সদ্য সংবাদ
অবশেষে ভারতীয় ভিসা নিয়ে এলো বড় সুখবর!
গত বছরের ৫ আগস্ট একটি বড় রাজনৈতিক মোড় পরিবর্তনের ফলে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে চরম উত্তেজনা সৃষ্টি হয়। গণআন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হলে এবং তিনি ভারতে আশ্রয় নিলে দুই দেশের সম্পর্ক গভীর সংকটে পড়ে।
অবশ্য অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর ধীরে ধীরে দুই দেশের সম্পর্ক কিছুটা উন্নতির পথে যেতে শুরু করে। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি, বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়ায় জটিলতা রয়ে গেছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ায় ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। পরে আগস্টের মাঝামাঝি সময়ে সীমিত পরিসরে আবেদন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। ১৬ আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুধু জরুরি ও চিকিৎসা সংক্রান্ত ভিসা দেওয়া হবে।
পরবর্তীতে ভারতীয় হাই কমিশন জানায়, টুরিস্ট ভিসা বাদে অন্যান্য বিভাগে সীমিত পরিসরে বাংলাদেশিদের ভিসা দেওয়া হচ্ছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে বলা হচ্ছে, আগামী মার্চ মাস থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা আবার চালু হতে যাচ্ছে। যদিও এই দাবির সঙ্গে কোনো নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করা হয়নি।
বিষয়টি যাচাই করতে চ্যানেল ২৪ অনলাইন ভারতীয় হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করে। কমিশনের ভিসা বিভাগ জানায়, টুরিস্ট ভিসা চালুর বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা আসেনি। তবে চিকিৎসা, শিক্ষা, ব্যবসাসহ অন্যান্য প্রয়োজনীয় খাতে সীমিতভাবে ভিসা দেওয়া হচ্ছে।
তারা আরও জানান, যেসব বাংলাদেশি ভারত হয়ে তৃতীয় দেশে যেতে চান, তাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে যাচাই-বাছাইয়ের পর ডাবল এন্ট্রি ভিসার জন্য সময় নির্ধারণ করে দেওয়া হচ্ছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল