
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির মধ্যস্থতায় এই সিদ্ধান্তে পৌঁছায় তেহরান।
সোমবার (২৩ জুন) রাতে কাতারের প্রধানমন্ত্রী ইরানি কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেন এবং তাদেরকে যুদ্ধবিরতিতে রাজি করাতে সক্ষম হন। এর আগে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটিতে ইরানের হামলার পরই এই আলোচনার সূত্রপাত হয়।
এক ইরানি কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রীর মাধ্যমে ইরানকে শান্তিপূর্ণ সমাধানে রাজি করাতে চেয়েছেন। তিনি জানান, ইসরায়েল ইতোমধ্যেই যুদ্ধবিরতির প্রতি সম্মতি দিয়েছে।
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলের প্রবাসী মন্ত্রী আমিচাই চিকলি যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়ে এক্সে (সাবেক টুইটার) পোস্টে বলেন, “ট্রাম্প ও নেতানিয়াহুকে সাহসী সিদ্ধান্তের জন্য ধন্যবাদ। এটি ইতিহাসে বিশ্বাস ও নৈতিক স্পষ্টতার নিদর্শন হয়ে থাকবে।”
তবে পরিপূর্ণ যুদ্ধবিরতির বিষয়ে এখনও ইরান কিংবা ইসরায়েল আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তারই মধ্যে ইরানের রাজধানী তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

হাসান: প্রবাসী ভাইয়েরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের কষ্টার্জিত উপার্জনই দেশের রেমিটেন্স প্রবাহকে শক্তিশালী করে। সেই প্রবাসীদের সুবিধার্থে আজ ০৫ মার্চ ২০২৬ তারিখে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্য ও অন্যান্য দেশের সর্বশেষ মুদ্রা বিনিময় হার তুলে ধরা হলো।
২ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটি দাবি করেছে, ইরানের সাম্প্রতিক এক হামলায় অন্তত ৬৫০ জন মার্কিন সেনা হতাহত হয়েছেন। এই দাবিকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: বর্তমান বিশ্ব এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘাত ক্রমবর্ধমান, আর বিশ্বের নানা অঞ্চলে যুদ্ধের উত্তেজনা বাড়ছে। অনেক বিশ্লেষক মনে করছেন, এই পরিস্থিতি হাদিসে বর্ণিত শেষ জামানার মহাযুদ্ধ বা ‘মালহামা’-র আগাম সংকেত। বিশেষ করে ইরানের ভূ-রাজনৈতিক অবস্থান এবং সেখানে সংঘটিত সাম্প্রতিক ঘটনা ১৪০০ বছর আগের নবীর পূর্বাভাসের আলোকে নতুনভাবে আলোচিত হচ্ছে।
২ দিন আগে

হাসান: প্রবাসী ভাইয়েরা আমাদের রেমিটেন্স যোদ্ধা। তাদের কষ্টার্জিত আয়ের সঠিক মূল্য নিশ্চিত করতে প্রতিদিনের আপডেটেড মুদ্রা বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ ০৩ মার্চ ২০২৬ তারিখে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ রেট নিচে তুলে ধরা হলো।
২ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে ইরানকে অবিলম্বে সামরিক তৎপরতা বন্ধ করার আহ্বান জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। একই সঙ্গে জোটটি স্পষ্ট করেছে, সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে তারা প্রস্তুত রয়েছে।
২ দিন আগে

সাকিব: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির আকস্মিক মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক সমীকরণে সৃষ্টি হয়েছে নজিরবিহীন অস্থিরতা। তেহরানকেন্দ্রিক আঞ্চলিক প্রভাব এখন কোন পথে যাবে—তা নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।
৩ দিন আগে

সাকিব: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এখন শুধু আঞ্চলিক সংকট নয়—এটি সরাসরি প্রভাব ফেলছে বৈশ্বিক জ্বালানি ও আর্থিক বাজারে। সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম তীব্র ঊর্ধ্বগতিতে ছুটেছে, আর একই সময়ে বিশ্বের বেশ কয়েকটি প্রধান শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা গেছে।
৩ দিন আগে

হাসান: সৌদি আরবের রাজধানী রিয়াদ হঠাৎ করেই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, পূর্ব রিয়াদের বিভিন্ন এলাকায় একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
৩ দিন আগে

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমন্বিত সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। রোববার (১ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করে।
৩ দিন আগে