুষ্ঠান শুরুর আগেই ছড়িয়ে পড়ে। রিয়াল মাদ্রিদ যখন অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেয়, তখনই নিশ্চিত হয়ে যায় যে এবারের ব্যালন ডি'অর উঠছে রদ্রির হাতে।
সবার চোখ ছিল ১ম পুরষ্কারের দিক,অন্যান্য পুরষ্কারের দিক কারোও চোখ ছিল না। নারীদের শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কার প্রত্যাশিতভাবেই পেয়েছেন স্পেনের আইতানা বোনমাতি, নতুন ইতিহাস সৃষ্টি করেছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ। জিতেছেন সেরা গোলরক্ষকের পুরষ্কার। সর্বোচ্চ গোলদাতা হিসেবে গার্ড মুলার ট্রফি যৌথভাবে পেয়েছেন হ্যারি কেইন এবং কিলিয়ান এমবাপে। এছাড়া উদীয়মান তারকা হিসেবে কোপা ট্রফি জিতেছেন হালের সেনসেশন লামিনে ইয়ামাল।
২০২৪ ব্যালন ডি’অরে পুরস্কার বিজয়ীর তালিকাঃ
মেন'স ব্যালন ডি’অর
রদ্রি হার্নান্দেজ (স্পেন, ম্যানচেস্টার সিটি)
উইমেন'স ব্যালন ডি’অর
আইতানা বোনমাতি (স্পেন, বার্সেলোনা)
মেন্স ইয়োহান ক্রুইফ ট্রফি (পুরুষ বর্ষসেরা কোচ )
কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)
উইমেন্স ইয়োহান ক্রুইফ ট্রফি (নারী বর্ষসেরা কোচ)
এমা হেইস (চেলসি, যুক্তরাষ্ট্র)
গার্ড মুলার ট্রফি (সর্বোচ্চ গোলদাতা)
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, পিএসজি)
হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন)
লেভ ইয়াসিন ট্রফি (বর্ষসেরা গোলকিপার)
এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা, আর্জেন্টিনা)
রেমন্ড কোপা ট্রফি (বর্ষসেরা তরুণ খেলোয়াড়)
লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)
সক্রেটিস পুরস্কার (দাতব্য কাজ)
হেনি হেরমোসো (স্পেন, তাইগ্রেস)
বর্ষসেরা ক্লাব- পুরুষ
রিয়াল মাদ্রিদ
বর্ষসেরা ক্লাব- নারী
বার্সেলোনা

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ভারতকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এস্তেভাও, পেদ্রো ও স্যামুয়েল লিনোর গোলে জয় নিশ্চিত করে দলটি। স্যামুয়েল লিনো করেছেন জোড়া গোল।
২২ ঘণ্টা আগে

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চলছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে থাকা ব্রাজিলকে পিছনে রেখেই দ্বিতীয়ার্ধের খেলায় নেমেছে ভারত। বিরতির পর শুরু হয়েছে ম্যাচের শেষ ৪৫ মিনিটের লড়াই।
২২ ঘণ্টা আগে

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চলছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। সিনিয়র পুরুষ জাতীয় দলের পর্যায়ে প্রথমবার মুখোমুখি হওয়া দুই দলের লড়াইয়ে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে ব্রাজিল।
২৩ ঘণ্টা আগে

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আজ শনিবার মুখোমুখি হচ্ছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। সিনিয়র পুরুষ জাতীয় দলের পর্যায়ে এই প্রথমবার একে অপরের বিপক্ষে মাঠে নামছে দুই দল। ফলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হলেও ভারত-ব্রাজিলের এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
২৩ ঘণ্টা আগে

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের মাটিতে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ভারত। শনিবার (৩ অক্টোবর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে দুই দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
১ দিন আগে

জাকার্তার বুং কার্নো স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার বিপক্ষে ফিফা আসিয়ান কাপের শেষ ম্যাচে কঠিন পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ। প্রথমার্ধেই ছয় গোল হজম করেছে জামাল ভূঁইয়ার দল। বিপরীতে বাংলাদেশের হয়ে একটি গোল করেছেন শাহরিয়ার ইমন। ফলে বিরতিতে ৬-১ গোলে পিছিয়ে ছিল লাল-সবুজের দল।
২ দিন আগে

অস্ট্রেলিয়ার বিপক্ষে রোমাঞ্চকর প্রীতি ম্যাচে ৪-২ গোলের জয় তুলে নিয়েছে ব্রাজিল। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও প্রথমার্ধে পিছিয়ে পড়ার শঙ্কায় ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে লাতিন আমেরিকার দলটি। ম্যাচে গোল করেছেন ভ্যান্ডারসন, রাফিনহা, ব্রুনো গিমারায়েস ও ভিনিসিউস জুনিয়র।
৪ দিন আগে

বিশ্বকাপের পর নতুন ব্রাজিলকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের শেষ নেই। কার্লো আঞ্চেলত্তির অধীনে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি এবার দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়ার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ব্রিসবেনের সানক্রাফট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের লড়াই। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
৫ দিন আগে

লিওনেল মেসিকে ছাড়াই নতুন আন্তর্জাতিক মিশন শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের পর প্রথম ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। বাংলাদেশ সময় ১ অক্টোবর সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনার আক্রমণভাগের দায়িত্ব কারা সামলাবেন, তা নিয়ে ইতোমধ্যে তৈরি হয়েছে আগ্রহ। সম্ভাব্য একাদশের ইঙ্গিত বলছে, লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজকে একসঙ্গে মাঠে নামাতে পারেন স্কালোনি।
৫ দিন আগে